জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

পাবনা চাটমোহরে মধুচক্রের সদস্যদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

মোঃ আব্দুল আলীম আবরার।।

চাটমোহরে সম্প্রতি মধুচক্রের বেশ কয়েকজন সদস্যের মাদকদ্রব্য সেবন, অশ্লীলতা ও বিভিন্ন কুরুচিপূর্ণ কর্মকাণ্ডের বেশ কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে শনিবার (৩০ আগস্ট) সকাল ১১ টায় পৌর সদরের আমতলা থানা মোড়ে এই সকল ঘটনার সাথে জড়িত মধুচক্রের সকল সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলায় গিয়ে শেষ হয়। 
চাটমোহরের নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধনে বক্তব্য দেন, পাবনা-৩ ( চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও চাটমোহর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক কে এম আনোয়ারুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাসাদুল ইসলাম হীরা, পৌর যুবদল, পৌর ছাত্রদল, উপজেলা যুবদল ও ছাত্রদল সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
 চাটমোহরের সুশীল সমাজ, ছাত্র, সচেতন মহল সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। 
মানববন্ধনে বক্তারা বলেন, চাটমোহর পৌর সদর ও এর আশপাশে বসবাসরত কয়েকটি পরিবারের উশৃংখল কিশোর কিশোরী ও যুবক যুবতী সম্প্রতি একটি মধুচক্র তৈরি করেছেন। 
যে চক্রে বুঝে নাবুঝে শিশু-কিশোররা ঝুঁকে পড়ছেন। বিভিন্ন অসামাজিক কর্মকান্ড, কিশোর গ্যাং, মাদক সেবন, ব্ল্যাকমেইলিং সহ নানাবিদ অপরাধই যাদের নেশা। 
দীর্ঘদিন পর্দার আড়ালে এ সকল ঘটনা ঘটলেও সম্প্রতি একটি চক্রের ইয়াবা সেবন, গাজা সেবন, মদ সেবন, অশ্লীল নিত্য সহ বিভিন্ন অসামাজিক কর্মকান্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ফলে সাধারণ মানুষের চোখের সামনেই এগুলো ঘুরতে থাকে দিনের পর দিন।
প্রশাসনকে বিভিন্ন সময় জানানোর পরেও এখন পর্যন্ত প্রশাসন এ সকল মধুচক্রের সাথে সংশ্লিষ্ট কোন সদস্যকে আটক করতে পারেনি।
তাই সুপরিচিত এই সকল মধুচক্রের সদস্যদের আটকের দাবি ও চাটমোহরের যুবসমাজকে মাদক ও অশ্লীলতা থেকে দূরে রাখতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা আরো বলেন, অনতিবিলম্বে এই সকল অশ্লীলতা, মাদক সেবনকারীকে আটক না করলে প্রশাসনের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে চাটমোহরের সাধারণ মানুষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জ ০৩ আসনের ধানের শীষের প্রার্থী এস এম জিলানী জনগণের

1

সড়ক নির্মাণে চাঁদাবাজির অভিযোগে বান্দরবানে উত্তেজনা

2

ঈশ্বরগঞ্জের উচাখিলায় অর্ধদিবসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনু

3

ঝিনাইদহে মধ্যরাতে ছাত্রলীগের মশাল মিছিল

4

সুনামগঞ্জে পৌর শহরে ব্যাটারি চালিত ইজিবাইকের হঠাৎ করে

5

রাজশাহীতে পিপি, নারী আইনজীবী ও সুশীল সমাজের সাথে আলোচনা সভা

6

হাকিমপুরের গুমড়া মাদ্রাসার কর্মচারী নিয়োগে ৬০ লাখ টাকার বান

7

টাঙ্গাইলের সখীপুরে ফুটবল খেলা দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় য

8

গোয়ালন্দে শিক্ষক সংকটের অজুহাতে ভর্তি কোঠা কমানোর অভিযোগ

9

নোয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থী মোঃ শাহজাহান আনুষ্ঠানিক

10

মুলাটোল মদিনাতুল উলুম কামিল (এম.এ) মাদ্রাসার ছয়তলা একাডেমিক

11

কামরুলের হাতে ধানের শীষ প্রতীক দিয়ে যাচ্ছি, রক্ষা করার দায়িত

12

চট্টগ্রাম মহানগরী জামায়াতের কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত

13

চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের উপর হামলার প্র

14

মধ্যনগরে ৭০ পিস ভারতীয় মোবাইল ফোন জব্দ করলো বিজিবি

15

শিক্ষার মান উন্নয়নে মধ্যনগরে সমাবেশ

16

বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে গ্রুপ বদলের প্রস্তাব নাকচ আয়ারল্য

17

কয়রায় চার দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

18

ইসলামের নামে মুনাফেকি করছে জামায়াত

19

১২ মিনিট দেরি করায় অষ্টমবারের মতো স্বতন্ত্র প্রার্থী:সুধীর র

20