জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

পোরশায় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

মো: মোস্তাকিম বিল্লাহ ।।
 
 “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যের আলোকে নওগাঁর পোরশায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ৭দিন ব্যাপি প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২৫ এর উদ্বোধন করা হয়েছে। প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প(এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগীতায় অনুষ্ঠিত প্রদর্শনীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ইউএনও রাকিবুল ইসলাম। বুধবার প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রদর্শনীতে সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডাঃ গোলাপ হোসেন। সংশ্লিষ্ট কার্যালয়ের অফিস সহকারি গোপাল দাসের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে সহকারি কমিশনার (ভূমি) মোছা: নাবিলা ফেরদৌস, থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, ইউআরসি ইন্সিট্রাক্টর আশরাফুল আলম সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রদর্শনীতে অংশ গ্রহণকারী খামারীদের বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং বিভিন্ন খামারী ও গরুমালিকদের প্রানিসম্পদ বৃদ্ধির লক্ষ্যে পশুপালনে উৎসাহ প্রদান করেন ইউএনও রাকিবুল ইসলাম। পরে কর্মকর্তা ও খামারীদের অংশ গ্রহণে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্বদেন ইউএনও রাকিবুল ইসলাম। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বেনাপোলে ক

1

নিজামপুরে ৪০ হাজার লোকের কর্মযজ্ঞ শুরু

2

চ্যাটজিপিটি সবচেয়ে বেশি ব্যবহার হয় কোন দেশে?

3

ঢাকায় পৌঁছেছে মেসির ছোঁয়া ফিফা বিশ্বকাপ ট্রফি, উন্মাদনায় ফুট

4

পানছড়িতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র‍

5

সিরাজগঞ্জ উল্লাপাড়ায় শ্মশানে সৎকারে বাধা, মরদেহ নিয়ে বিক্ষোভ

6

জকসুর ৭টি কেন্দ্রের ফল ৫৫ ভোটে এগিয়ে ছাত্রদল সমর্থিত ভিপি

7

কাপাসিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

8

কিশোরগঞ্জে শীতের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত

9

শহীদ ওসমান হাদী আধিপত্যবিরোধী আন্দোলনের এক অনন্য অনুপ্রেরণা:

10

কয়রায় ঘেরলুটের মামলার আসামি ছয় মাসের অন্তঃসত্ত্বা নারী

11

রাজশাহীতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

12

জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে পাঁচবিবি পাঁ

13

অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ, শেখ হাসিনাকে ফিরিয়ে দে

14

পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের অভিভাবক ও সুধী সমাবেশ

15

পাবনায় ডা. শফিকুর রহমান চাঁদাবাজ-দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্ত

16

শিবগঞ্জে দাড়িপাল্লার ভোট না করতে বিএনপির হুমকি

17

কেশবপুরে টেন্ডার ছাড়াই ভূমি অফিসের গাছ কর্তন

18

বগুড়ায় স্বামীর হাতে স্ত্রী খু/ন হত্যার বিচারের দাবিতে বগুড়

19

সাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলা মামলার ৩ আসামী গ্রেপ্তার

20