জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচনে অংশ নিতে নিম্নোক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য


আবু সায়েম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক, পর্যবেক্ষকদের কার্ড ও গাড়ির স্টিকার পেতে হলে অনলাইনে আবেদন করতে হবে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক।

মো. রুহুল আমিন মল্লিক বলেন, ‘প্রত্যেক নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের নির্বাচন কমিশন অথবা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সশরীরে আবেদন করতে হতো। আবেদন অনুমোদনের পর কার্ড ও গাড়ির স্টিকার সরবরাহ করা হতো। এতে সময়ের অপচয়ের পাশাপাশি নির্বাচন কমিশনেরও উল্লেখযোগ্য ব্যয় হতো। সে কারণে এবার আগের পদ্ধতি থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এবার আবেদন অনলাইনে নেওয়া হবে। এ জন্য একটি ওয়েবসাইট ডেভেলপ করা হয়েছে। নির্দিষ্ট তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে সেখানে আবেদন করতে হবে। আবেদন অনুমোদিত হলে দেশীয় গণমাধ্যমকর্মীরা ঘরে বসেই নিজেদের সাংবাদিক কার্ড এবং দেশীয় পর্যবেক্ষকরা তাদের কার্ড ও গাড়ির স্টিকার ডাউনলোড করতে পারবেন।’ আবেদন করতে হবে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার ওয়েবসাইট pr.ecs.gov.bd-এ। আবেদনকালে অফিসের প্যাডে করা আবেদনের কপি, আইডি কার্ড, জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে। ফ্রিল্যান্স সাংবাদিকদের ক্ষেত্রে পিআইডি কার্ড বাধ্যতামূলক করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ২ মাদক ব্যবস

1

সোনামসজিদ স্থলবন্দরে রাজস্ব ফাঁকির অভিযোগে দুদকের অভিযান

2

পিতার কবর জিয়ারতের মধ্য দিয়ে সেলিম রেজার নির্বাচনী প্রচারণা

3

নাসিরনগরে চেইন চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

4

জামালপুরে দুইদিন পর ঝিনাই নদীতে নিখোঁজ সর্বশেষ শিশুর মরদেহ

5

ঠাকুরগাঁওয়ে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে রুহিয়ায় মা

6

যশোর-১ আসনে নুরুজ্জামান লিটনকে প্রার্থী চান বিএনপির মাঠ পর্য

7

টাংগাইলের নাগরপুরে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ

8

শিবগঞ্জে দাড়িপাল্লার ভোট না করতে বিএনপির হুমকি

9

টাঙ্গাইলে খেজুরের রস খেতে গিয়ে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

10

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তরুণদের অঙ্গীকার

11

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বগাদানা স্বেচ্ছাসেবক দলের উদ্যো

12

টাংগাইলের নগরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে ইউএনও'র মতবিনি

13

গড়েয়ায় গ্রাম বাংলা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির উদ্যোগে শীতবস্ত্

14

বারহাট্টায় ডেবিল হান্টে উপজেলা যুবলীগের সভাপতিসহ আটক তিন

15

মাদকমুক্ত কাজিপুর গড়তে জিরো টলারেন্স নীতির ঘোষণা সেলিম রেজা

16

দোহারে জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস পালিত

17

বছরের প্রথম দিনে কোমল মতি শিক্ষার্থীদের হাতে শতভাগ নতুন বই ব

18

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এবি ছিদ্দিক কে দাফন করেন

19

জামায়াত আমিরের টুইটার স্ট্যাটাস নিয়ে আমার ইনবক্সে ঝড়’: ঢাবি

20