জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

নালিতাবাড়ীতে তুলা মিয়া নামের এক ব্যক্তিকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

মোঃ শাহিনূর ইসলাম।।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার,  সদর ইউনিয়নের  ছালুয়াতলা গ্রামের তুলা মিয়াকে ( ৩৫) এলোপাতাড়ি কু*পি*য়ে নৃশংসভাবে হ*ত্যা করেছে একই এলাকার গেরাপচা গ্রামের মৃত বক্তার হোসেনের ছেলে  নাজমুল হোসেন  (৩০) নামের এক ঘাতক । নি-হ-ত তুলা মিয়া ওই এলাকার নুরুল আলমের পুত্র। রবিবার (২৪ আগস্ট) রাত  আনুমানিক ৯:০০  টার দিকে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তুলা মিয়া ও নাজমুল হক একসঙ্গে চলাফেরা করতেন। তাঁরা চুরির সঙ্গেও সম্পৃক্ত ছিলেন। রোববার রাতে নাজমুল তাঁর বাড়িতে ডেকে নিয়ে যান তুলা মিয়াকে। খাওয়া-দাওয়ার পর হঠাৎ নাজমুল দা দিয়ে তাঁকে কোপাতে শুরু করেন। এ সময় তুলা মিয়া পালানোর চেষ্টা করলে ধানক্ষেতের আইলে পড়ে যান। পরে নাজমুল এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান।
স্থানীয় লোকজন তুলা মিয়াকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভীর ইবনে কাদের বলেন, “হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়। শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।”
ঘটনার পর থেকেই নাজমুলকে গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ। সোমবার ভোররাতে তাঁর সঙ্গে থাকা এক নারীকে সেহড়াতলী গ্রাম থেকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করলেও নাজমুল পালিয়ে যান।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, “পারিবারিক দ্বন্দ্ব ও   টাকা ভাগাবন্টনকে  কেন্দ্র করে এই হত্যাকান্ড হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে জানান ।”


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিনা অপরাধে আ'লীগের কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার করতে দেওয়া হব

1

ভেড়ামারায় মরনফাঁদ বটগাছ

2

হালিশহরে ইসলামী যুব আন্দোলনের নবীনবরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত

3

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ঔষ

4

ভোটের জন্য মরিয়া বিএনপি"পিঠ বাঁচাতে আওয়ামীলীগ থেকে বিএনপিতে

5

গোলাপি ঠোঁট পেতে ঘরোয়া উপায়গুলো জেনে রাখুন

6

লোহাগড়ায় শিক্ষাবিদ নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের ৪১তম

7

নবাবগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলো দাউদপুর ব্লাড ডোন

8

নওগাঁর নিয়ামতপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার

9

ধর্মপাশায় ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠি

10

যতক্ষণ মালিকপক্ষ হস্তক্ষেপ না করেন ততক্ষণ সংবাদমাধ্যম গুলো ম

11

নড়াইলে কৃষকদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

12

মঠবাড়িয়া'য় শতবর্ষী পিঠা উৎসব: ১০৯টি চুলায় ভাজা হলো চিতই পিঠা

13

মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আনতে সরকার কাজ করে যাচ্ছে : যুগ্ম সচিব

14

মাদারীপুরে সদর কেন্দুয়া ইউনিয়নে তারেক রহমানের ৩১ দফা বাস্তবা

15

গাজীপুরে এক বছরে প্রায় ২৩৭৫ টি ছিনতাই

16

বরগুনায় দুই বছর আগে বঙ্গোপসাগরে নিখোঁজ ১৭ জেলেদের সন্ধান ম

17

নগরীতে হকার উচ্ছেদ অভিযান

18

ভেড়ামারায় ‘বেশী দামে’ সার বিক্রি করায় ২ জন সার ডিলারকে জরিম

19

কালিগঞ্জে নবীননগর সরকারি প্রাথঃ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফ

20