জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

পাবনায় আসন পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

মোঃ আব্দুর রউফ।।

রোববার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে বেড়ার সিঅ্যান্ডবি মোড়ে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেন।
‘সীমানা বদল নয়, জনগণের অধিকার চাই’; ‘পাবনা-১ এর সীমানা কারো একক সম্পদ নয়’; 'জনগণের কণ্ঠস্বর, দমিয়ে রাখা যাবে না'; 'গণদাবি অমান্য হলে গণআন্দোলন'; 'নির্বাচন কমিশনের অবৈধ গেজেট, মানি না মানবো না'; 'বেড়া-সাঁথিয়ার বৈষম্য মানি না, মানব না' ইত্যাদি স্লোগান দেন। এ সময় অবরোধকারীরা বলেন, সম্পূর্ণ অন্যায়ভাবে পাবনা-১ আসনকে ভাগ করা হয়েছে। বেড়া উপজেলাকে পৃথক করে পাবনা-১ আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে। কিন্তু বেড়া উপজেলার জনগণের ব্যবসা-বাণিজ্যসহ নানা কারণে সাঁথিয়ার সঙ্গে যুক্ত। 
অবরোধে নেতৃত্ব দিচ্ছেন বেড়া পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকির, সিনিয়র সহ-সভাপতি সাজেদুল ইসলাম বিপু, সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইকবাল ও সাংগঠনিক সম্পাদক আকশেদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মইন উদ্দিন খাজা প্রমুখ।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম জানান, সীমানা পুনর্বহালের দাবিতে অবরোধ করে বিক্ষোভ করছেন লোকজন। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণ রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাতুয়াইলের আচার বিক্রেতা বাসার মিয়ার এক অমলের ইতিহাস

1

ভোটের জন্য মরিয়া বিএনপি"পিঠ বাঁচাতে আওয়ামীলীগ থেকে বিএনপিতে

2

দিনাজপুর জেলা প্রশাসকের কাছে আশা’র ৫২৫ পিস কম্বল হস্তান্তর

3

শিবনাথ শাহা ব্রিজটি মরণ ফাঁদে পরিনত

4

বেনাপোলে আন্তর্জাতিক কাষ্টমস দিবস পালিত

5

চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ী সাথে নূরুল ইসলাম বুলবুলের মতিবিনিম

6

বগুড়ার আদমদীঘির অদুরে নওগাঁগামী একটি বাসের ধাক্কায় সিএনজি উল

7

সাতক্ষীরায় জেলা জাতীয় যুব শক্তির পরিচিতি সভা ও সংবাদ সম্মেলন

8

রাজবাড়ী আদালত প্রাঙ্গণে স্লোগান, ৫ জন আটক

9

লোহাগাড়ায় "আমার লোহাগাড়া ডট কম" ওয়েবসাইটের যাত্র

10

অভিনয় থেকে দূরে থাকা নিয়ে যা বললেন চাঁদনী

11

কাপাসিয়ার বারিষাবতে ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্

12

পার্বতীপুরে মসজিদ উন্নয়নে ৮০ বস্তা সিমেন্ট প্রদান

13

বগুড়ার শিবগঞ্জে সেনাবাহিনীর অভিযানে নকল সিগারেট তৈরির কারখান

14

ঠাকুরগাঁওয়ে শীতের আমেজে লেপ-তোশক বানাতে ব্যস্ত কারিগররা

15

৩১ দফা বাস্তবায়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করলেন মনোনয়ন প্রত

16

পোরশায় বাক প্রতিবন্ধী এক যুবক নিখোঁজ

17

শাহজাহান চৌধুরীর বক্তব্যে বিতর্কের ঝড়

18

সেলিম ভূঁইয়ার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

19

জামায়াতের সহযোগিতা ছাড়া আ.লীগ ১০০ বছরেও ক্ষমতায় আসতে পারতো ন

20