জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

পার্বতীপুরে ব্যারিস্টার কামরুজ্জামান সমর্থিত কর্মীসভা অনুষ্ঠিত

মোঃ মশিউর রহমান।


দিনাজপুর-৫ (পার্বতীপুর–ফুলবাড়ী) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামানের উদ্যোগে এক জরুরি কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) রাতে পার্বতীপুর পুরাতন বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এ সভায় পৌরসভা ও উপজেলার ১০টি ইউনিয়নের বিএনপি নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন পার্বতীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল হক। প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন যুবনেতা মাহবুবুর রশিদ সংগ্রাম, যুবনেতা মমিনুল ইসলাম (ডাক্তার), সাবেক ৩নং ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন সাদো, বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক প্যানেল মেয়র মানজুর রশিদ, পৌর কৃষক দলের সভাপতি গোলাম রাব্বানী গোলাপ, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ও উপজেলা যুবদলের সদস্য রেজাউল করিম প্রমুখ।
সভায় অংশগ্রহণকারী নেতাকর্মীরা তাদের নিজ নিজ ইউনিয়নের রাজনৈতিক কার্যক্রম, সমস্যা ও সাংগঠনিক শক্তিবৃদ্ধির দিক নিয়ে মতবিনিময় করেন।
ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামানের পক্ষ থেকে আয়োজিত এই কর্মীসভা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় সংগঠনকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাইজবাড়ীতে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত হন সেলিম

1

বিচারের দাবিতে মিছিল শেষে শীতলক্ষ্যা সেতুতে ‘শহীদ ওসমান হাদি

2

বিলুপ্তির পথে গরুর হাল

3

টাইমস হায়ার এডুকেশনের ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‌্যাঙ্কিংয়

4

জাতীয়তাবাদী যুবদলের উপজেলা শাখার আংশিক কমেটি ঘোষণা

5

ফুলবাড়ীতে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্

6

জামালপুরে ৩০ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ, প্রতীক গ্রহণ করেনন

7

বিখ্যাত শহর ফিলাডেলফিয়া কনভেনশনে 'মুনা কনভেনশন ২০২৫ অনুষ্ঠিত

8

দিনাজপুর-৬ আসনে মনোনয়নপত্র যাচাই শেষে নির্বাচনী কার্যক্রম শ

9

তুরস্কে বিতর্কিত সব ঘটনা শেষে রোনালদোদের কোচ হচ্ছেন মরিনিয়ো!

10

ডাইনোসর বিলুপ্ত না হলে কী ঘটতে পারত পৃথিবীতে

11

র‍্যাবের যৌথ অভিযানে কুমিল্লা থেকে গাইবান্ধার দাস্যুতা মামলা

12

রায়গঞ্জ উপজেলার সলঙ্গায় আমিনুল হত্যায় দৃষ্টান্তমূলক শাস্তির

13

নির্বাচনী অলিম্পিকসের হাস্যরসের মহড়া

14

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি-সাধা

15

জাল দলিল করে ধরা পড়ে জেল খাটলেও দলিল লিখেছেন মিজানুর- ক্ষুব

16

গোয়ালন্দ ধানের শীষের পক্ষে বিএনপির গণ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

17

মধ্য জুইদন্ডী বন্ধু মহলের ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

18

ঝালকাঠি -২ আসনে ধানের শীষের প্রার্থী'র সাথে বিএনপি নেতৃবৃন্দ

19

চরকাউয়া ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কমিটি গঠন

20