আল আমিন
প্রকাশঃ 20-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

পাঁচবিবিতে মাদক সেবনের দায়ে ৫ জনকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মাদক সেবনের দায়ে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৯ মে) সন্ধ্যায় উপজেলার বাগজানা বাসস্ট্যান্ড এলাকায় এ আদালত পরিচালনা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ।

আদালত সূত্রে জানা গেছে, অভিযানে আটক পাঁচজনের মধ্যে এনামুল ও সোহাগ নামে দুজনকে ১৫ দিন করে এবং সৈকত, তপন চন্দ্র রায় ও সুমন রানা নামের বাকি তিনজনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রত্যেককে অর্থদণ্ডও করা হয়েছে। আটকদের কাছ থেকে ৫ গ্রাম করে গাঁজা এবং তপনের কাছ থেকে ২৫০ মিলিলিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—জেলার পাঁচবিবি উপজেলার গোপালপুর গ্রামের মৃত বাবুর ছেলে এনামুল (২৭), বগুড়ার আদমদিঘী উপজেলার সান্তাহার এলাকার মৃত এনামুল হকের ছেলে সোহাগ (৩৮), পাঁচবিবির পরাহার গ্রামের মৃত শহীদুল ইসলামের ছেলে সৈকত (২০), একই উপজেলার ভিমপুর গ্রামের মৃত লাল মোহনের ছেলে তপন চন্দ্র রায় (৩২) এবং সদর উপজেলার পাকার মাথা এলাকার কদম আলীর ছেলে সুমন রানা (২৫)।

অভিযানকালে উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক আ.ন.ম. হাসান, সিপাই মারুফ, বাবর আলী ও আলিফ মাহমুদ প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গুড়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক-১

1

ফটিকছড়িতে ১৬ মাস বয়সি শিশু কন্যাকে হত্যার পর মায়ের আত্মহত্যা

2

বেনাপোল বন্দর দিয়ে ১৮ হাজার টন চাল আমদানি

3

ঝিনাইগাতীতে বড় মসজিদ কমিটি গঠনে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেল

4

সরাইলের শাহজাদাপুর ইউনিয়নের স্বপ্নের সেতু উদ্বোধনের আগেই

5

নড়াইলের দু’টি আসনে প্রতীক বরাদ্দ

6

হোসেনপুরে নার্সারিতে মহররম আলীর ভাগ্য বদল

7

বালু পরিবহনের দায়ে দুইটি বালু বিক্রেতা প্রতিষ্ঠান থেকে ৪২ হ

8

শ্রীমঙ্গলের আশিদ্রোনে কৃষিজমির টপ সয়েল কাটায় ৫০ হাজার টাকা জ

9

বান্দরবানের লামায় যৌথ বাহিনীর ওপর হামলা

10

আত্রাই সদরে চলাচল অনুপযোগী

11

চরভদ্রাসনে কিশোরী কে অপহন করতে নন্ত্রাসী হামলা

12

কলমাকান্দায় হানাদার মুক্ত দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

13

লালমাইয়ে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময়

14

শাহ পলোয়ান রহমানিয়া ইবতেদায়ী মাদ্রাসা হেফজ ও এতিমখানার ১৯তম

15

জামায়াতের সাথে নির্বাচনী সমঝোতায় সম্মত এনসিপি

16

মানিকগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযানে হেরোইনসহ শীর্ষ মাদক ক

17

বাগেরহাটে নৌবাহিনীর অভিযানে, ইয়াবা, গাজা মদসহ ৩ মাদকসেবীকে আ

18

চরফ্যাশন কলেজ ছাত্রদলের সদস্য সচিব নুরে আলম মৃধার নেতৃত্বে ব

19

নিরাপত্তা শঙ্কায় নির্বাচন না করার ঘোষণা

20