জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনে ৫ ড্রেজার জব্দ

মাদারীপুরের শিবচর উপজেলার পদ্মা নদীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫টি ড্রেজার জব্দ ও মোঃ ইলিয়াস মিয়া নামে একজন ট্রেজার চালককে আটক করেছে জেলা প্রশাসন ।পরে ড্রেজার চালককে ৯৩ হাজার ৭৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২১ জুলাই ) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কাঁঠালবাড়ি এলাকায় পদ্মা নদীতে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় । অভিযানের জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ, কোস্টগার্ড, ও সেনাবাহিনী অংশ নেয়।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, পদ্মা নদীর বিভিন্ন অংশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র । গোপন সংবাদের ভিত্তিতে বালু উত্তোলনের খবর পেয়ে মাদারীপুর জেলা প্রশাসন কাঁঠালবাড়ি এলাকায় পদ্মা নদীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় । এ সময় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫ টি ড্রেজার জব্দ সহ মোঃ ইলিয়াস মিয়া নামের এক ড্রেজার চালককে আটক করা হয়।
পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৯৩ হাজার ৭৫০ টাকা জরিমানা করেন শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাছুম বলেন, পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পাঁচটি ড্রেজার জব্দ করা হয়েছে। অবৈধভাবে বালু তোলা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোর করে দরজা বন্ধ করে যাত্রীদের ওপর হামলা - ছিনতাইচক্রের বির

1

বগুড়া দুমাসের সংসারের এক ঝলমলে সকাল ও নিথর দুপুরের করুণ কাহি

2

বিলুপ্তির পথে গরুর হাল

3

ত্যাগ, গ্রহণযোগ্যতা ও ঐক্যের সমীকরণে নাজমুল মোস্তফা আমিন

4

সুবর্ণচরে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা

5

স্মার্ট মিরসরাই বিনির্মাণ' শীর্ষক আলোচনা ও ক্যালেন্ডার উন্মো

6

সারাদিন এসি চালিয়েও নামমাত্র বিদ্যুৎ বিল! সিক্রেট জানুন আপনি

7

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় ১ যুবক নিহত

8

হলফনামা জমা দিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

9

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব এইডস দিবস পালিত

10

যতক্ষণ মালিকপক্ষ হস্তক্ষেপ না করেন ততক্ষণ সংবাদমাধ্যম গুলো ম

11

লোহাগাড়ায় মুহিব হামলা মামলার প্রধান আসামি আটক, অভিযানে আহত প

12

জামালপুরে মিথ্যা তথ্য দিয়ে গণ মাধ্যমে সংবাদ প্রকাশের প্রতিবা

13

মোস্তাফিজ ইস্যুতে নীরব থাকা যাবে না

14

জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে পাঁচবিবি পাঁ

15

গ্যাস সংকটে উত্তাল যাত্রাবাড়ী-শনিরআখরা: সড়ক অবরোধে স্থবির ঢ

16

আগামীকাল থেকে শুরু হবে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের টেস্ট সির

17

মৌলভীবাজারে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সেইফ ইলেকট্রি

18

ঝিনাইদহ কালীগঞ্জে বাবার সাথে অভিমানে কিশোরের আত্মহত্যা

19

মাদকের বিরুদ্ধে দোয়ারাবাজার থানা পুলিশের আরো একটি সফল অভিযান

20