জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

না ফেরার দেশে চলে গেলেন তাড়াইল বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন ভূইয়া চাঁন মিয়া

কিশোরগঞ্জের তাড়াইলের বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন ভুঞা চাঁন মিয়া (৭২) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবেল উদ্দিন, তাড়াইল থানা অফিসার ইনচার্জ সাব্বির রহমান সহ আইন-শৃঙ্খলা বাহিনী। আরো উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা সাবেক সফল চেয়ারম্যান জনাব জহিরুল ইসলাম ভূইয়া শাহিন ও উপজেলার ভাইস চেয়ারম্যান নাজমুল হক আকন্দ, তাড়াইল সাচাইল সদর ইউনিয়ন এর চেয়ারম্যান জনাব সাঈম দাদ খান নৌশাদ, জাতীয় পার্টির প্রচার সম্পাদক রহিচ উদ্দিন মোল্লা, জাতীয় ছাত্র সমাজ এর সভাপতি আলমগীর হোসেন সহ সব দলের নেতৃত্বীবৃন্দ। 

বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের শাহবাগ গ্রামের নিজ বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন ভুঞা চাঁন মিয়া। মৃত্যুর সময় স্ত্রী, পাঁচ ছেলে, চার মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, মোফাজ্জল হোসেন ভুঞা চাঁন মিয়ার জন্ম তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের শাহবাগ গ্রামে।  ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে তিনি অংশগ্রহণ করেন। ১৯৯৭ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত উপজেলার তালজাঙ্গা ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান হিসেবে সততা ও আন্তরিকতার সাথে  দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে ২০১৩ সালের নভেম্বর মাস থেকে ২০২৫ সাল টানা ১২ বছর তিনি তালজাঙ্গা আরসিরায় উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে শিক্ষাক্ষেত্রে রেখে গেছেন এক উজ্জ্বল দৃষ্টান্ত। উপজেলা জাতীয় পার্টি দীর্ঘ দিন এর আহ্বায়ক। তার মৃত্যুতে শোক জানিয়েছেন জাপার চেয়ারম্যান ও মহাসচিব 

তাড়াইল থানা অফিসার ইনচার্জ সাব্বির রহমান  জানান, গতকাল শুক্রবার বেলা ১১ টায় বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন ভুঞা চাঁন মিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে  জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে উল্লেখ করে তিনি বলেন, মোফাজ্জল হোসেন ভুঞা চাঁন মিয়া ছিলেন মুক্তিযুদ্ধের একজন সাহসী সন্তান।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমলগঞ্জে বৃহত্তর খাসিয়া জনগোষ্ঠীর বর্ষবরণ (‘সেং কুটস্নেম

1

শিবচরে ট্রেনের ধাক্কায় মানসিক প্রতিবন্ধী নারীর মর্মান্তিক মৃ

2

ধানের শীষের ব্যানার দিয়ে দাড়িপাল্লার প্রচারণা ব্যানার ঢেকে

3

নান্দাইলে পায়ে শিকল বাধা অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার

4

টাঙ্গাইল-২ আসনে প্রার্থীতা প্রত্যাহার করলেন গণ অধিকারের শাক

5

ফুলবাড়ি ২৯ বিজিবি কর্তৃক মালিক বিহীন মাদকদ্রব্য উদ্ধার

6

বগুড়ায় দেশীয় অস্ত্র সহ দু'জন আটক

7

বিষ্ণুপুর গ্রামে জমি বিরোধে উত্তেজনা

8

সিলেটে সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের মানববন্ধন

9

হোসেনপুরে পুলিশের কাছ থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল বিএন

10

নীলফামারী-৪ আসনে সিদ্দিকুর আলম সিদ্দিকের মনোনয়ন বৈধ

11

ভেনেজুয়েলার বিনিময়ে ২০১৯ সালেই ট্রাম্পের কাছে ইউক্রেন চেয়

12

কালিগঞ্জে প্রধান শিক্ষক আল-আমিনের বদলির আদেশ প্রত্যাহারের দা

13

নির্বাচিত হলে চাঁপাইনবাবগঞ্জের রেল যোগাযোগে যুগান্তকারী উন্ন

14

ঝালকাঠিতে অসহায় শীতার্থদের মাঝে রোভার স্কাউটের কম্বল বিতরণ

15

ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ৮৭তম বার

16

দিনাজপুর জেলা পুলিশের অভিযানে গত ১২ ঘন্টায় মোট ৮৬ জনকে গ্রেফ

17

ঝালকাঠিতে সুগন্ধা নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার

18

এনায়েতপুরে মহিলা দলের সমাবেশে মহিলাদের মিছিলে মিছিলে রুপ নেয়

19

সিলেটে ওসমান হাদির খুনিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল

20