জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নড়াইল-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী তাজুল ইসলামের নির্বাচনী সমাবেশ ও গণমিছিল

কাজী আতিকুর রহমান, নড়াইল।



নড়াইল-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলামের বিশাল নির্বাচনী সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে পুরাতন বাসটার্মিনাল মুক্তমঞ্চ চত্বরে প্রথমে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে পুরাতন বাসটার্মিনাল চত্বর থেকে শহরের রূপগঞ্জ এলাকায় বিশাল মিছিল বের হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন-ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ।
জেলা সভাপতি মাওলানা খায়রুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে প্রধান আলোচক ছিলেন-সংগঠনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন।
বিশেষ অতিথি ছিলেন-কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) জান্নাতুল ইসলাম,  কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মুফতি মোস্তফা কামাল, জেলা সেক্রেটারি এস এম নাসির উদ্দিন, নড়াইল-২ আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি ইমরান হুসাইন নূর, জাতীয় শিক্ষক ফোরামের যুগ্মসাধারণ সম্পাদক কামরুল ইসলাম আনসারী, ইসলামী আন্দোলনের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী নূরুন্নবী, মুজাহিদ কমিটির নেতা মাহবুবুর রহমান, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মুফতি ওমর ফারুকসহ অনেকে।
বক্তারা বলেন, বিগত ৫৪ বছর ধরে এদেশের মানুষ যা চেয়েছিল, তা পাননি। অধিকার ফিরে পাননি। নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারেননি। মানুষ হয়রানির শিকার হয়েছেন, গুম হয়েছেন, মিথ্যা মামলার শিকার হয়েছেন।
৫৪ বছর যারা ক্ষমতায় ছিল, তারা জনগণের সঙ্গে প্রতারণা করেছেন। জনগণ ভালোকে ভালো বলতে জানেন, খারাপকে খারাপ বলতে জানেন। তাই এবার সব মার্কা দেখা শেষ, এবার ইসলামের হবে বাংলাদেশ। এতে নারী, পুরুষসহ সব ধর্মের অধিকার প্রতিষ্ঠিত হবে। আমরা আটটি দল একসঙ্গে হয়েছি। যেখানে যে দলের প্রার্থী মনোনীত হবেন, তাকে সবাই মিলে বিজয়ী করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরবঙ্গে কনকনে ঠান্ডা আর হিমেল বাতাসে বিপর্যস্ত নিম্ন আয়ে

1

দশমিনায় নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের র

2

সুনামগঞ্জে পৌর শহরে ব্যাটারি চালিত ইজিবাইকের হঠাৎ করে

3

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পার্বতীপুরে বর্ণাঢ্য র‍্যাল

4

আলমডাঙ্গার যুবকের মরদেহ মিরপুরে শ্বশুরবাড়ির উঠান থেকে উদ্ধার

5

কিশোর গ্যাং প্রতিরোধে কালকিনিতে বসুন্ধরা শুভ সংঘের আলোচনা সভ

6

রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া হলে প্রধানমন্ত্রী স্বৈরাচারী হতো

7

ঠাকুরগাঁওয়ে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে রুহিয়ায় মা

8

ঈশ্বরদীতে এসএসসি পরীক্ষার্থীদের ফরম ফিলাপে অতিরিক্ত অর্থ আদা

9

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ বিভাগীয় পর্যায়ে দিনাজপুর পলিটেকনিক

10

ফরিদপুরে ট্রেনের সাথে শ্রমিকবাহী পিক-আপের সংঘর্ষ নিহত ৩, আহত

11

জয়পুরহাটের আক্কেলপুরে বাবাকে মাঠে ভাত দিয়ে ঘরে ফেরা হলোনা ছে

12

কালের সাক্ষী মানিকগঞ্জের বেতিলা জমিদার বাড়ি: ইতিহাস যখন রহস্

13

জমি নিয়ে বিরোধে নাগেশ্বরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ৩

14

কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে ব্রেকিং দ্য সাইলেন্স এর আয়োজনে ইউন

15

নড়াইল-২ আসনে মনোনয়নের দাবিতে মনিরুল ইসলামে নাগরিক সমাবেশ অনু

16

মহিলা দলের সভাপতি নাজমা বেগম এর উদ্যোগে ধানের শীষের পক্ষে নি

17

ঠাকুরগাঁও জজকোর্ট চত্বরে মানববন্ধন: সন্তানের পিতৃপরিচয়ের স্ব

18

সুবর্ণচরে তুলার গোডাউনের আগুনে পুড়লো প্রতিবন্ধীর ভ্যানগাড়ি

19

সরাইলের শাহবাজপুর-শাহজাদাপুর সড়কের গার্ডার ব্রিজ নির্মাণে অন

20