জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

পাবনার সাঁথিয়ায় পুত্রবধূর বটি কোপে শ্বশুরের মৃত্যু

Qপাবনার সাঁথিয়ায় শ্বশুর মোজাম হোসেনকে (৭০) বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে পুত্রবধূ রুমি খাতুন।

ঘটনাটি ঘটেছে পৌরসভাধীন দক্ষিণ বোয়াইলমারী কলেজপাড়া গ্রামে। রোববার (৩১ আগস্ট) রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। 
মোজামের বাড়ি উপজেলার ধোপাদহ ইউনিয়নের নাড়িয়াগদাই হলেও বহু বছর ধরে সে সাঁথিয়া কলেজপাড়াতে বসবাস করতো।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাঁথিয়া পৌরসভার কলেজপাড়া গ্রামের মোজাম হোসেনের ছেলে মিঠুর সাথে গত পাঁচ বছর আগে আফড়া গ্রামের আব্দুস সালামের মেয়ে রুমির বিয়ে হয়। 
বিয়ের পর থেকে সে মানসিক রোগী ছিল বলে জানায় তার পরিবার। 
সে ঢাকাস্থ মানসিক চিকিৎসক ডা: শফিকুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিল। 
রোববার রাত আটার দিকে হঠাৎ রুমির মানসিক চাপটা বেড়ে যায়। শেষে হাতের কাছের বটি দিয়ে শ্বশুর মোজামের পেটে ও পিঠে কোপ দেয়। 
এসময় তার পেটের ভূড়ি বের হয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী হাসপাতালে নেয়া হলে রাত তিনটার দিকে সে মারা যায়।
সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে কৃষির নবযুগ

1

১১ দলীয় জোটের সিদ্ধান্ত ও ময়দানের বাস্তবতা

2

বগুড়া সদর উপজেলার ফাঁপোড় এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু

3

নোয়াখালী থেকে পাচারের সময় ৩০০ বস্তা ইউরিয়া সার আটক

4

বারহাট্টায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ পালিত

5

ক্লিন ইমেজের শাহ আলম আছেন সুবিধাজনক অবস্থায়

6

ঠাকুরগাঁও কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির অচলাবস্থা আগাছা

7

দুর্বৃত্তদের আগুনে কৃষকের ধান পুড়ে ছাই

8

ছেলের হাতে পিতার নির্মম খুন

9

ফরিদপুর -১ আসনে বিএনপি’র প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের গণ

10

ভালুকা বিএনপি'র ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বহিষ্কারাদেশ প্রত্য

11

শাহরাস্তি প্রেসক্লাবের নির্বাচনে ভোটগ্রহণ চলছে

12

ঝালকাঠির নবগ্রাম বাজারে বসতঘরে আগুিকান্ডে দগ্ধ শিশু

13

দোয়ারাবাজারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ক অবহিত

14

ন‌ওগাঁর নিয়ামতপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণকা

15

ধামরাইয়ে সাদ মেডিকেল সেন্টার উদ্বোধন উপলক্ষে বিনামূল্যে চক্ষ

16

যানজটে অতিষ্ঠ হবিগঞ্জ পৌরবাসী

17

১৫ ঘণ্টা পর জামিনে মুক্তি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা

18

গাইবান্ধায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরিক্ষায় আটক ৫২

19

জামাত নেতার বাড়ির সামনে সরকারি রাস্তার গাছ যখন নিরাপদ নয়

20