জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 5-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নোয়াখালী প্রেসক্লাবে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়ায়ে মোনাজাত

শাহাদাৎ বাবু, নোয়াখালী সংবাদদাতা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নোয়াখালী প্রেসক্লাবে একটি বিশেষ আয়োজনে আল্লাহর দরবারে দোয়া ও মোনাজাত করেছে নোয়াখালী জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাদ মাগরিব নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে, নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের আয়োজনে এই বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

মোনাজাত পরিচালনা করেন দৈনিক সংগ্রামের নোয়াখালী জেলা প্রতিনিধি ও জেলা জামায়াত নেতা মাওলানা বোরহান উদ্দিন। মোনাজাত পরিচালনার আগে তিনি খালেদা জিয়ার সংগ্রামী জীবনে, দেশের মানুষের জন্য ত্যাগ-তিতিক্ষা, পরিবারের স্বামী সন্তান হারানোর বেদনা ও ফ্যাসিস্ট সরকারের জেল জুলুমের কষ্টকর স্মৃতি স্মরণ করেন। এবং সকলকে দল-মতের ঊর্ধ্বে উঠে এই আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করার আহ্বান জানান। তিনি বলেন, খালেদা জিয়ার নেক হায়াত আমাদের জন্য মঙ্গল, এই জাতির জন্য কল্যাণ বয়ে আনবে।

এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক ইউনিয়ন নেতা ও বৈশাখী টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি অধ্যাপক লিয়াকত আলী খান, সময় টিভি নোয়াখালী প্রতিনিধি সাইফুল্লাহ কামরুল, এনটিভি নোয়াখালী প্রতিনিধি মাসুদ পারভেজ, দৈনিক প্রথম আলো নোয়াখালী প্রতিনিধি মাহবুবুর রহমান, চলতি ধারা সম্পাদক এমবি আলম, দৈনিক আমার দেশ নোয়াখালী প্রতিনিধি আজাদ ভূঁইয়ান, নিউজ ২৪ টিভির নোয়াখালী প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, দৈনিক জনকণ্ঠ জেলা প্রতিনিধি শাহাদাৎ বাবু, দৈনিক কালবেলা জেলা প্রতিনিধি মোজাম্মেল হোসেন, দৈনিক আজকাল পত্র সম্পাদক সাজ্জাদ হোসেন, দৈনিক সচিত্র নোয়াখালী সম্পাদক আমিরুল ইসলাম হারুন, ৭১ টিভি নোয়াখালী প্রতিনিধি মিজানুর রহমান, এখন টিভি নোয়াখালী প্রতিনিধি নাসিম শুভ, মাই টিভি জেলা প্রতিনিধি ইউনুস সিকদার, দেশ টিভি জেলা প্রতিনিধি মাওলা সুজন, বাংলাভিশন টেলিভিশন ডিজিটাল প্রতিনিধি কামরুল কানন, দৈনিক নয়া সকাল সম্পাদক, জুয়েল রানা লিটন, দৈনিক খোলা কাগজ জেলা প্রতিনিধি ইকবাল সুমন, ঢাকা মেইল নোয়াখালী প্রতিনিধি মাহবুব রহমান, দৈনিক বর্তমান জেলা প্রতিনিধি নুর রহমান, দৈনিক এশিয়া বাণী জেলা প্রতিনিধি আব্দুল মোতালেব, দৈনিক নওরোজ জেলা প্রতিনিধি সিরাজউদ্দিন শাহিন, দৈনিক মুক্ত খবর জেলা প্রতিনিধি আবু সাঈদ, দৈনিক খবর পত্র জেলা প্রতিনিধি হান্নান শাকুর, উপকূল বার্তা সম্পাদক মোঃ ইদ্রিস, ঢাকা প্রতিদিন জেলা প্রতিনিধি সালাউদ্দিন সুমনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিকবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে -সবজির মূল্য নিম্নমুখী হলেও, পিয়াজের ঝাঁঝ এখনও কম

1

প্রশাসনিক উপজেলা ঘোষণা ও বাস্তবায়নের দাবীতে গণ স্বাক্ষর কর্ম

2

মাট থেকে ব্যারাকে সেনাবাহিনী

3

মাদারীপুরে-বিপুল উৎসাহ -উদ্দীপনায়,বই বিতরন সম্পন্ন

4

ঝালকাঠির নতুন জেলা প্রশাসক (ডিসি) মো. মমিন উদ্দিন

5

জামায়াতের সাথে জোট করায় গোয়ালন্দে এনসিপি নেতার পদত্যাগ

6

পার্বতীপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পূর্ণ বিজয়ীদের

7

মহান বিজয় দিবস-২০২৫ উদযাপনে সিরাজগঞ্জে রাষ্ট্রীয় আয়োজন

8

জাজিরায় ককটেল বিস্ফোরণে যুবক নিহত, আহত ৩

9

আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করা আলিফ পরিবহনের বাসে আগুন

10

পুলিশের ১৫ ও ১৭ ব্যাচের মেধাবী কর্মকর্তাদের পদোন্নতি ঠেকাতে

11

ঈশ্বরগঞ্জে অনুষ্ঠিত কিশোর কণ্ঠ মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫

12

টবগী ৪ নং ওয়ার্ডে মহিলা দলের পরামর্শ সভা

13

নিয়ামতপুরে বিনামূল্যে কৃষকের মাঝে সার-বীজ বিতরণ

14

জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে বিচার বিভাগীয় কর্

15

কিশোরগঞ্জের অখণ্ডতা রক্ষায় বিক্ষোভ সমাবেশ

16

যথাযোগ্য মর্যাদায় কিশোরগঞ্জে মহান বিজয় দিবস পালিত

17

কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ ও বিদায় সংবর্ধন

18

পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে ভারতের গোলামী করার জন

19

মান্দায় ধানের শীষে ভোট চাইলেন ডাক্তার টিপু

20