জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

পরিবারের তিনজনকে হত্যা মসজিদের ইমামের বিরুদ্ধে মৃত্যুদন্ডের আদেশ মৃত্যু

মোঃ আব্দুল আলীম আবরার

পাবনা শহরের দিলালপুর এলাকায় একই পরিবারের তিনজনকে হত্যার দায়ে তানভীর হোসেন নামের মসজিদের এক ইমাম কে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত। 

সোমবার পাবনার অতিরিক্ত দায়রা জজ আদালত-৩ এর বিচারক তানবীর আহমেদ এই রায় ঘোষনা করেন |

 রায় ঘোষনার সময় অভিযুক্ত আসামী আদালতে উপস্থিত ছিলেন। 

এজাহার সূত্রে আদালতের পাবলিক প্রসিকিউটার গোলাম সরোয়ার খান জুয়েল জানান, পাবনা শহরের দিলালপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন আব্দুল জব্বার, তার স্ত্রী ছুম্মা বেগম ও তাদের পালিত কণ্যা সানজিদা জয়া। 

পাশ্ববর্তী ফায়ার সার্ভিস মসজিদের ইমাম তানভীর হোসেনের সাথে তাদের সু-সম্পর্ক গড়ে ওঠে। 

সম্পর্ক এমন পর্যায় গড়ায় আব্দুল জব্বার ও ছুম্মা বেগম মসজিদের ইমাম তানভীর হোসেন সন্তান হিসাবে পরিচয় দিতেন। 

ঘটনার দিন ২০২০ সালের ৩১ মে রাতে অভিযুক্ত তানভীর হোসেন তার গ্রামের বাড়ি নওগাঁ থেকে এসে আব্দুল জব্বারের বাসায় রাত্রে থাকেন।

 রাতে এক সময় অভিযুক্ত তানভীর হোসেন আব্দুল জব্বার, ছুম্মা বেগম ও তাদের পালিত কণ্যা সানজিদা জয়াকে হত্যা করে ঘরে থাকা টাকা,স্বর্ণালংকার চুরি করে পালিয়ে যায়।

 এ ঘটনায় মামলা দায়ের হলে পুলিশ তদন্ত শেষে তানভীর হোসেনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। 

আদালত স্বাক্ষ্য প্রমান শেষে প্রত্যক কে হত্যার জন্য আলাদা আলাদা ভাবে মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড এবং চুরির জন্য ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবো” - মুফতি রেজাউল ক

1

আশাশুনিতে রূপান্তরের উদ্যোগে মানব পাচার প্রতিরোধে প্রতিষ্ঠান

2

বাঞ্ছারামপুর বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়ার ম

3

বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

4

হাতীবান্ধায় পুলিশের উপর আসামি পক্ষের হামলার প্রবণতা বেড়েছ

5

বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

6

সিরাজগঞ্জ দরগা রোডে এলিট টাওয়ার—দুর্নীতি, ঘুষ ও জননিরাপত্তার

7

টুঙ্গিপাড়ায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির পদত্যাগ

8

ধোবাউড়া উপজেলা পরিষদের সামনে জাল দলিল ও ভুয়া আইডি কার্ড তৈরি

9

কাহালুর কালাই ঘোনপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া

10

'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষ্যে নোবিপ্রবি ছাত্রদলের আল

11

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ১০ জন দরিদ্র মেধাবী শিক্ষ

12

শিক্ষকরা আন্দোলনে, সাড়ে তিন হাজার শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষ

13

রাজশাহী গণপূর্ত নির্বাহী প্রকৌশলী রাশেদ এর দরপত্র প্রক্রিয়ায়

14

সালথা উপজেলার গোট্রি ইউনিয়নে শামা ওবায়েদ ইসলাম রিংকু নির্বাচ

15

সিরাজগন্জ -১ আসনে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে সরব প্রতিযোগিতা শ

16

লোহাগড়ায় বিদেশি পিস্তল ও গুলি সহ প্রবাসী যুবক গ্রেফতার

17

ঝালকাঠীর কাঠালিয়ায় স্বপদে বহাল হলেন বিএনপি নেতা শামসুল আলম

18

‎দুই কর্তৃপক্ষের ঠেলাঠেলিতে ঝুঁকিতে শিশু ও স্কুলগামী শিক্ষার

19

আখাউড়ায় ভুয়া চিকিৎসা, ফার্মেসি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

20