মোঃ হাসিবুর রহমান
প্রকাশঃ 14-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

নড়াইলের কালিয়ায় যৌথ অভিযানে মাদক ও অনলাইন প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

নড়াইলের কালিয়া উপজেলার পুরুলি ইউনিয়নের যাদবপুর গ্রামে যৌথবাহীনি অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও অনলাইন প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রবিবার ভোরে কালিয়া আর্মি ক্যাম্প ও কালিয়া থানার পুলিশের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয়।
পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ১৩ জুন রাত ১টা ৪৫ মিনিট থেকে সকাল ৭টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন কালিয়া আর্মি ক্যাম্পের কর্মকর্তা ও স্থানীয় পুলিশের দায়িত্বপ্রাপ্ত টহল টিম।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—যাদবপুর গ্রামের আসাদ শেখের ছেলে আলী (২৫), জাকির মোল্লার ছেলে মোঃ আকাশ মোল্লা (২৬) এবং জাহিদ মোল্লার ছেলে হায়দার ভুইয়া। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও অনলাইন প্রতারণায় জড়িত ছিল বলে আইনশৃঙ্খলা বাহিনীর দাবি।
অভিযান চলাকালে তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও অপরাধমূলক কাজে ব্যবহৃত সামগ্রী উদ্ধার করা হয়।
তল্লাশি অভিযানে গ্রেপ্তারদের বাড়ি থেকে ৩টি ইয়াবা ট্যাবলেট, ১টি ইলেকট্রনিক ডিভাইস এবং ১টি ভয়েস চেঞ্জার ডিভাইস উদ্ধার করা হয়। এছাড়া উদ্ধার করা হয় ৩৬টি গ্যাস লাইটার ও ১০টি ইয়াবা সেবনের বিশেষ স্টিক।
তাদের বাড়ি থেকে একটি ল্যাপটপ, ১১টি মোবাইল ফোন ও ২০টি মোবাইল সিমকার্ড উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয় একটি সিএফ মটো ব্র্যান্ডের মোটরসাইকেল এবং ৪টি দেশীয় তৈরি ধারালো অস্ত্র। এছাড়াও, গাঁজা ও ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে।
গ্রেপ্তারকৃত তিনজনকে কালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও তথ্যপ্রযুক্তি আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। উদ্ধারকৃত মালামাল আদালতে জমা দেওয়ার প্রস্তুতি চলছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “এই চক্র দীর্ঘদিন ধরে অনলাইন প্রতারণা ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। অভিযানে গুরুত্বপূর্ণ আলামতসহ তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এলাকায় আমাদের গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে।”
বর্তমানে এলাকাটি শান্ত রয়েছে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর থেকে মায়ের লাশ তুলে ঘরে লেপ কাঁথা দিয়ে ঢেকে রাখল মাদকাসক

1

বান্দরবানের লামা থানাধীন কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ি পরিদর্শনে পু

2

ঈশ্বরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত

3

নির্বাচনী কেন্দ্র পরিদর্শনে ময়মনসিংহ সদর ইউএনও জান্নাতুল ফের

4

নির্বাচিত হলে চাঁপাইনবাবগঞ্জের রেল যোগাযোগে যুগান্তকারী উন্ন

5

শহীদ ওসমান হাদী হত্যার বিচার চেয়ে সাভার ল্যাবরেটরি স্কুলের

6

উত্তরাঞ্চলে শীতার্তদের পাশে তালপত্র ফাউন্ডেশন শীতবস্ত্র বিত

7

জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

8

নকল সাংবাদিক ও ডিবি'র পাঁকা ধানে মই দিলো জেলা গোয়েন্দা শাখা

9

প্রেসক্লাব বসুন্দিয়ার সাংবাদিকদের সাথে শিক্ষক নেতৃবৃন্দের ম

10

দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সং"ঘর্ষ অন্তত ১৫ জন আ"হ"ত

11

কালিয়াকৈরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

12

নরসিংদী আবারও ভূমিকম্পে কেঁপে উঠল

13

ঝালকাঠি পৌর এলাকার ৯ ওয়ার্ডে ধানের শীষের মিছিল এলাকায় নির্বা

14

শহীদ বুদ্ধিজীবী দিবসে শেরপুরের কল্যাণী বধ্যভূমি ও গণ-কবরে পু

15

একাদশের শিক্ষার্থীরা পাবে ৫০০০ টাকা ভর্তি সহায়তা, আবেদনের স

16

দালালের খপ্পরে পড়ে সর্বোচ্চ হারাচ্ছে কিরগিজস্তানে আসা রেমিট

17

বিএনপির ৬৫ সদস্যের মিডিয়া কমিটি ঘোষণা

18

ছাতকে লুটপাট ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে ৬ গ্রাম বাসীর

19

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬: সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ কলেজ তাড়াশ

20