জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে ইয়াবাসহ একজন গ্রেপ্তার

 মোহাম্মদ আবু মুছা 
 

 পটুয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আলিম শিকদার (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি ২০২৫) বিকেল ৪টার দিকে পটুয়াখালী সদর থানাধীন লোহালিয়া ইউনিয়নের কাকরাবুনিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় পটুয়াখালীর উপপরিচালক হামিমুর রশীদের সার্বিক তত্ত্বাবধানে ও নির্দেশনায় উপপরিদর্শক এস. এম. শাহীন পারভেজের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। অভিযানের সময় কাকরাবুনিয়া গ্রামের রশিদ খানের বসতঘরের সামনের উঠান থেকে আলিম শিকদারকে আটক করা হয়। পরে দেহ তল্লাশি চালিয়ে তার পরিহিত লুঙ্গির পেছনের কোচরে গোঁজা অবস্থায় একটি ছোট রেকসিন ব্যাগ থেকে ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার মধ্যে নীল রঙের জিপারযুক্ত দুটি পলিথিন প্যাকেটে মোট ৩০০ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এর মধ্যে একটি প্যাকেটে ২০০ পিস (ওজন ২০ গ্রাম) এবং অপরটিতে ১০০ পিস (ওজন ১০ গ্রাম) ইয়াবা ছিল। মোট ওজন ৩০ গ্রাম।
গ্রেফতারকৃত আসামি মো. আলিম শিকদার কাকরাবুনিয়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত কালাম শিকদারের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায়, সে দীর্ঘদিন ধরে জনৈক সোহাগের সঙ্গে বিক্রয়ের উদ্দেশ্যে পটুয়াখালী এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিল। এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলমান রয়েছে।
এ ঘটনায় ক সার্কেলের উপপরিদর্শক এস. এম. শাহীন পারভেজ বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিযোদ্ধাদের স্মরণে স্থাপনা আজ বেহাল দশা

1

সিরাজগঞ্জে পদ ফিরে পেলেন বিএনপির দুই নেতা

2

মনোনয়নের মহাকাব্য ক্ষোভের আগুনে অন্তর্দ্বন্দ্ব আগুনের মতো অস

3

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল

4

নোয়াখালীতে ডাকাতির সময় গণধর্ষণ, গ্রেপ্তার ১

5

শেরপুরে বিশেষ অভিযানে ৩২ জন গ্রেফতার

6

ভোলায় সাবেক প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের ১৩তম মৃত্যু

7

সেনবাগে ৫০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

8

ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব, দেরি হলে সংকট বাড়বে

9

সার্চ মানবাধিকার সোসাইটি কর্তৃক শিরোমণি বাজার বণিক সমিতির নব

10

মাগুরার ভায়নার মোড়ে যশোর এক্সপ্রেস কাউন্টার ভাংচুর ও ছিনতা

11

নাসির নগরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দো

12

মাদারীপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে কালকিনি উপজেলা প্রশাসনে

13

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬

14

কমলগঞ্জে বৃহত্তর খাসিয়া জনগোষ্ঠীর বর্ষবরণ (‘সেং কুটস্নেম

15

শুধুই আশ্বাস মেলে, হয় না সেতু

16

ডাসারের -বীরমোহন উচ্চ বিদ্যালয়ে,তারুণ্যের উৎসব উৎযাপন

17

মানিকগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযানে হেরোইনসহ শীর্ষ মাদক ক

18

ভোলা বরিশাল সেতুর দাবিতে বোরহানউদ্দিনতে মানববন্ধন ও বিক্ষোভ

19

নোয়াখালীর সেনবাগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির ম

20