জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

পাবলিক প্লেসে ধূমপানে বাড়ল জরিমানা

মো আমিনুল ইসলাম 

নতুন অধ্যাদেশে ধূমপান নিয়ন্ত্রণ আরও কড়া, স্বাস্থ্য সতর্কবার্তা ও অনলাইন প্রচারেও বিধিনিষেধ
বাংলাদেশ সরকার কড়া হাতে নিয়ন্ত্রণে নিলো ধূমপান। নতুন ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ অনুযায়ী, পাবলিক স্থানে ধূমপান করলে জরিমানা বাড়িয়ে সর্বোচ্চ ২,০০০ টাকা করা হয়েছে।
অধ্যাদেশে পাবলিক প্লেসের সংজ্ঞা ব্যাপকভাবে সম্প্রসারিত হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, অফিস, রেস্টুরেন্ট, হোটেল, শপিংমল, পরিবহন টার্মিনাল, পার্ক, মেলা এবং ভবনের বারান্দা ও প্রবেশপথে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। আগের আইনের মতো নির্দিষ্ট ধূমপান স্থান রাখার সুযোগ আর নেই।
তামাক প্যাকেজিং নিয়ন্ত্রণে নতুন ধারা যুক্ত হয়েছে। প্যাকেটের ৭৫% স্বাস্থ্য সতর্কবার্তা ও রঙিন ছবি থাকতে হবে। উৎপাদনের তারিখ ও কুইটলাইন হেল্প নম্বর উল্লেখ বাধ্যতামূলক। স্ট্যান্ডার্ড প্যাকেজিং ছাড়া বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ।
প্রিন্ট, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে তামাক বা ই-সিগারেট ব্যবহারের দৃশ্য প্রচার বন্ধ। পয়েন্ট অব সেলসে প্যাকেট প্রদর্শনও নিষিদ্ধ, এবং CSR লোগো বা কোম্পানির নাম দেখানো যাবে না। আইন লঙ্ঘন করলে জরিমানা ১ লাখ থেকে ৫ লাখ টাকা। প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী অবৈধ বিজ্ঞাপন অপসারণে সহায়তা করবে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, অধ্যাদেশটি শিশু ও কিশোরদের ধূমপান থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ। পাবলিক প্লেসে ধূমপান নিয়ন্ত্রণে এবং জনস্বাস্থ্যে উন্নয়নে এটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে
সর্বোচ্চ জরিমানা: ২,০০০ টাকা
পাবলিক প্লেসে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ
প্যাকেটের ৭৫% স্বাস্থ্য সতর্কবার্তা বাধ্যতামূলক
মিডিয়া ও অনলাইনে তামাক দৃশ্য প্রচার নিষিদ্ধ
লঙ্ঘন করলে জরিমানা: ১ লাখ – ৫ লাখ টাকা। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুলাউড়ার আলোকিত কন্যা: বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা হাইকোর্

1

দিনাজপুর সীমান্তে বিজিবি–বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে

2

ফাইল্যার মেলা থেকে ফেরার পথে প্রাণ গেলো দু’জনের

3

কালাই সরকারি মহিলা কলেজে জেলা রোভার মুটে সাফল্য

4

ফরিদপুর ৪ সংসদীয় আসনে ১০ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

5

ঝালকাঠিতে অসহায় শীতার্থদের মাঝে রোভার স্কাউটের কম্বল বিতরণ

6

কাপাসিয়ায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে সহস্রাধিক রোগ

7

নোয়াখালীতে ক্রয়কৃত জমি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

8

বেগম খালেদা জিয়া মৃত্যুতে সদর উপজেলা বিএনপি শোক ও শ্রদ্ধা জ্

9

স্মার্ট এআই ক্লিনিকের উদ্যোগে গোদাগাড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম

10

'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষ্যে নোবিপ্রবি ছাত্রদলের আল

11

কিরগিজস্তানের বিশকেকে প্রবাসী বাংলাদেশীদের সাথে রাষ্ট্রদূতের

12

শীত মোকাবিলায় রায়গঞ্জে দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন

13

কালিগঞ্জে নবীননগর সরকারি প্রাথঃ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফ

14

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

15

রাবিপ্রবি’র গবেষণা প্রকল্পের গবেষণা অনুদান (২য় পর্যায়) প্রদা

16

রায়গঞ্জে সদ্য বিদায়ী ওসির বিরুদ্ধে ২৩ লাখ টাকার তেল আত্মসাত

17

সাজেকের দুর্গম পাহাড়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো

18

গাজীপুরে এক বছরে প্রায় ২৩৭৫ টি ছিনতাই

19

ধোবাউড়ায় মিনি ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

20