জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচন কমিশনের রায়ে প্রার্থিতা ফিরে পেলেন নূর হোসাইন নূরানী

 গাজী মাহমুদ পারভেজ 

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রার্থিতা ফিরে পেলেন বাংলাদেশ খেলাফতে মজলিসের প্রার্থী মুফতি নূর হোসাইন নূরানী। নির্বাচন কমিশনে দায়ের করা আপিলের শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এর ফলে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-৩ আসনের নির্বাচনী প্রতিযোগিতায় যুক্ত হলো নতুন মাত্রা।


শনিবার (১৬ জানুয়ারি) রাজধানী ঢাকায় নির্বাচন কমিশনে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে বিকেলে কমিশন নূর হোসাইন নূরানীর প্রার্থিতা বৈধ ঘোষণা করে। এ খবরে গজারিয়া উপজেলা ও আশপাশের এলাকায় তার নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে অভিনন্দন জানিয়ে অসংখ্য বার্তা ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, মুন্সিগঞ্জ-৩ আসন থেকে বাংলাদেশ খেলাফতে মজলিসের ‘রিকশা’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে নূর হোসাইন নূরানী মনোনয়নপত্র দাখিল করেন। তবে প্রার্থিতা সংক্রান্ত মামলা-মোকদ্দমার তথ্য উপস্থাপনে গরমিলের অভিযোগ তুলে গত ২ জানুয়ারি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

এরপর ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন নূর হোসাইন নূরানী। শুনানি শেষে নির্বাচন কমিশন তার আপিল গ্রহণ করে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করলে তিনি পুনরায় নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে ফিরে আসেন।

প্রার্থিতা ফিরে পাওয়ার প্রতিক্রিয়ায় নূর হোসাইন নূরানী বলেন,
“আমি জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে শেষ পর্যন্ত মাঠে থাকব। এই রায় প্রমাণ করেছে—সত্য ও ন্যায়ের পথ কখনো রুদ্ধ করা যায় না।”

প্রসঙ্গত, মুন্সিগঞ্জ-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯ হাজার ৪৬৭ জন। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ২৯ ডিসেম্বর ২০২৫। মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম চলে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আগামী ২০ জানুয়ারি এবং ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের মাধ্যমে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে।

আগামী ১২ ফেব্রুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে দেশব্যাপী সংবিধান সংস্কার বিষয়ে একটি বিশেষ গণভোট অনুষ্ঠিত হওয়ার কথাও রয়েছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় ওসমান হাদীকে গুলিবিদ্ধের প্রতিবাদে বেলকুচিতে বিএনপির ব

1

নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হ

2

দিনাজপুরে প্রতারণার ফাঁদে কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও ‘সাকসেস

3

পটুয়াখালীতে সহকারী শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি

4

সিনেমার মতো ভিডিও কয়েক সেকেন্ডেই তৈরি করে দিচ্ছে এই অ্যাপ

5

কালিগঞ্জে রূপান্তরের আয়োজনে বনজীবীদের নিয়ে দক্ষতা উন্নয়ন

6

কারাগারে থানা আওয়ামী লীগের সভাপতির মৃত্যু

7

গজারিয়ায় দুই গ্যারেজ থেকে ১০ অটোর ৩৪ ব্যাটারি লুট, দিশেহারা

8

ধামরাইয়ে প্রতিবন্ধী ভাইয়ের উপর আপনভাইয়ের হামলা

9

কয়রা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে বাসস চেয়ারম্যানের মতবিন

10

নিয়ামতপুরে ঐতিহ্যবাহী প্রেমগোসাই মেলা

11

বড়লেখায় জোড়া খুন গুরুতর আহত ১

12

জয়পুরহাটে শিবিরের জনশক্তি সমাবেশ-২০২৫

13

রাজৈরে বিরোধপূর্ণ জমিতে ৭০টি গাছ কাটার অভিযোগ

14

ঢাকা বিশ্ববিদ্যালয় ও ডিরি’র যৌথ উদ্যোগে মাইজভাণ্ডারে মনোবৈজ

15

শিবগঞ্জে বিট পুলিশিং সভা ও ওঠান বৈঠক অনুষ্ঠিত

16

রাজবাড়ী ০১ আসনের ধানের শীষের আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম নিবাচন

17

চাঁপাইনবাবগঞ্জে মানবাধিকারের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

18

মাদারীপুরের শিলারচরে বেপরোয়া ড্রেজার সিন্ডিকেট

19

নগর আমীরের সাথে কাউন্সিলর এরিক গিলানের মতবিনিময়

20