জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে মাসিক ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় মাসিক সমন্বয় সভা ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাবা মুশিদা খাতুন এবং সভা সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি)। সভায় এলজিইডি, বিএমডিএ, সমাজসেবা অফিস, ফায়ার সার্ভিস, উপজেলা মৎস্য অফিস, প্রাথমিক শিক্ষা অফিস, খাদ্য অফিস, কৃষি অফিস এবং প্রাণিসম্পদ অফিসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। তারা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে সভাকে অবহিত করেন। এছাড়াও যুব উন্নয়ন অফিস, প্রকল্প বাস্তবায়ন অফিস, মহিলা বিষয়ক অধিদপ্তর, সমাজসেবা ও সমবায় অফিস, প্যানেল চেয়ারম্যান, নিয়ামতপুর সরকারি কলেজের অধ্যক্ষ, ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এবং স্থানীয় এনজিও প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন এবং দপ্তরভিত্তিক প্রতিবেদন পেশ করেন। আইনশৃঙ্খলা সভায় নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব হাবিবুর রহমান আসন্ন ঈদকে সামনে রেখে উপজেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, “যে কোনো মূল্যে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ সর্বাত্মক প্রস্তুত আছে।” এ সময় তিনি সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় গণভোট সফল করতে উপজেলা প্রশাসনের ব্যাপক উদ্যোগ

1

সিরাজগঞ্জের ৬টি আসনে ১৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

2

সিলেটের সব অনুষ্ঠানে তারেক রহমানের পাশেই ছিলেন স্ত্রী ডা. জু

3

এআই দিয়ে ফাঁসানোর চেষ্টা, কোটি টাকার চাঁদা দাবি বগুড়া-০৪ আস

4

শ্যামনগরে NGO এর নামে প্রতারনা

5

মরহুম মির্জা রুহুল আমিনের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সে

6

নোয়াখালীতে বিএনপি নেতা ফখরুলের পদবী নিয়ে বিভ্রান্ত নেতাকর্

7

জাল সার্টিফিকেট ও ভুয়া নিয়োগে শিক্ষকের চাকুরী করার অভিযোগ

8

নির্বাচনী আচরণবিধি ভেঙে রঙিন বিলবোর্ডে প্রচারণা পাবনা-৩ বিএন

9

কাগজ নেই স্বীকার করলেও প্রভাব খাটিয়ে অন্যের জমি দখল, থামছেন

10

খালেদা জিয়া ছিলেন আপোষহীন এক সংগ্রামী নেত্রী-ব্যারিস্টার খোক

11

বাঁশখালী বাহারচরা ইউনিয়নে মরহুম আমীর হোসেনের জিয়াফত অনুষ্ঠিত

12

পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি নিয়ে নতুন নির্দেশনা

13

নান্দাইলে যথাযোগ্য মর্যাদায় মুক্ত দিবস পালিত

14

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছে আওয়ামী লীগের সমর্থকেরা

15

সাপাহারে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

16

জনবান্ধব সেবায় তাড়াইল থানা

17

ঠাকুরগাঁওয়ের জামায়াত প্রার্থী সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায়

18

দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেস্তে যাবে, এরা মুনাফিকি করে ম

19

দিনাজপুর-৫ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে পার্বতীপুর মহিলা দল

20