মোঃ তৌহিদুর রহমান
প্রকাশঃ 23-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

পাংশায় কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন উপকরণ বিতরণ

রাজবাড়ীর পাংশা উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক/প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে বীজ, সার, ফলের চারা, সবজি বীজ ও এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে।

সোমবার (২৩ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ তোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এস. এম. আবু দারদা।

 

এসময় ২০২৪-২৫ অর্থবছরে খরিফ-২ মৌসুমে রোগ প্রতিরোধী রোপা আমন আবাদে সহায়তা হিসেবে ১,৯৯০ জন কৃষকের মধ্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়। এছাড়াও ৪৯০ জন শিক্ষার্থীর মাঝে নারিকেল চারা, ১৫০ জনকে আম ও তালের চারা, ১,৮৪০ জনকে নিম, জাম, বেল ও কাঁঠালের চারা প্রদান করা হয়। ৬০ জন কৃষকের মধ্যে পেঁয়াজের বীজ ও সার, ৭০ জন কৃষককে গ্রীষ্মকালীন সবজির বীজ এবং পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষি উন্নয়নের লক্ষ্যে কৃষকদের মাঝে বিভিন্ন প্রণোদনা কার্যক্রম চালু রেখেছে। এরই অংশ হিসেবে এই বিনামূল্যের উপকরণ বিতরণ করা হচ্ছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের রজতজয়ন্তী উৎসবে পু

1

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে কাজিপুর উপজেলা বিএনপির বিক্

2

পাঁচবিবি সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে আবারো

3

কেশবপুরে টেন্ডার ছাড়াই ভূমি অফিসের গাছ কর্তন

4

নির্বাসিত আফগান নারী ক্রিকেটারদের সুখবর দিলো আইসিসি

5

কমলগঞ্জে বৃহত্তর খাসিয়া জনগোষ্ঠীর বর্ষবরণ (‘সেং কুটস্নেম

6

কৃষিনীতি বাস্তবায়নে FSFSSO প্রতিনিধিত্ব দাবিতে মণিরামপুরে এ

7

মুরাদনগরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

8

নবান্ন উৎসব উপলক্ষে দুপচাঁচিয়ায় বড় মাছের জমজমাট মেলা

9

শ্রীমঙ্গলে বায়তুল আমান দারুল উলুম মাদ্রাসার বার্ষিক পুরস্কার

10

বরিশালে ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগে এ্যাডঃ আবুল কালাম শাহীন

11

টাংগাইলের নাগরপুর বাজারে জামায়াতের এমপি প্রার্থী ডা.একেএম আব

12

বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে ১৬ই ডিসেম্বর মহান বি

13

কয়রা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে বাসস চেয়ারম্যানের মতবিন

14

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শিবগঞ্জ সাংবাদিকদের সাথে এমপি প্

15

দিনাজপুরে ২ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার বীজআলু হিমাগার

16

ব্রাহ্মণবাড়িয়ায় ২ কোটি টাকা মূল্যের ভারতীয় মালামালসহ গ্রেফতা

17

নওগাঁ–রাজশাহী সড়কে বালুবোঝাই ট্রাক খাদে, চালক অল্পের জন্য রক

18

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ২ মাদক ব্যবস

19

নির্বাচন যত বিলম্ব হবে সংকট তত বাড়বে

20