জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

পাবনার ফরিদপুরে পুংগলী ২৫ লাখ টাকার চায়না জাল পুড়িয়ে ধ্বংস

ফরিদপুর উপজেলার আগপুংগলী গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়েছে।


বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ফরিদপুর উপজেলার পুংগলী ইউনিয়নের আগপুংগলী গ্রামের ১০টি বাড়িতে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানাউল মোর্শেদ। অভিযানে ৮৩৩টি চায়না দুয়ারি জাল, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লক্ষ টাকা, এবং এই জাল তৈরির ৫টি সরঞ্জাম (মেশিনসহ) জব্দ করা হয়।

অভিযানকালে জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পাবনা সদর মোঃ আব্দুল হালিম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফরিদপুর সুজিত কুমার মুন্সীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

প্রশাসনের সহায়তায় জব্দকৃত জালগুলো আইন অনুযায়ী পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। পাশাপাশি অবৈধ জাল তৈরি, ব্যবহার ও বিক্রয়ের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রশাসন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি'র ২৩৭ আসনের প্রার্থী ঘোষণা

1

বান্দরবানের লামায় শিবিরের কোরআন তালিমের অনুষ্ঠানে দুর্বৃত্ত

2

নওগাঁর ধামইরহাট সীমান্তে ৪ চোরাকারবারীসহ ৫টি মহিষ আটক

3

সিরাজগঞ্জ এর তাড়াশে বিয়ের দাবিতে তরুনির ছেলের বাড়িতে অনশন

4

কোটালীপাড়ায় রাস্তা পার হতে গিয়ে অটোভ্যান চাপায় শিশুর মৃত্যু

5

ইন্টারনেট সেবার খরচ বাড়ছে ২০ শতাংশ

6

ধামরাইয়ে নিখোঁজ অটো চালকের মরদেহ উদ্ধার

7

বিজয় দিবসে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির হাতে সম্মাননা স্মা

8

ময়মনসিংহের যানযট নিরসনে ট্রাফিক ইন্সপেক্টর গোলাম মাওলার যোগ

9

ঝালকাঠির নবাগত পুলিশ সুপার যোগদান

10

ইউটিউবে প্রথম ভিডিও আপলোডের ২০ বছর, কে করেছিলেন

11

থানচিতে আরাকান আর্মির কাছে পাচারের আগেই বিপুল মশারি ও নৌকা ই

12

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ামতপুরে খসড়া ভোটকেন্দ্র ত

13

‎রাজশাহী-৫ আসনে বিএনপির প্রার্থী নজরুল মন্ডলের মনোনয়ন দাখিল

14

‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা ও মসজিদের খুতবায় বয়ান রাখার আহ্

15

কালিগঞ্জের মৌতলা ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠনে অনিয়মের অভিয

16

আত্মমর্যাদার প্রশ্নে অটল বিসিবি, প্রয়োজনে বিশ্বকাপ বয়কট, তবু

17

ভিসা জালিয়াতি : সৌদিতে আটক ৫ শতাধিক মিসরীয় হজযাত্রী

18

নাসির নগরে তিন বছর ধরে খালে পড়ে আছে ব্রীজের ধ্বংসাবাশেষ, চরম

19

যেসব বিএনপি নেতা গত দেড় দশকে রাস্তায় আন্দোলন করেছেন তাদের

20