জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

পোরশায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

মোঃ মমিন আলী।।
নওগাঁর পোরশায় নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলার তিনটি বিদ্যালয় সোমনগর উচ্চ বিদ্যালয়, সোমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিতপুর দিয়াড়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১ হাজার শিক্ষার্থীর মাঝে চারাগুলি বিতরণ করা হয়েছে। পোরশা উপজেলা বন বিভাগের সহযোগীতায় ও নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও দেশের শ্রেষ্ঠ বৃক্ষরোপণকারী মাহমুদুন নবী বেলালের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়। বেলাল বলেন, “গাছ আমাদের বেঁচে থাকার অবলম্বন। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই বৃক্ষপ্রেমী করে তুলতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবে।” এসময় সোমনগর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল জব্বার, সোমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রইচ উদ্দিন, সহকারি শিক্ষক রেজাউল করিম সহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানের,আলীকদমে সেনাবাহিনীর, উদ্যোগে দুর্গম পাহাড়ি এলাকা

1

রংপুরে আইজিপি'র আগমনে অফিসার ও ফোর্সদের মতবিনিময় সভা অনুষ্ঠি

2

ঝালকাঠিতে ট্রলির ধাক্কায় নারী মোটরসাইকেল আরোহীর মৃত্যু

3

সরাইলে ঝুঁকি নিয়ে ৩ বছর ধরে ভাঙ্গা সেতুতে ১০ হাজার লোকের পার

4

হবিগঞ্জ পৌর এলাকার যশেরআব্দায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

5

খালেদা জিয়ার মৃত্যুতে চীনের প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

6

জুইদন্ডী হাজী বাজার, প্রিমিয়ার লীগ লং পিচ ক্রিকেট টুর্নামেন্

7

বাকশালের পর জিয়াউর রহমান জামায়াতকে রাজনীতি করার সুযোগ করে দি

8

তাঁর দুঃখ

9

শঙ্খচিল যুবশক্তি ফাউন্ডেশন’-এর নবগঠিত কমিটির শপথ গ্রহণ

10

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ প্রার্থ

11

ভোলায় শীতার্ত মানুষের পাশে করিম–বানু ফাউন্ডেশন, কম্বল ও খাবা

12

সাটুরিয়ায় ১০ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

13

পাঁচবিবিতে ইয়ানুর হত্যা মামলার প্রধান আসামি র‍্যাবের যৌথ অভি

14

মনোনয়নের মহাকাব্য ক্ষোভের আগুনে অন্তর্দ্বন্দ্ব আগুনের মতো অস

15

লিবিয়া সাগরে মাফিয়াদের গুলিতে মাদারীপুরের দুই যুবকের মৃত্যু

16

খুলনার কয়রায় গণসংযোগে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আবুল ক

17

দিনাজপুরের খানসামায় যুবলীগ কর্মীসহ তিনজন আটক

18

মাদারীপুর ০৩ আসনে -ধানের শীষের কান্ডারী, "আনিসুর রহমান তালুক

19

বাম্পার ফলনে কৃষকের মুখে হাসির ঝিলিক

20