সবুজ মন্ডল।।
পরপর দুই কন্যা সন্তানকে জন্ম দেওয়ার কারণে, মুক্তা আক্তার নামক এক গৃহবধূকে শারীরিক নির্যাতন এবং বাড়ি থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে, রাজবাড়ী সদর উপজেলা অবস্থিত মূল ঘর ইউনিয়নের ২ নং ওয়ার্ড এর পূর্ব মূলঘর গ্রামে মুক্তা আক্তারের দাবি পরাপর কন্যা সন্তান হওয়ার কারনেই তাকে বিভিন্ন সময় মারপিট ও বিভিন্ন নির্যাতন করত তার স্বামীঃ
(জাকির হোসেন সোহেল সেখ)
জাকির হোসেন সোহেল সেখ পূর্ব মূলঘর গ্রামের মজিদ শেখের ছেলে এলাকাবাসীর মুখে জানা যায় যে গত ৪ মাস আগে মুক্তা আক্তার কে বিভিন্ন মারধর এবং নির্যাতন করে বাড়ির সামনেই রাস্তার উপর ফেলে যায় পরবর্তীতে এলাকাবাসী উক্ত মুক্তা আক্তারের বাবার বাড়িতে খোঁজ দিলে তার বাবা এসে তাকে এখান থেকে নিয়ে চিকিৎসা করে। এবং পরবর্তীতে মুক্তা আক্তার কে তার শ্বশুরবাড়িতে পাঠাতে চাইলে তার শশুর মজিদ শেখ এবং তার স্বামী বিভিন্ন অজুহাত দেখাতে থাকে,এবং তার স্বামী (জাকির হোসেন সোহেল) বলেন যে তুমি আর কিছুদিন বাবার বাড়িতে থাকো আমি গিয়ে তোমাকে নিয়ে আসবো এভাবেই এক থেকে দেড় মাস অতিবাহিত হওয়ার পরই মুক্তা আক্তার স্বামী জাকির হোসেন সোহেল গোপনে মুক্তা আক্তার কে একতরফা তালাক দিয়ে দেন। এটা শোনার পর তুমি তার শ্বশুরকে অনেক আকুতি মিনতি করেও যখন কোন লাভ হয়নি, পরবর্তীতে মুক্তা আক্তার এই ছোট্ট দুটি বাচ্চা নিয়ে কি করবেন দিশা না পেয়ে তার স্বামীর সাথে থাকার জন্য স্বামীর সাথে একসঙ্গে সংসার করার জন্য সেই ছোট্ট দুটি বাচ্চা নিয়ে আইনের আশ্রয়ে যান এবং তিনি বলেন যে সে তার স্বামীর সাথে থাকবে এবং এই বাচ্চা দুটোকে যেন পিতৃ পরিচয়হীন না হতে হয় এর জন্য তার স্বামী জাকির হোসেন সোহেল এর বিরুদ্ধে মামলা করেন এবং সে তার স্বামীর বাড়িতে উঠে আসেন পরবর্তীতে ঘটে অন্য এক ঘটনা তার স্বামী এবং তার শশুর তাকে তোর স্বামীর বাড়িতে উঠতে দেননি। ঘর তালা মেরে রেখেছেন যাদে ঘরে যেতে না পারেন, মুক্তা আক্তারের শশুরের মুখের কথা সে পাঁচ বছর পরে হলেও তার ছেলের সাথে এই বউ রাখবেন না। এলাকাবাসীর দাবি মুক্তা আক্তার খুব ভালো একটি বউ মুক্তা আক্তারের বিরুদ্ধে এলাকাবাসী কোন অভিযোগ পাওয়া যায় নি।সঠিক
বিচার চায় মুক্তা আক্তার সে কি পাবে তার বিচার????
মন্তব্য করুন