রূপক মুখার্জি
প্রকাশঃ 29-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

নড়াইলে দুই যুগের নদীভাঙন, শেষ আশ্রয়ও বিলীনের শঙ্কা

নড়াইলের কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের চরমধুপুর গ্রাম দুই যুগ ধরে মধুমতি নদীর ভাঙনে বিপর্যস্ত। একের পর এক ঘরবাড়ি, ফসলি জমি ও সহায়-সম্বল নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। শতাধিক পরিবার গৃহহীন হয়ে পড়েছে, জীবনের শেষ সম্বলটুকুও হারানোর শঙ্কায় দিন কাটাচ্ছে তারা।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ভাঙনের কোনো স্থায়ী সমাধান হয়নি। তবে আওয়ামী শাসনের অবসানের পর উপজেলা জামায়াতে ইসলামী পুনর্গঠিত হয়ে নদীভাঙন রোধে উদ্যোগ নেয়। এতে করে নতুন করে আশার আলো দেখতে শুরু করেছে এলাকাবাসী।

শনিবার (২৮ জুন) সকালে জেলা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী সায়েম রাশেদ চরমধুপুরে নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন এবং জরিপ কার্যক্রম পরিচালনা করেন। তিনি জানান, “আগামী দুই সপ্তাহের মধ্যে জরিপ প্রতিবেদন দাখিল করা হবে। এরপর সম্ভাব্য প্রকল্প গ্রহণের পরিকল্পনা রয়েছে।”

জরিপ চলাকালে উপস্থিত ছিলেন কালিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি মনিরুজ্জামান চৌধুরী, সদস্য মোল্লা রাসেল ও ১০নং পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মল্লিক মাহমুদুল ইসলাম। তারা বলেন, “ভাঙনকবলিত মানুষের পাশে থেকে আমরা টেকসই নদী তীর সংরক্ষণের দাবি জানাচ্ছি।”

চরমধুপুর গ্রামের প্রবীণ বাসিন্দা রফিকুল ইসলাম (৬৫) বলেন, “দুই যুগ ধরে কত ভাঙন দেখলাম, হিসাব নেই। এবার যদি কিছু না হয়, তাহলে হয়তো শেষ আশাটাও হারিয়ে যাবে।”
এদিকে নদীভাঙনকবলিত এলাকায় বিরাজ করছে উৎকণ্ঠা ও ক্ষোভ। স্থানীয়দের দাবী, অবিলম্বে স্থায়ী ও টেকসই নদী তীর রক্ষার কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ জরুরি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জের ঋদ্ধি নতুন কুঁড়ির দেশসেরা হয়েছে

1

ফরিদপুরের সালথায় পেঁয়াজ চাষিদের মাঝে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ

2

হোসেনপুরে শহীদ জিয়ার নামে স্লোগান দেয়ায় ইউএনও'র রাগান্বিত

3

টাংগাইলের নাগরপুরে ভলিবল ও ব্যাডমিন্টন ফাইনাল খেলা অনুষ্ঠিত

4

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদায় আত্মার মাগফেরাত কামনায়

5

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উফসী ও হাইব্রিড ধানের বীজ বিতরণ

6

বিএনপি নেতার কাছে ছাত্রদল নেতার চাঁদা দাবি, বালুমহালে হামলার

7

বরিশাল সদর তাঁতীদলের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়

8

আদালতে হাজিরা দিতে এসে ট্রাকের চাপায় নিহত বিচারপ্রার্থী, চাল

9

সিলেটে মুদি দোকান ও কাঁচাবাজার রাত সাড়ে ১১টা পর্যন্ত খোলা রা

10

নোয়াখালী ৫ ধানের শীষের প্রার্থীর মনোনয়ন পত্র জমা দিলেন আলহাজ

11

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব–ভোলা জেলা কমিটির অনুমোদন

12

হবিগঞ্জের চুনারুঘাটে ব্যাটালিয়ান(৫৫) বিজিবি কতৃক শীত বস্ত্র

13

নারায়ণগঞ্জের তিন আসনে হাতপাখা প্রতীকের প্রার্থীদের মনোনয়নপত্

14

মাট থেকে ব্যারাকে সেনাবাহিনী

15

নোয়াখালীতে টনসিল-পলিপস অস্ত্রোপচারের পর রোগীর মৃত্যুর অভিযোগ

16

ছাতকে শেষদিনে ৫জন সহ ছাতক দোয়ারায় ৬জন প্রার্থী মনোনয়ন পত্র দ

17

রাইপাড়ায় বিএনপির নির্বাচনী ক্যাম্প উদ্বোধন, আড়ম্বর নয়, লক্ষ্

18

আগামী নির্বাচনে তরুণ প্রজন্মই বিএনপির ভরসা

19

টাংগাইলের নাগরপুর বাজারে জামায়াতের এমপি প্রার্থী ডা.একেএম আব

20