জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নাসির নগরে পানি সংকটে বোরো উৎপাদন ব্যাহত

খ,ম,জায়েদ হোসেন

ব্রাহ্মণবাড়িয়া জেলার হাওর বেষ্টিত নাসিরনগর উপজেলার হাওর বেষ্টিত ভাটি অঞ্চল গোয়ালনগর ইউনিয়ন। যে ইউনিয়নের বেশির ভাগ এলাকা বর্ষায় পানিতে ডুবে থাকে, সেই এলাকার মানুষ এখন পানির জন্য হাহাকার করছে। এ ইউনিয়ন দিয়ে বয়ে যাওয়া মেঘনা নদীর শাখা চিকনদিয়া ও কাইঞ্জার খাল দুটি এখন প্রায় মৃত। পলি জমে খাল দুটি ভরাট হওয়ায় ১৯ হাজার বিঘা জমিতে বোরো আবাদ হুমকির মুখে পড়েছে। শুষ্ক মৌসুমে সেচের পানি না পেয়ে উৎকণ্ঠায় দিন পার করছেন কয়েক হাজার কৃষক। 

কৃষকদের শঙ্কা–শিগগিরই যদি খাল দুটি খনন না হয়, তবে বোরো মৌসুমে জমি আবাদ করা অসম্ভব হয়ে পড়বে।

এতে উপজেলার হাওর এলাকাজুড়ে খাদ্য ঘাটতি দেখা দিতে পারে।  মেঘনা নদীর একদিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়ন, অন্যদিকে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামের বাঙ্গালপাড়া ইউনিয়ন। স্থানীয়দের অভিযোগ, গত এক দশক ধরে অষ্টগ্রাম এলাকায় মেঘনা নদী থেকে নির্বিচারে বালু তোলার কারণে নদীপ্রবাহের দিক পরিবর্তন হয়েছে। এর ফলে পলি পড়ে চিকনদিয়া ও কাইঞ্জার খাল দুটি ধীরে ধীরে ভরাট হয়ে গেছে। এতে চিকনদিয়া খালের ওপর নির্ভরশীল সোনাতলা, ঝামারবালি, কদমতলী, মাইজখলা, শিমারকান্দি ও লালুয়ারটুক গ্রামের এবং কাইঞ্জার খালনির্ভর নোয়াগাঁও, মাছমা, গোয়ালনগর, দক্ষিণদিয়া ও আশানগর গ্রামের জমিতে আবাদ এখন ঝুঁকির মুখে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, দুই কিলোমিটার দৈর্ঘ্যের কাইঞ্জার খালের আওতায় নোয়াগাঁও, মাছমা, গোয়ালনগর, আশানগর, দক্ষিণদিয়া ও রামপুর গ্রামের প্রায় ১৫ হাজার বিঘা জমিতে চাষবাস হয়। অপরদিকে ৪ কিলোমিটার দীর্ঘ চিকনদিয়া খালের আওতায় সোনাতলা, ঝামারবালি, কদমতলী ও মাইজখলা গ্রামের প্রায় চার হাজার বিঘা জমি আবাদযোগ্য। বোরো মৌসুমে খাল দুটিতে পর্যাপ্ত পানি না থাকলে পুরো জমিই অনাবাদি থেকে যাবে। রামপুর গ্রামের কৃষক নাজির হোসেন বলেন, ‘গতবার তিনগুণ টাকা খরচ করে খালে পানি আনার ব্যবস্থা করছিলাম। এবার খালের দুই দিকে পলি মাটিতে ভরে গেছে। পানি না পেলে ধান হবে না। ধান না হলে বাচ্চা-পোলা লইয়া না খাইয়া থাকন লাগব।’

নোয়াগাঁও গ্রামের অমল সরকার বলেন, ‘কাইঞ্জার খালই আমাদের জীবন। পানি না থাকলে ধান ফলানো যায় না। জেলের জালে মাছ ওঠে না। খাল না খনন হলে কৃষক-জেলে সবাই না খেয়ে মরবে।’ গোয়ালনগর গ্রামের জাকির হোসেন জানান, এ বছর অন্তত ১০ হাজার বিঘা জমি আবাদ করা যাবে না। আট হাজার কৃষক পরিবার বোরো ফসলের ওপর নির্ভর করে। খাল না খনন করলে এলাকায় দুর্ভিক্ষ লেগে যাবে। অন্যত্রে বসে থাকা কৃষক হাসিম মিয়া বলেন,গত বছর ৬ বিঘায় বীজতলা দিছিলাম। পানি পাই নাই, অর্ধেক নষ্ট হয়ে গেছে। এইবারের অবস্থা আরও ভয়াবহ। সরকার চায় ধান ফলাই, কিন্তু আমাদের পানির ব্যবস্থা কে করে দেবে?’

সরেজমিনে দেখা গেছে, গোয়ালনগর থেকে আশানগর পর্যন্ত প্রায় দুই কিলোমিটারজুড়ে কাইঞ্জার খাল পলিতে ভরাট হয়ে গেছে। কোথাও কোথাও চর জেগে উঠেছে। একই অবস্থা সোনাতলা থেকে ঝামারবালি পর্যন্ত চার কিলোমিটার চিকনদিয়া খালেও। খাল শুকিয়ে পানিপ্রবাহ একেবারে বন্ধ প্রায়।  কদমতলি গ্রামের কৃষক হরিদাস বলেন, ‘আমরা এক ফসলে নির্ভরশীল মানুষ। এই ধানেই সংসার চলে। যদি জমি আবাদ না হয়, তবে আমাদের রাস্তায় নামতে হবে।’

নাসিরনগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান সাকিল বলেন, যদি খালগুলোর নাব্য ফিরিয়ে আনা সম্ভব না হয় তাহলে  অন্তত ১০ থেকে ১৪ হাজার বিঘা জমি অনাবাদি থেকে যাবে। এতে প্রায় ৩ লাখ ৩০ হাজার মণ ধান উৎপাদন কমে যাবে।’ 

গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজহারুল হক বলেন, দীর্ঘদিন ধরে পানি উন্নয়ন বোর্ড ও বিএডিসির জেলা অফিসে ঘুরছি, কোনো কাজ হচ্ছে না। গত বছর সেচের  অভাবে গোয়ালনগর ইউনিয়নের ১০ গ্রামের অর্ধেক জমি অনাবাদি ছিল। এ বছর দুটি খাল একেবারে ভরাট হয়ে যাওয়ায় বোরো আবাদ বন্ধ হয়ে যাবে।  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন বলেন, খাল দুটি খননের বিষয়ে ডিসি অফিসে আলোচনা করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড ও বিএডিসির উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গেও কথা হয়েছে। দ্রুতই সমস্যার সমাধান হবে বলে তিনি আশাবাদী।  জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আকাশ দত্ত বলেন, এলাকাবাসী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সুপারিশসহ আবেদন করলে তা পানি উন্নয়ন বোর্ডের সদরদপ্তরে পাঠানো হবে।  বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কেন্দ্রীয় সদস্য তোফাজ্জল সোহেল বলেন, খাল ও নদী হারালে শুধু কৃষিই নয়, মাছ ও জীববৈচিত্র্যও ধ্বংস হবে। গোয়ালনগর হাওরবেষ্টিত এলাকা। এখানে জলই জীবনরেখা। এখনই যদি খালগুলো পুনর্খনন না হয়, তাহলে পুরো অঞ্চলের প্রকৃতি হুমকির মুখে পড়বে।নাসির নগরে পানি সংকটে বোরো উৎপাদনে ব্যাহত। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাঞ্ছারামপুরে প্রস

1

ঢাকা–মাওয়া মহাসড়কে মোটরসাইকেল চালকদের হয়রানি

2

২০০ বছরের পুরনো কোরআন হাতে শপথ নিলেন মামদানি

3

জৈন্তাপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা

4

অলিম্পিকে ট্রান্সজেন্ডার নীতি আসছে ২০২৬-এর শুরুতে

5

জামালপুরে ৫ দফা দাবীতে অটোরিক্সা চালকদের ধর্মঘট

6

টেলিভিশন রিপোর্টাস ইউনিটি নর্থ টাঙ্গাইল এর কমিটি গঠন সভাপতি

7

সীমান্তে চোরাকারবারিরা রুট পরিবর্তন করেও অবশেষে ৫৯ বিজিবির

8

বছরের প্রথম দিনে কোমল মতি শিক্ষার্থীদের হাতে শতভাগ নতুন বই ব

9

ঝালকাঠি-১ আসনে নির্বাচনী মাঠে ব্যস্ত ব্যারিস্টার মঈন ফিরোজী

10

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর বনে ফিরিয়ে দিল বন বিভাগ ও সেনাবাহ

11

দিনাজপুর ৫ আসনে বিএনপির ত্যাগী নেতাকে মনোনয়ন না দেওয়ায় প্

12

চাঁপাইনবাবগঞ্জ বাল্যবিবাহ রোধ ও শিশু নির্যাতনে জনসচেতনতামূলক

13

চাঁপাইনবাবগঞ্জে ধানের পালায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা

14

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রায়গঞ্জে প্রমিলা ফুটবল টুর্নামেন

15

বাঙালির আত্মপরিচয়, অদম্য সংকল্প ও স্বাধীনতার গৌরবোজ্জ্বল অঙ

16

তামাকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে কঠোর অধ্যাদেশ ই-সিগারেট নিষিদ্

17

দিপু দাসকে পোড়ানোর আগে গাছে ঝোলানো সেই অনিককে গ্রেপ্তার করেছ

18

পার্বতীপুর থানার 2 নং মন্মতপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপি

19

সাংবাদিক আবদুল কাদিরের জানাজা ও দাফন সম্পন্ন

20