কাজী আতিকুর রহমান সনেট
প্রকাশঃ 19-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

নড়াইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

নড়াইলে ইজিবাইক চালক আবু রোহান মোল্যাকে হত্যার দায়ে দুই আসামিকে মৃত্যুদন্ড ও প্রত্যেককে বিশ হাজার টাকা করে জরিমানা প্রদান করেছেন আদালত । আজ সোমবার (১৯ মে) বেলা সাড়ে ১১ টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন-নড়াইল সদর উপজেলার হবখালি ইউনিয়নের কোমখালী গ্রামের মো: মুনজুর শেখের ছেলে মো: শাহিন শেখ (২৪) ও একই গ্রামের মো: আজিবার খাঁর ছেলে মো: রমজান খাঁ (২৯)। রায় ঘোষনার সময় আসামিরা আদালতের কাঠগোড়ায় অনুপস্থিত ছিলেন।
নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এসএম আব্দুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। 
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৪ নভেম্বর বিকেলে নড়াইল সদর উপজেলার ডাঙ্গা সিঙ্গিয়া গ্রামের মো: চান মিয়া মোল্যার ছেলে ইজিবাইক চালক মো: আবু রোহান মোল্যা (২০) ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুইজন যাত্রী নিয়ে সিঙ্গিয়া বাজার থেকে মাইজপাড়ার দিকে যায়।রাতে আবু রোহান বাড়িতে ফিরে না আসায় পরের দিন (২৫ নভেম্বর) সকালে সদর থানায় সাধারন ডায়েরি (জিডি) করেন রোহানের পিতা চান মিয়া। জিডি দায়েরের দিন সকাল সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে পুলিশ মাইজপাড়া-গাবতলা সড়কের বামনহাট এলাকায় পাকা রাস্তার পাশে জমিতে পড়ে থাকা অবস্থায় আবু রোহানের মরদেহ উদ্ধার করে।পুলিশ তদন্ত শেষে এ হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে ৩জনের নামে চার্জশীট আদালতে দাখিল করে। এ মামলায় ১৪ জনের স্বাক্ষ্য প্রমাণ শেষে আসামি মো: শাহিন শেখ ও মো: রমজান খাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দুইজনকে মৃত্যুদন্ড প্রদান করেন বিচারক। এ মামলার অপর আসামি মো: মাসুদ রানার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেয়া হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাট-১ আসনে নির্বাচনী মোড় ঘুরিয়ে দিতে পারেন জাতীয় পার্

1

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি'র মনোনয়ন বঞ্চিত শাহীন শওকতের সমর্থকদ

2

তাড়াইলে বিশেষ উদ্যোগে জনসম্পৃক্ত হচ্ছে পুলিশি সেবা

3

ভান্ডারিয়ায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মা

4

বাঞ্ছারামপুর বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়ার ম

5

পদত্যাগ করে নির্বাচন করার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো

6

রায়পুরে নিম্নমানের তুলা ও ঝুট দিয়ে তৈরি নকল স্যানিটারি প্যাড

7

গজারিয়ায় হাত-পা বাঁধা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

8

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে আনোয়ার সিদ্দিক চৌধুরীর জনসংযোগ

9

পার্বতীপুরে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে নুরুল হুদা বাবুর গণসং

10

দিনাজপুর ৫ আসনে বিএনপির ত্যাগী নেতাকে মনোনয়ন না দেওয়ায় প্

11

মুরাদনগর বাখরাবাদে কায়কোবাদের নির্বাচনী গণসংযোগ

12

এগারো দলীয় জোট ক্ষমতায় গেলে হাদি হত্যাকারীদের গ্রেপ্তার করব

13

ভাঙ্গুড়ায় নাশকতা ঠেকাতে জামায়াত নেতাকর্মীদের অবস্থান কর্মস

14

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত অতিক্রম রোধে তৎপরতা জোরদার করা হয়েছে

15

দিনাজপুরে কোকো ক্রীড়া সংসদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার নির

16

পাঁচবিবিতে ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণে মেয়েরা এগিয়ে

17

বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

18

নিয়ামতপুরে ঐতিহ্যবাহী প্রেমগোসাই মেলা

19

দিনাজপুরে মাননীয় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে ফুলেল শ

20