জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নাসিরনগরে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে এক বছর যাবৎ চিকিৎসক শূন্য

 খ,ম,জায়েদ হোসেন  

 দীর্ঘ এক  বছর যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র চিকিৎসক শূন্য রয়েছে। স্থানীয়দের চেষ্টা, জেলা সিভিল সার্জনের তাগিদ এবং স্বাস্থ্য অধিদপ্তরের আশ্বাস সত্ত্বেও এখনো পদায়ন হয়নি মেডিক্যাল অফিসার। ফলে হাওরাঞ্চলের দরিদ্র ও অসহায় মানুষ চরম স্বাস্থ্যসেবা বঞ্চনার মুখে পড়ছে।

জানা গেছে, ২০২৫ সালের ১৬ মার্চ সিভিল সার্জন মো. নোমান মিয়া স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে চিকিৎসক পদায়নের জন্য চিঠি পাঠান। চিঠিতে উল্লেখ করা হয়, গোয়ালনগর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সহকারী সার্জন (আইডি-১১৬০৩০) ও স্যাকমো (আইডি-১১৬০২৯) পদে জরুরি ভিত্তিতে লোকবল নিয়োগ অত্যাবশ্যক। আবেদনপত্র 

সংযুক্ত করে দ্রুত পদায়নের অনুরোধ করা হলেও দীর্ঘ এক বছরেরও বেশি সময় পার হলেও পদায়ন হয়নি।
ঢাকা প্রেস ক্লাবের সহ-সভাপতি ও কেন্দ্রীয় নেতা লায়ন মুহাম্মদ কামাল হোসেন বলেন, “আমি বহুবার উদ্যোগ নিয়েছি, তবুও চিকিৎসক দেওয়া হয়নি। এলাকার দরিদ্র মানুষ চিকিৎসা না পেয়ে কষ্ট করছে। জনস্বার্থে দ্রুত মেডিক্যাল অফিসার পদায়ন জরুরি।”
এদিকে, ৫০ শয্যা বিশিষ্ট নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও চিকিৎসক সংকট ভয়াবহ। হাসপাতালের ২১টি চিকিৎসক পদের মধ্যে ১৭টি শূন্য। নেই সার্জন, নেই অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ, ফলে জরুরি অপারেশন বন্ধ রয়েছে। হাওরাঞ্চলের মানুষ এসব স্বাস্থ্যকেন্দ্র ও কমপ্লেক্সের ওপর নির্ভরশীল। চিকিৎসক শূন্য থাকায় তারা বাধ্য হয়ে দূরবর্তী হাসপাতাল বা ব্যয়বহুল প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিতে হচ্ছে।
চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. ফজলে রাব্বি বলেন, “আমি দেশের বাইরে আছি। দেশে ফিরে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে।”
স্থানীয় গ্রামবাসীরা দাবি করেছেন, গোয়ালনগর স্বাস্থ্যকেন্দ্রে দ্রুত মেডিক্যাল অফিসার ও স্যাকমো পদায়ন করে স্বাস্থ্যসেবা কার্যক্রম স্বাভাবিক করার ব্যবস্থা নেওয়া হোক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবন নগর শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ১

1

সরাইলের চুন্টায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র রোগমুক্তি ও সু

2

চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ী সাথে নূরুল ইসলাম বুলবুলের মতিবিনিম

3

এসডিজি'র টার্গেট বাস্তবায়নে ফলপ্রসূ কাজ করুন- ময়মনসিংহে বিভা

4

সাতক্ষীরা জজ কোর্টের সাবেক পিপি ও তার ছেলেকে কারাগারে প্রেরণ

5

লোহাগাড়ায় "আমার লোহাগাড়া ডট কম" ওয়েবসাইটের যাত্র

6

আগৈলঝাড়ায় গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

7

মানিকগঞ্জে দাম্পত্য কলহ: পরকীয়ার অভিযোগে স্বামীর অভিযোগ

8

মিথ্যা নিকাহনামা ও মিথ্যা গনধর্ষণ মামলায় ন্যায়বিচারের দাবিতে

9

আমীরে জামায়াতের জনসভা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের সাংব

10

বেনাপোলে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি

11

লালমাইয়ে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময়

12

ডোমারে যুবকের রহস্যজনক মৃত্যু

13

গাজীপুর সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে রৌমারীতে মানববন্ধন

14

হাদি হত্যাকাণ্ডে উত্তাল পাঁচবিবি, শিক্ষার্থীদের মানববন্ধন

15

হিলিতে নিজ শয়ন কক্ষ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

16

ঝুঁকি নিয়ে পার হচ্ছে মগড়া নদী

17

চাঁপাইনবাবগঞ্জে এরফান গ্রুপের পন্য বিক্রয় কেন্দ্র উদ্বোধন

18

হোসেনপুরে ছাদ বাগানে বস্তা প্রযুক্তির আদা ও হলুদ চাষে রাজীবে

19

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সঙ্গে জেলা প্রশা

20