জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নুরাল পাগলের গোয়ালন্দ দরবার শরীফ থেকে লুট হওয়া জেনারেটরসহ একজন গ্রেপ্তার

মোঃ তৌহিদুর রহমান।।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নুরাল পাগলের দরবার শরীফে হামলা, সংঘর্ষ, অগ্নিসংযোগ, পুলিশের গাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনায় লুট হওয়া জেনারেটরসহ মো. মিজানুর রহমান (২৪) নামে একজকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশের যৌথ টিম।
গ্রেপ্তারকৃত মিজানুর রহমান রাজবাড়ী সদর উপজেলার লক্ষীকোল সোনাকান্দর গ্রামের হারুনুর রশিদের ছেলে। 
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলাধীন মিজানপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে লুট হওয়া জেনারেটরসহ গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, নুরাল পাগলের দরবার শরীফে হামলা ও ভক্ত রাসেল হত্যার ঘটনায় নিহতের বাবা আজাদ মোল্লা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছিলেন। ওই মামলারই আসামি হিসেবে মিজানুরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) তাকে রাজবাড়ীর আদালতে সোপর্দ করা হবে জানা গেছে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. শরীফ আল রাজীব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নুরাল পাগলের দরবার শরীফে হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও হত্যার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় এ পর্যন্ত ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৭ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সর্বশেষ গ্রেপ্তারকৃত মিজানুর রহমানকে লুট হওয়া জেনারেটরসহ গ্রেপ্তার করা হয়েছে। 
উল্লেখ্য, গত ২৩ আগস্ট নুরাল পাগলের মৃত্যু ও কবরস্থানের স্থাপনা নিয়ে বিরোধকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। পরে ৫ সেপ্টেম্বর জুমার নামাজের পর স্থানীয় ‘ইমান আকিদা রক্ষা কমিটি’র ব্যানারে তৌহিদি জনতা বিক্ষোভ মিছিল বের করে। এরপর দরবার শরীফে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ করা হয় এবং নুরাল পাগলের মরদেহ কবর থেকে উত্তোলন করে ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড়ে নিয়ে পুড়িয়ে দেওয়া হয়। ওই ঘটনায় দরবারের ভক্ত রাসেল মোল্লা নিহত ও শতাধিক মানুষ আহত হন।

এ ঘটনায় পুলিশ ও স্থানীয়দের ওপর হামলার অভিযোগে একাধিক মামলা দায়ের করা হয়। পুলিশের মামলা ও রাসেল হত্যা মামলায় একে একে অভিযুক্তদের গ্রেপ্তার করা হচ্ছে বলে জানিয়েছে জেলা পুলিশ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুৃষ্ঠিত

1

চট্টগ্রাম বন্দরে চরম উত্তেজনা, শনি ও রোববার শাটডাউন ঘোষণা

2

নবনির্বাচিত সভাপতি বিএনপি নেতা লাভলু, পিরোজপুর চেম্বার অব কম

3

দোহার ও নবাবগঞ্জে পৃথক দুটি শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়

4

বরিশালে দেড় কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতা আটক

5

চরভদ্রাসন জুড়ে চলছে যৌথ বাহিনীর অভিযান ফিরছে সুস্থ ভোটে আস্থ

6

অতিথি পাখি বিক্রি চলছে রাজৈরের লখন্ডা বাজারে

7

ফুলবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত

8

কর্মসংস্থানের অভিনব সুযোগ, ভ্রাম্যমাণ গাড়িতে কাপড়ের দোকান

9

শিক্ষা,স্বাস্থ্য-নারীর ক্ষমতায়নসহ ময়মনসিংহ-৪ আসনে জামায়াত প্

10

ফুলবাড়ীর সীমান্তবর্তী এলাকায় ২৯ বিজিবি-এর শীতবস্ত্র বিতরণ ও

11

পোরশায় বিএনপির বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

12

এগারো দলীয় জোট ক্ষমতায় গেলে হাদি হত্যাকারীদের গ্রেপ্তার করব

13

ধামইরহাটে বিজিবির প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

14

দিনাজপুরে ভ্যাটিকান রাষ্ট্রদূত কেভিন রান্ডালের জাঁকজমকপূর্ণ

15

টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

16

ঝালকাঠিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জ

17

সরাইলে সুমন হত্যা মামলার আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

18

ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরি, ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমান

19

নতুন বছরকে স্বাগত জানাতে কুয়াকাটাই হাজারো পর্যটকের ভিড়

20