জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নড়াইলের জয়পুর ইউনিয়ন বিএনপির জনসভা অনুষ্ঠিত

আনারুজ্জামান জেলা প্রতিনিধি সাতক্ষীরা।। 


সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করতে হবে, বিগত সরকারের সময় দেশে গণতন্ত্রের লেশমাত্র ছিল না,শিক্ষা ব্যবস্থা ধংসের দিকে নিয়ে গিয়েছিলো বিগত সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য নড়াইল জেলা বিএনপির সভাপতি আলহাজ্জ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ‘আজকে আমরা এমন একটি দেশে বাস করছি, যেখানে গণতন্ত্রের লেশমাত্র ছিল না এটা শুধু আমরা বলছি না, সারা বিশ্ব বলছে বাংলাদেশে একদলীয় শাসনব্যবস্থা পাকাপোক্ত করতে চেয়েছিলো শেখ হাসিনা। গণঅভ্যুত্থানে জুলাই বিপ্লব ও তারেক রহমানের সুচিন্তিত মেধা ও বিচক্ষণতায়  বাংলাদেশ আজকে নতুন পথে হাঁটছে যার নেত্রীত্ব দিতে প্রস্তুত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নড়াইলের নড়াগাতি থানার জয়নগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফা বাস্তযায়েনের লক্ষ্যে জনসভায় এ সব কথা বলেন তিনি।রবিবার ( ৩১ আগষ্ট ) জয়নগর ইউনিয়নের রামপুর গোল্লার মাঠে আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি খাঁন আবুল হোসেন। ৩১ দফার লিখিত বক্তব্য পাঠ করেন প্রধান অতিথি বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য নড়াইল জেলা বিএনপির সভাপতি আলহাজ্জ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম। এ সময় তিনি আরও বলেন,নড়াগাতির মানুষের বিগত সরকারের আমলে কোন চাকুরী হত না। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে পকেট ভারি করেছে তৎকালিন সরকারের এমপি চেয়ারম্যানরা।জনসভায় বিশেষ অতিথি ছিলেন নড়াগাতি থানা বিএনপির সভাপতি খাঁন মতিয়ার রহমান,কালিয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি খাঁশিয়াল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসজাদুর রহমান মিঠু বিশ্বাস,নড়াগাতি থানা বিএনপির সাধারণ সম্পাদক শেখ বুলবুল কবীর।জয়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন কালিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচীব তরিকুল ইসলাম,মহিলা নেত্রী সুরাইয়া বুলবুল,নড়াগাতি থানা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ রাকিবুল ইসলাম মিশান,সৈয়দ মিজানুর রহমান,চৌধুরী সাখাওয়াত হসোন ঝুনু,কে এম সোহেল রানা,খাঁন তৌহিদুর রহমান সহ প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ বিশ্বাসযোগ্য নয়: সিআইএ

1

ফাইল্যার মেলা থেকে ফেরার পথে প্রাণ গেলো দু’জনের

2

কিশোরগঞ্জে শীতার্তদের শীতবস্ত্র দিলো সেনাবাহিনী

3

ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৫৬ জন উপকারভোগীর মাঝে আর্থিক সহায়তা বিতরণ

4

তুষখালী ইউনিয়নের গুদিঘাটায় পথসভা শেষে জনগণের সঙ্গে মতবিনিময

5

বগুড়া সদর উপজেলায় গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা

6

বড়দিন ও থার্টিফার্স্ট নাইটে পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্

7

নলছিটিতে সেজদারত অবস্থায় মুসল্লীর ইন্তেকাল

8

ময়মনসিংহে শহীদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা

9

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি ও মিথ্য মামলায় ফ

10

পাঁচবিবিতে ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণে মেয়েরা এগিয়ে

11

সাতক্ষীরার আশাশুনির বড়দলে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠ

12

রায়গঞ্জে প্রশাসন-এলাকাবাসীর উদ্যোগে জলাবদ্ধতার অবসান, স্বস্ত

13

দৌলতপুরে ভোটারদের সাথে এনসিপি’র মনোনয়ন প্রত্যাশী ওমর ফারুকের

14

দুর্নীতি–চাঁদাবাজদের ছাড় দেওয়া হবে না

15

রাজিবপুরে জমি সংক্রান্ত সংঘর্ষে নারীসহ ৪ জন আহত

16

বগুড়া পৌর আওয়ামী লীগ নেতা শামসুল আলম গ্রেপ্তার

17

শ্রীমঙ্গলের হাইল হাওরের লাল শাপলার রাজ্যে পর্যটকের ঢল

18

অপরেশন ডেভিলহ্যান্টে ঝালকাঠি পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্

19

নাটোর জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম এঁর বদল

20