পাইকগাছা ডি সার্কেলের তত্ত্বাবধানে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ সাহেবের নেতৃত্বে পাইকগাছা থানা পুলিশের চৌকস দল পৃথক অভিযান চালিয়ে ৩ অনলাইন জুয়াড়ি এবং সাজা সহ পরোয়ানা ভূক্ত ৩ সহ ৬ জন আসামি গ্রেফতার করে। অনলাইন জুয়ার আসামীরা দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার অ্যাপস ব্যবহার করে জুয়া খেলে আসতেছে বলে স্বীকার করে। আসামীদের পাইকগাছা থানার মামলা নাম্বার ১০(৪)২৫ খ্রিষ্টাব্দ মূলে (১) মোঃ জাহিদুল ইকবাল জয় (২৬) পিতা মৃতঃ শেখ রুহুল কুদ্দুস রাজ, সাং হাউলী (২) রফিকুল ইসলাম সাগর(২৮) পিতাঃ মৃত তোরাব আলী সানা রেজাকপুর (৩) মোঃ ইকবাল হোসেন (৩২) পিতাঃ সিরাজ গাজী সাং রামচন্দ্রনগর সর্ব থানাঃ পাইকগাছা জেলা খুলনা এবং পরোয়ানা ভূক্ত আসামি (৪) মোঃ শারাফাত সানা পিতাঃ মৃত ভক্ত জামাল সানা সাং ফতেপুর এক বছরের সাজাপ্রাপ্ত (৫) শফিকুল সরদার (৪৭) পিতাঃ মৃত শামসুর রহমান সরদা সাং স্নরনখালী (৬) মোহাম্মদ মফিজুল গাজী পিতাঃ জাহাবক্স গাজী সানা সাং ড়কাটাবুনিয়া সর্ব থানাঃ পাইকগাছা জেলাঃ খুলনাদের গ্রেফতার পূর্বক ২৯/০৬/২৫ তাং বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন