জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

নিখোঁজের চার দিন পর পটুয়াখালীতে খাল থেকে বস্তাবন্দি বৃদ্ধার মরদেহ উদ্ধার

মোহাম্মদ আবু মুছা 
 
পটুয়াখালী শহরের ২ নম্বর বাঁধঘাট বলগাছিয়া এলাকায় চার দিন ধরে নিখোঁজ থাকার পর পিয়ারা বেগম (৬৯) নামে এক বৃদ্ধার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকাজুড়ে চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) দুপুরে নিহতের নিজ বাড়ির পাশের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত পিয়ারা বেগম তার দুই ছেলে লিমন ও সুমনের সঙ্গে একই বাড়িতে বসবাস করতেন। এছাড়াও তার তিনটি বিবাহিত মেয়ে রয়েছে, যারা স্বামীর সংসারে থাকেন। পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার হঠাৎ করে তিনি নিখোঁজ হন। এরপর আত্মীয়স্বজন ও এলাকাবাসী দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এ ঘটনায় পরদিন বৃহস্পতিবার নিহতের ছেলে সুমন পটুয়াখালী সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
শনিবার বেলা আনুমানিক ১২টার দিকে নিহতের ছেলে ও স্থানীয়রা খালে একটি বস্তা ভাসতে দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা দ্রুত পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তার ভেতর থেকে পিয়ারা বেগমের মরদেহ উদ্ধার করে।পরিবারের সদস্যরা এ ব্যাপারে আরও জানান তাদের পাশের বাসায় নতুন ভাড়াটিয়া এসেছে যেদিন থেকে পেয়ারা বেগমকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেদিন থেকে ওই ভাড়াটিয়াদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, প্রাথমিকভাবে মরদেহে হত্যার আলামত পাওয়া গেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইআইইউসি)আয়োজিত ‘রাসুল(সা.)এর শিক্ষাদান পদ্ধতি’ শীর্ষক সেমিন

1

ইয়াবাসহ নোয়াখালীর শীর্ষ মাদক কারবারি দুই জন গ্রেপ্তার

2

মাদারীপুর- ২ ও ৩ আসনে বিএনপি জামায়াতের মনোনয়নপত্র জমা

3

থানা লুটের অবৈধ অস্ত্র এখনো উদ্ধার হয়নি, ব্রাহ্মণবাড়িয়ায়

4

নওগাঁর নিয়ামতপুরে বইছে তীব্র শৈত্যপ্রবাহ

5

ডাকসু ভিপি সাদিক কায়েমের আগমনে মাঠ পরিদর্শন ও মতবিনিময়

6

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব এইডস দিবস পালিত

7

ধামরাইয়ে সাদ মেডিকেল সেন্টার উদ্বোধন উপলক্ষে বিনামূল্যে চক্ষ

8

পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরালেন পুলিশ স

9

বিরলে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে ৮ জনের কারাদণ্ড

10

ব্রীজ নির্মাণ হলেও নেই কোন সংযোগ সড়ক

11

নবাবগঞ্জে ব্রিজের ধারের রাস্তা ধস, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

12

ফরিদপুর-১ আসনে বিএনপি প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের মনোনয

13

নিতপুর সীমান্তে ১৬ বিজিবি’র জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ

14

বানারীপাড়ায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা কমিটির সভা

15

জামালপুরের পিংনাতে ভোল-ড্রেজার ভাংচুর ২ লক্ষ টাকা জরিমানা অ

16

ধামরাইয়ে চালু হলো গণপাঠাগার

17

মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ'লীগের নেতার পদত্যাগ

18

বান্দরবানের, আলীকদমে তিন ইটভাটায় মোট ৯ লাখ জরিমানা

19

চরমোগুরিয়ায় রকি খানের আত্মহত্যা

20