মোঃ আবদুর রহিম মেহেদী
প্রকাশঃ 26-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে ৩০৮টি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে অর্ধবার্ষিক পরীক্ষা শুরু

সারা দেশের ন্যায় পটুয়াখালী জেলার ৮টি উপজেলায় সরকারি মাধ্যমিক ৯টিসহ ৩০৮টি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে অর্ধ বার্ষিকী পরীক্ষা শুরু হয়েছে, ২৪ জুন মঙ্গলবার। 
উক্ত সংখ্যক মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে পটুয়াখালী সদরে ২টি সরকারিসহ ৬৪টি, মির্জাগঞ্জ উপজেলায় ১টি সরকারিসহ ৩০টি, দুমকি উপজেলায় ১টি সরকারি সহ ২৩টি, বাউফল উপজেলায় ১টি সরকারিসহ ৬১টি,  দশমিনায় ১টি সরকারিসহ ২৭টি, কলাপাড়ায় ১টি সরকারিসহ ৩৩টি, গলাচিপায় ১টি সরকারিসহ ৩৮টি ও রাঙ্গাবালী উপজেলায় ১টি সরকারিসহ ১১টি মাধ্যমিক বিদ্যালয়ে অর্ধ বার্ষিকী পরীক্ষা শুরু হয়েছে। এ ছাড়াও ৮টি উপজেলায় ২১ টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়েও পরীক্ষা চলছে বলে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ মুজিবুর রহমান জানিয়েছেন।
পটুয়াখালী সদরের ঐতিহ্যবাহী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন জানান, আজ সারা দেশে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল সমূহের অর্ধ বার্ষিকী পরীক্ষা শুরু হয়েছে। তিনি জানান, জুবিলী স্কুলে ৩য় শ্রেনী হতে নবম শ্রেনী পর্যন্ত প্রভাতি ও দিবা শাখায় ১,৩২০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে প্রভাতি শাখায় ৬৮২ জন এবং দিবা শাখায় ৬৩৮ জন।
এর মধ্যে নবম শ্রেনীতে ২২১ জন, ৮ম শ্রেনীতে ২৩৫ জন, ৭ম শ্রেনীতে ২৩৯ জন, ৬ষ্ঠ শ্রেনীতে ২৪১ জন, ৫ম শ্রেনীতে ১৪৮ জন, ৪র্থ শ্রেনীতে ১১৪ জন এবং ৩য় শ্রেনীতে ১২২ জন। প্রধান শিক্ষক জানান পরীক্ষার প্রথম দিনে নকল করার দায়ে ৬ষ্ঠ শ্রেনীর এক শিক্ষার্থীকে বাকি বিষয়সমূহে পরীক্ষায় অংশগ্রহন থেকে অব্যাহতি করার নোটিশ দেয়া হয়েছে। আমাদের স্কুলে পরীক্ষা সব সময় কড়াকড়ি হচ্ছে এবং হবে বলে জানান তিনি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের বিশ্বনাথে অগ্নিকাণ্ডে নববধুর মৃত্যু, স্বামী আটক

1

নওগাঁয় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

2

বরগুনার তালতলীতে জলবায়ু কর্ম দিবস উপলক্ষ্যে আলোচনা ও সমাবেশ

3

চাঁপাইনবাবগঞ্জে বসতবাড়ি দখল ও হামলার ঘটনায় দোষীদের বিচারের

4

হবিগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের জনপ্রিয় একজন কাউন্সিলর পদপ্র

5

চামড়া খাতে এক যুগে রাজস্ব কমেছে ১৬ কোটি মার্কিন ডলার

6

ঈশ্বরদীতে জামায়াত এনসিপি মতবিনিময় উন্নয়ন ও আধিপত্যবাদবিরোধ

7

মহিপুর মাওলানা ভাসানী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৬ শিক্ষার্থী

8

দুর্নীতি–চাঁদাবাজদের ছাড় দেওয়া হবে না

9

পাবনা সাঁথিয়ার মজিবর রহমানের বিস্ময়কর উদ্ভাবন

10

ঝালকাঠির নলছিটিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক ও নগদ টাকা

11

মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু নিহত

12

মহেশপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৪ তম শাহাদত বার্ষিকী পা

13

সিনেমার মতো ভিডিও কয়েক সেকেন্ডেই তৈরি করে দিচ্ছে এই অ্যাপ

14

মাদারীপুরে পরকীয়ার জেরে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী

15

শীতে কষ্টে থাকা বিধবা আজিমন নেছাকে খাদ্য ও শীতবস্ত্র, স্থায়ী

16

যুদ্ধের দিকে যাচ্ছে কি যুক্তরাষ্ট্র-ইরান

17

মহাকালের পথে আপসহীন এক নক্ষত্রের বর্ণাঢ্য যুগের অবসান ঘটিয়ে

18

গোপালগঞ্জে অভাবের তাড়নায় গৃহবধূর আত্মহত্যা

19

চাঁপাইনবাবগঞ্জের ৫ সীমান্তে অভিযান চালিয়ে ১০টি ও ২টি মহিষ আ

20