জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে বাসে যাত্রীকে মারধরের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার-২

নোয়াখালীর সোনাইমুড়ী থানার পুলিশ লাল সবুজ বাসে মো.তরিকুর ইসলামকে (৩১) নামে এক যাত্রীকে মারধরের ঘটনায় ২আসামিকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তারকৃতরা হলেন, সোনাইমুড়ী পৌরসভার বিজয়নগর গ্রামের জমাদ্দার বাড়ির মৃত জয়নাল আবেদীনের ছেলে আরিফুল ইসলাম আরিফ (৩৩) ও একই পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের হাবীব উল্যাহ দরবেশ বাড়ির মো.মকবুল আহমদের ছেলে জাহিদুল ইসলাম হৃদয় (২৬)। বুধবার (১৬ জুলাই) দুপুরের দিকে আমাসিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।এর আগে, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে তথ্য প্রযুক্তির সহযোগিতায় আসামিদের গ্রেপ্তার করা হয়। হামলার শিকার তারিকুল ইসলাম ময়মনসিংহ জেলার টাংগাব ইউনিয়নের ভরপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।  
পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, গত সোমবার ১৪ জুলাই ঢাকা থেকে নোয়াখালীর মাইজদীর উদ্দেশ্যে লাল সবুজ পরিবহনের একটি বাস রওয়ানা দেয়। বাসটি যাত্রা পথে সোনাইমুড়ীর বাইপাস এলাকার লাল সবুজ বাস কাউন্টারের সামনে পৌঁছলে আরিফ, হৃদয়সহ তাদের সাঙ্গপাঙ্গরা বাসটি থামায়। একপর্যায়ে মুখে মাস্ক পরে তারা বাসে উঠে যাত্রী তরিকুল ইসলামকে হেলমেট দিয়ে বেধড়ক মারধর করে। ওই সময় তার সাথে থাকা গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিনিয়ে নেয় হামলাকারীরা। পরে এমন একটি ভিডিও সামাজিক যোযোযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনার পরে ভুক্তভোগী সোনাইমুড়ী থানায় মামলা করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, সোনাইমুড়ী আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা কিং মোজাম্মেলের সাথে সবুজ নামে তার এক অনুসারী ছিল। তার হাতে অনেক বিরোধী রাজনৈতিক নেতাকর্মি হয়রানির শিকার হয়। তার চেহারের সাথে বাস যাত্রী তরিকুলের চেহারার মিল থাকায় আরিফ ও তার সাঙ্গপাঙ্গরা তাকে সবুজ মনে করে বাস থামিয়ে মারধর করে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজিবপুরে সড়ক দুর্ঘটনায় ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

1

ঝালকাঠীর কাঠালিয়ায় স্বপদে বহাল হলেন বিএনপি নেতা শামসুল আলম

2

২৯ বছর পর বিএনপির নিজস্ব প্রার্থী আবেগ ও প্রত্যাশায় উজ্জীবিত

3

ঈশ্বরগঞ্জে দাঁড়িপাল্লার গণজোয়ার

4

বেগম খালেদা জিয়ার আশুরোগমুক্তি ও দ্রুত সুস্থতার জন্য গীতাপাঠ

5

দাবি না মানলে সারারাত ইসি ভবন অবরুদ্ধ রাখবে ছাত্রদল

6

মাদারীপুরে ছাত্র হত্যা মামলার আসামির সাথে বিএনপির প্রার্থী আ

7

নাগেশ্বরীতে জাতীয় পার্টি অফিস এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনু

8

স্মার্ট এনআইডি বিতরণ কার্যক্রম শুরু, এসএমএসে জানা যাবে কার্ড

9

ব্রীজ নির্মাণ হলেও নেই কোন সংযোগ সড়ক

10

মাদারীপুরে সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু

11

নেপালে তরুণ উদ্যোক্তা হিসেবে সম্মাননা পেলেন বাংলাদেশের জামশে

12

মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের চার নেতার পদত্যাগ

13

যুবদল নেতার শাাস্তির দাবিতে নারীদের বিক্ষোভ

14

আইএল টি–টোয়েন্টিতে অভিষেকে সাকিব রিটায়ার্ড আউট

15

পাবনা-৪ আসনে সাবেক এমপি সিরাজ সরদারের প্রার্থিতা প্রত্যাহার

16

দিনাজপুরে ভ্যাটিকান রাষ্ট্রদূত কেভিন রান্ডালের জাঁকজমকপূর্ণ

17

সাভারে ওভারব্রিজে হুইল চেয়ারের পরিবর্তে মোটরসাইকেল চলাচল

18

টাঙ্গাইল-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী আতিকের উত্থানে, ভোটের সমী

19

নাউতারায় অবৈধ বালু উত্তোলন ট্রাক্টর মালিককে জরিমানা

20