জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

পটুয়াখালীর কলাপাড়ায় গৃহবধূকে জবাই করে নির্মম হত্যা

পলাশ হাওলাদার, স্টাফ রিপোর্টার:



পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় মোসা. মুকুল বেগম (৫০) নামের এক গৃহবধূকে জবাই করে হত্যা করার ঘটনা স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত মুকুল বেগম ওই এলাকার হাফেজ হাবিবুর রহমানের দ্বিতীয় স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, হাফেজ হাবিবুর রহমান পার্শ্ববর্তী মৌলভীতবক সুলতান মাস্টার বাড়ি জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। রবিবার দুপুরে খাবার শেষ করে তিনি মসজিদে নামাজ পড়াতে যান। এ সময় তার স্ত্রী ঘরে একাই ছিলেন। সন্ধ্যার পরে প্রতিবেশী এক নারী কোনো প্রয়োজনে তাদের বাড়িতে গিয়ে ঘরের ভেতর মুকুল বেগমের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। তার ডাক শুনে স্থানীয়রা ছুটে এসে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় কলাপাড়া থানা পুলিশ। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রক্রিয়া শুরু করে।

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল ইসলাম জানান, হত্যার মোটিভ উদঘাটনে পুলিশ কাজ করছে। কারা, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো স্পষ্ট নয়। তবে ঘটনাটি খুব গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।

হঠাৎ এ নির্মম হত্যাকাণ্ডে এলাকায় নেমে এসেছে শোক ও আতঙ্কের ছায়া। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে বিয়ের প্রলোভনে শারিরীক সম্পর্ক বিয়ে করতে অস্বীকার

1

রোটারি ক্লাবের উদ্যোগে ইয়াতিমদের মাঝে ফলের চারাগাছ বিতরণ

2

শান্তিগঞ্জে খাদ্য বান্ধব ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি

3

বেলকুচিতে নারী ফুটবল প্রিতি ম্যাচ অনুষ্ঠিত

4

মাদারীপুর সরকারি কলেজে-০৩ দিন ব্যাপি পিঠা উৎসব উৎযাপন

5

বিজয় নিশান

6

ফরিদপুরে ট্রেনের সাথে শ্রমিকবাহী পিক-আপের সংঘর্ষ নিহত ৩, আহত

7

কাঠালিয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

8

শ্রীবরদীতে শিক্ষকের বদলি আদেশে ফুঁসছে শিক্ষার্থীরা

9

নওগাঁর নিয়ামতপুরে এবার হাত পাখার বাতাসে উত্তাল

10

জনবল সংকটে জর্জরিত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

11

ইসলামীয়া প্রিপারেটরী স্কুলের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠি

12

হবিগঞ্জের আজমিরীগঞ্জে চোলাই মদ সহ একজনকে গেপ্তার করেছে সেনাব

13

নড়াইলের কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা বহিষ্কা

14

নড়াইলে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

15

ভোলায় নির্বাচনী সহিংসতা ও প্রশাসনিক নির্লিপ্ততার অভিযোগে জাম

16

জনসম্মুখে ধরল, পরে ছাড়ল-ডিবির আচরণে প্রশ্ন

17

আল্লামা নুরুল হুদা ফয়েজী'র ইন্তেকাল বিভিন্ন মহলের শোক

18

ঢাকায় ওসমান হাদীকে গুলিবিদ্ধের প্রতিবাদে বেলকুচিতে বিএনপির ব

19

ঘুষ না পেয়ে নামজারি বাতিল, সেবা গ্রহীতাকে হুমকি, তহশিলদারের

20