মোঃ আরিফুল হক সাহিন
পোরশা (নওগাঁ) প্রতিনিধি:-
মামলার বাদী এসআই (নিরস্ত্র)/মোঃ জিয়াউর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পোরশা থানাধীন গোবিয়াকুড়ি গ্রামস্থ জনৈক মোঃ লুৎফর রহমান, পিতা-মোঃ জামিলুর রহমান শাহ্ এর বাড়ির সামনে পাকা রাস্তার পূর্ব পার্শ্বে হতে ইং ০৫/১২/২৫খ্রিঃ তারিখ ২০.১০ ঘটিকার সময়
গ্রেফতারকৃত আসামী ১। মোঃ ইব্রাহিম শাহ্ (৩০), পিতা-শরিফ উদ্দীন শাহ্, মাতা-মোছাঃ রহিমুন নেসা বেগম, সাং-গবিরাকুড়ি, থানা-পোরশা, জেলা-নওগাঁ এর নিকট থেকে ০৮ (আট) পিস Tapentadol Tablets, যাহার ওজন ০৮×০.২৭=২.১৬গ্রাম, মূল্য অনুমান ০৮×৩০০=২৪০০/- (দুই হাজার চারশত) টাকা এবং গ্রেফতারকৃত মোঃ ওয়াহেদুন্নবী (২৫), পিতা- মোঃ মোজাম্মেল মিয়াজী, মাতা-মোসা হাজেরা বেগম, সাং-সাহাপুকুর, থানা-পোরশা, জেলা-নওগাঁ এর নিকট ০৭ (সাত) পিস Tapentadol Tablets যাহার ওজন ০৭×০.২৭=১.৮৯ গ্রাম, মূল্য অনুমান ০৭×৩০০=২১০০/- (দুই হাজার একশত) টাকা পেয়ে এসআই/মোঃ জিয়াউর রহমান বাদী হয়ে এজাহার দায়ের করলে আসামীদের বিরুদ্ধে পোরশা থানার মামলা নং-০১তারিখ-০৫/১২/২৫ ইং,ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনী ২৯(ক) রুজু হয়েছে।
আসামীদ্বয়কে আজকে কোর্টে প্রেরণ করা হয়েছে