জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনায় রাজশাহী সফরে ইসি প্রধান

আবু বক্কর সিদ্দিক।।

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আগামী ২২ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত রাজশাহী জেলা সফর করবেন। সফরের মূল উদ্দেশ্য হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা ও স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা সংস্থার সঙ্গে মতবিনিময় করা। সফরের প্রথম দিন, ২২ আগস্ট, প্রধান নির্বাচন কমিশনার বিমানযোগে ঢাকা থেকে রাজশাহীতে পৌঁছবেন এবং রাজশাহী সার্কিট হাউসে অবস্থান করবেন।
পরদিন, ২৩ আগস্ট, হাউজে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা কর্মকর্তাগণের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন। সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি, নির্বাচনী কার্যক্রমের গুণগত মান, নিরাপত্তা এবং জনসাধারণের অংশগ্রহণ বাড়ানোর বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
অন্যদিকে, ২৩ আগস্ট দুপুর ১টায় আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (আরপিএটিসি) রাজশাহীতে আরও একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণ করবেন কমিশনার রাজশাহী, রেঞ্জ ডিআইজি রাজশাহী, পুলিশ কমিশনার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, জিওসি ১১ পদাতিক ডিভিশন বগুড়া সেনানিবাসের প্রতিনিধি, সেক্টর কমান্ডার বিজিবি রাজশাহী, উপ-মহা পরিচালক আনসার ভিডিপি রাজশাহী, অধিনায়ক র‌্যাব-৫ রাজশাহী, র‌্যাব-১২ সিরাজগঞ্জ, কর্নেল জিওসি রাজশাহী, ডিজিএফআই রাজশাহী/বগুড়া, অতিরিক্ত পরিচালক এনএসআই রাজশাহী, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রাজশাহী অঞ্চল, রাজশাহী বিভাগের সকল জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা।
সভায় নির্বাচনের নিরাপত্তা, ভোট গ্রহণ কার্যক্রম, আইন-শৃঙ্খলা রক্ষা, প্রশাসনিক তত্ত্বাবধান ও স্থানীয় সরকারের সহায়তা নিশ্চিতকরণের বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।
রাজশাহী জেলা সফরের মাধ্যমে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের প্রস্তুতি তদারকি করবেন এবং সকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যক্রমের সময়সূচি এবং দায়িত্ব যথাযথভাবে পালন করতে নির্দেশনা দেবেন। সফরের শেষ দিন, ২৪ আগস্ট সকালে, প্রধান নির্বাচন কমিশনার বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনিরামপুর বাসীর সেবায় ‘আমাদের অ্যাম্বুলেন্স’ অর্ধশত ফ্রী মৃত

1

উত্তোলনের রেকর্ড বিক্রিতেধস সংকটে পার্বতীপুরের মধ্যপাড়া শিল

2

পাবনা-৩ কৃষি ,মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা বিএনপি

3

ধামরাইয়ে ৭ টি ইট ভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

4

গণভোটের সচেতনতায় ময়মনসিংহ সদরের পথে-প্রান্তরে ইউএনও হ্যাপী

5

যশোর-১ আসনে নুরুজ্জামান লিটনকে প্রার্থী চান বিএনপির মাঠ পর্য

6

মৌলভীবাজারে আন্তর্জাতিক রেডিওলজি ও বিশ্ব রেডিওগ্রাফি দিবস পা

7

টুঙ্গিপাড়ায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির পদত্যাগ

8

ঠাকুরগাঁওয়ে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া

9

ডাইনোসর বিলুপ্ত না হলে কী ঘটতে পারত পৃথিবীতে

10

মৌলভীবাজার শ্রীমঙ্গলে স্বামী স্ত্রী সেজে পলাতক আসামী গ্রেফতা

11

বিজয় দিবসে পার্বতীপুরে খতমে কোরআন ও দোয়া মাহফিল

12

নোবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে শোকবইয়ে স্মৃতিলেখনী কর্মসূচি শুর

13

ভূরুঙ্গামারীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী ছাত্র

14

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সাংবাদিক আনোয়ার হোসেনকে ঘিরে বি

15

বগুড়ায় জাল নোটসহ দুইজন আটক

16

দূর্গাহাটা উচ্চ বিদ্যালয়ে বিজয় দিবস ২০২৫ উপলক্ষে শহীদদের প

17

নিজ এলাকায় তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ

18

মোংলার চাঁদপাই রেঞ্জের সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটি গঠিত হয

19

তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন নিয়ামতপুরে দুঃস্থ্য ও অসহায়দের

20