জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

পানছড়িতে জুলাই পূর্ণজাগরণে সমাজ গঠনে শপথ পাঠ

একরামুল হক।।

খাগড়াছড়ি জেলার পানছড়িতে জুলাই পূর্ণজাগরণের সমাজ গঠনে লাখো কন্ঠে ভার্চুয়াল আলোচনা সভা ও শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে। 
আজ শনিবার (২৬ জুলাই/২৫) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা প্রশাসন ও সমাজ সেবার আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে, ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে কেন্দ্রীয় শপথ ভার্চুয়ালি সম্প্রচার অনুষ্ঠানের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপি একই সাথে শপথ পাঠ করান সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
উপজেলা নির্বাহি কর্মকর্তা ফারহানা নাসরিন বলেন, জুলাই আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। এই আন্দোলনই আমাদের বৈষম্যের বিরুদ্ধে দাঁড়ানোর এবং দেশ প্রেম জাগ্রত করার প্রতীক।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা, থানা প্রতিনিধি এস আই সদানন্দ বৈদ্য, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা বড়ুয়া, মুক্তিযোদ্ধা আব্দুল সোবাহান, ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা, ভূমিধর রোয়াজা, আবুল হাসেম, উল্টাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, ফিল্ড সুপারভাইজার সমাজ সেবা কার্যালয় গৌরব চাকমা, সমাজ সেবা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সেবাগ্রহীতা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ নানা শ্রেণি-পেশার মানুষ এতে অংশ গ্রহন করেন।
আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় এবং নতুন তালিকা ভুক্ত প্রতিবন্ধি ব্যক্তিদের পরিচয় পত্র প্রদান, প্রতিবন্ধি ভাতা পরিশোধ, বই বিতরন, মহিলা বিষয়ক কার্যালয় হতে ভিডব্লিউবি কার্ড বিতরণ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বসুন্দিয়ায় হিলফুল ফুজুল শান্তি সংঘের ৭৫০টি শীতবস্ত্র ও ক

1

মুত্তাকী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ

2

টাঙ্গাইল পৌরসভায় নেই আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা

3

সিলেটে তিন বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুজনের

4

এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিজান শ

5

টুঙ্গিপাড়ায় আগুনে পুড়লো কৃষকের বসতঘর, ক্ষয়ক্ষতি দুই লক্ষ

6

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কুলাউড়ার তরুণী'র মৃ-ত্যু

7

ঝিনাইদহ কালীগঞ্জে সোনালী ব্যাংকের ভেতর কৌশলে টাকা চুরি, থানা

8

কাপাসিয়ায় এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্তদের সংব

9

প্রকাশিত DSDtv এর মিথ্যা সংবাদ ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ.

10

বিজয় দিবসে কসবা কেন্দ্রীয় স্মৃতিসৌধে বিএনপির পুষ্পস্তবক অর

11

ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরি, ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমান

12

১২ মিনিট দেরি করায় অষ্টমবারের মতো স্বতন্ত্র প্রার্থী:সুধীর র

13

মাদক

14

পাবনা-৩ কৃষি ,মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা বিএনপি

15

হাড়কাঁপানো শীতে কাঁপছে নওগাঁ

16

সিরাজগঞ্জ -৩ (রায়গঞ্জ-তাড়াশ) এলাকায় পোস্টারহীন প্রচারে নেই

17

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার মডেল মেঘনা আলম

18

বাংলাদেশ এখন দাঁড়িয়ে আছে এক চিকন সুতার ওপর

19

টুঙ্গিপাড়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল

20