জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নিয়োগ অনিয়ম: টাকা ফেরত না দিয়েই চাকরি থেকে অব্যাহতি

তারিকুল ইসলাম।।

শর্ত অনুযায়ী মুজাব্বিদ সনদ অর্জন না করেই দীর্ঘ দুই দশক ধরে চাকরি করে সরকারি কোষাগার থেকে বেতন-ভাতাসহ অন্যান্য ভাতা উত্তোলন করে আসছিলেন জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচগ্রাম জান্নাতুল নূরী দাখিল মাদ্রাসার ইবতেদায়ী শাখার ক্বারী শিক্ষক মো.আব্দুল গফুর। এ ঘটনায় তাঁর নিয়োগ অবৈধ বলে ১৩ লক্ষ টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিলেন শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু নির্দেশনার সাত বছর পেরিয়ে গেলেও এখনো টাকা ফেরতের কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। বরং চালাকি করে ওই শিক্ষক মাদ্রাসার সুপারের সাথে পরামর্শ করে তার পদ থেকে অব্যাহতি নিয়েছেন। যাতে করে তাকে সরকারি কোষাগারের টাকা ফেরত না দিতে হয়। স্থানীয়দের অভিযোগ, মাদ্রাসার সুপার ওই টাকার ভাগ পেয়েছে। তাই তিনি টাকা ফেরতের কোনো উদ্যোগ নেননি। 
মাদ্রাসা সূত্রে জানা গেছে,পাঁচগ্রাম জান্নাতুল নূরী দাখিল মাদ্রাসার ইবতেদায়ী শাখার ক্বারী শিক্ষক হিসেবে মো.আব্দুল গফুর ১৯৯৭ সালের ২৮ সেপ্টেম্বর যোগদান করেন। চাকরির শর্ত অনুযায়ী নিয়োগের সময় তার মুজাব্বিদ সনদ ছিল না। পরে কমিটি তাকে যোগদানের পর দুই বছরের মধ্যে মুজাব্বিদ সনদ অর্জনের সময় বেধে দেওয়ার পরও তিনি সনদ অর্জন করেননি। সরকারিভাবে একাধিক পরিদর্শন ও অডিটকালীন সময়ে তার অনিয়ম ধরা পড়ে। সনদ অর্জন না করেই চাকরি জীবনে তিনি নিয়মিত সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা উত্তোলন করে আসছিলেন।
বিভিন্ন সময়ের অডিট রিপোর্ট সূত্রে জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের তদন্তে শিক্ষক আব্দুল গফুরের নিয়োগ সম্পূর্ণ অবৈধ প্রমাণিত হয়। ২০০২ সালের ১ মে থেকে ২০১৮ সালের ৩০ মে পর্যন্ত তিনি সরকারের কাছ থেকে ৯ লাখ ১৪ হাজার ১৫০ টাকা বেতন-ভাতা গ্রহণ করেছেন। ২০২২ সালের ১৮ এপ্রিল মন্ত্রণালয় এই অবৈধ অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেয়। টাকা ফেরত না দেওয়ায় শিক্ষা মন্ত্রনালয় আবারও ২০২৩ সালের ৯ সেপ্টেম্বর ওই টাকা ফেরত চেয়ে পত্র প্রেরণ করেন। এরপরও তিনি ওই টাকা ফেরত না দিয়ে উল্টো সুপারের সাথে যোগসাজস করে বেতন-ভাতার টাকা নিয়মিত উত্তোলণ করে আসছিলেন। যা গত বছরের ৫ আাগস্টের আগ মহুর্ত পর্যন্ত অব্যাহত ছিল। কিন্তু মন্ত্রনালয়ের নির্দেশনায় উল্লেখ ছিল, ভবিষ্যতে আব্দুল গফুর কোনো সরকারি সুবিধা গ্রহণ করলে মাদ্রাসার সুপার মো. আনোয়ার হোসেন দায়ী থাকবেন এবং পরবর্তীতে তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এবিষয়ে সুপার মো.আনোয়ার হোসেনের মাদ্রাসায় গেলে তিনি অফিস কক্ষে প্রবেশ করতে নিষেধ করেন। এরপর বাহিরে এসে তর্কে জড়ান। এক পর্যায়ে তিনি বলেন, আব্দুল গফুর স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। এর বাহিরে বলার কিছুই নেই।
নাম প্রকাশে অনেচ্ছুক একাধিক শিক্ষক জানান,‘ মন্ত্রনালয়ের একাধিক চিঠি পেয়েও সুপার টাকা ফেরতের কোনো ব্যবস্থা নেননি। বরং উল্টো তাকে বেতন ওঠানোর ব্যবস্থা করেছে। আগে সুপারের শাস্তি হওয়া দরকার।’   
অভিযুক্ত ক্বারি আব্দুল গফুর জানান,‘ এ বিষয়ে সুপার তাকে কোনো নির্দেশনা প্রদান করেননি। পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিদর্শন প্রতিবেদনের বিষয়েও তিনি কিছুই জানতেন না। সে কারনে তাঁর মুজাব্বিদ সনদ অর্জন সম্ভব হয়নি। অবৈধভাবে টাকা উত্তোলন এবং সেই টাকা ফেরতের বিষয়ে তিনি বলেন, চাকরি করেছি, বেতন পাইছি, ফেরত দিবো কেন? যতই চিঠি দেখ,আমি চাকরি থেকে অব্যাহতি নিয়েছি। যা হয় হউক।’
মাদ্রাসার সভাপতি আনজুম আলী বলেন,‘আসলে গত আড়াই মাস আগে আমি এই কমিটির সভাপতি হয়েছি। এরমধ্যে একদিন মাদ্রাসায় সভা করেছি। এখন পর্যন্ত সুপার বা অন্যরাও কেউ এ বিষয়ে কিছু আমাকে জানাইনি। সুপারের কাছ থেকে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী মনোয়ারুল হাসান বলেন,‘ আব্দুল গফুরকে মুজাব্বিত সনদ অর্জনের সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু সে সেটা অর্জনে ব্যর্থ হয়েছে। প্রতিষ্ঠান প্রধানও এর দায় এড়াতে পারেননা। চাকরি থেকে অব্যাহতি নিলেও তাকে মন্ত্রনালয়ের নির্দেশ মেনে টাকা ফেরত দিতেই হবে। তা না হলে মন্ত্রণালয় তাঁর বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেবেন এবং অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত হবেন।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আমিন বলেন,‘সরকারি অর্থ আত্মসাৎ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আব্দুল গফুরের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ

1

মীরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান

2

ভাণ্ডারিয়ায় অটোরিকশার চাপায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

3

নির্বাচনি এলাকায় ৩ দিনের সফরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ক

4

পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় সমবায় দিবস/ ২০২৫ পালিত

5

ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত - ১০

6

পোরশায় ভোট গ্রহণ কর্মকর্তাদের ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট

7

পোরশায় আওয়ামী লীগ নেতা তোজাম্মেল গ্রেপ্তার

8

বারহাট্টায় কলেজ ছাত্রদলের কমিটি উপলক্ষে কারিগরি ও বাণিজ্যিক

9

সিরাজগঞ্জ জেলা জমঈয়তে আহলে হাদীসের কাউন্সিল অনুষ্ঠিত

10

হাঁস চুরি হলে যথাযথ ব্যবস্থা নেব: রুমিন ফারহানা

11

বাংলাদেশের বেশির ভাগ কোম্পানিগুলো দেউলিয়ার পথে

12

সাইনবোর্ড এলাকায় ১ হাজার ইয়াবাসহ আটক মাদক কারবারি

13

২৫শে ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান

14

ভোলা প্রেসক্লাব হবে সাংবাদিকদের কোনো রাজনৈতিক দলের নয়

15

চট্টগ্রাম-১৩ আসনে বিএনপির ভরসা ক্লিন ইমেজ প্রার্থী সরওয়ার জা

16

রাজবাড়ী জেলা পুলিশের অভিযানে ০২ টি বিদেশী পিস্তল এবং গুলিসহ

17

চীনের তৈরি জাহাজ যুক্তরাষ্ট্রে ভিড়লে বাড়তি মাশুল

18

বগুড়া কাহালু উপজেলা প্রশাসনের উদ্যোগে ফটোগ্ৰাফি প্রতিযোগিতা

19

চরভদ্রাসনে ৫০ জন দুস্থ মহিলার মাঝে সেলাই মেশিন বিতরন

20