জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

নারী ক্ষমতায়ন, বৃক্ষরোপণ ও পরিবেশবান্ধব উদ্যোগে লিও ক্লাব অব চিটাগং

এমদাদুল হক মুনতাসির, চট্টগ্রাম।

১৭ আগষ্ট ২০২৫, লিও ক্লাব অব চিটাগং খুলশী ব্লু আয়োজিত এক বিশেষ সামাজিক কার্যক্রমে নারী শ্রমশক্তি উন্নয়ন, বৃক্ষরোপণ, পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং ইকো-ফ্রেন্ডলি প্রাকৃতিক কলম বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।
কার্যক্রমের মূল উদ্দেশ্য ছিল নারী উদ্যোক্তাদের সহায়তা করা, শিক্ষার্থীদের মাঝে গাছ লাগানোর অভ্যাস গড়ে তোলা এবং পরিবেশবান্ধব উপকরণের ব্যবহার সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা। এই উদ্যোগের অংশ হিসেবে নারী উদ্যোক্তার তৈরি কাগজের কলম (যার মাথায় বীজ সংযুক্ত থাকে) শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। কলমের কালি শেষ হলে বীজটি রোপণ করে নতুন গাছ জন্মানো সম্ভব — যা প্রকৃতি সংরক্ষণে এক নতুন দৃষ্টান্ত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “লিও ক্লাব অব চিটাগং খুলশী ব্লু” এর সম্মানিত এডভাইজর লায়ন এস এম কামাল হোসেন এবং ‘লায়ন্স ক্লাব অব চিটাগং খুলশী’ এর সম্মানিত প্রেসিডেন্ট লায়ন কাজী জসীম উদ্দিন।
এছাড়া লিওদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের ডায়নামিক প্রেসিডেন্ট লিও পৃথ্বী সাহা, জয়েন্ট সেক্রেটারি লিও প্রিন্স মজুমদার, জয়েন্ট সেক্রেটারি লিও আবরাজ, জয়েন্ট ট্রেজারার লিও আপন বডুয়া, জয়েন্ট ট্রেজারার লিও পাপিয়া দাশ, ডায়নামিক প্রোগ্রাম কো-অর্ডিনেটর লিও শিহাব ইসলাম তাহান, ডায়নামিক সদস্য লিও ফাহাদ রাজ, সদস্য জাহিদুল ইসলাম প্রমুখ।
লিও ক্লাব অব চিটাগং খুলশী ব্লু বিশ্বাস করে — এ ধরনের উদ্যোগ তরুণ সমাজকে পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজাপুরে জামায়াতের কর্মীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

1

হাদীকে গুলির প্রতিবাদে ঝালকাঠিতে ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ

2

সোনাগাজীতে পুলিশ ও সাংবাদিকের ভয় দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে হে

3

ঠাকুরগাঁওয়ে দোকানঘর নির্মাণে বাধা ও হামলার অভিযোগ আবু তালেবে

4

হাফেজ্জি চ্যারিটিবল সোসাইটির অর্থায়নে নব মুসলিম ও অসহায় পর

5

স্বাস্থ্যসেবা ঢাকায় নয় জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে

6

আনোয়ারার কৃতি সন্তান নিজ হাতে তৈরি গাড়ি খুব শিগগিরই বাজার আস

7

রাজবাড়ী ০১ আসনের ধানের শীষের আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম নিবাচন

8

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোনারগাঁ যুবদলের স্বপনসহ চার নেত

9

ফরিদপুরে ট্রেনের সাথে শ্রমিকবাহী পিক-আপের সংঘর্ষ নিহত ৩, আহত

10

ইয়াবাসহ নোয়াখালীর শীর্ষ মাদক কারবারি দুই জন গ্রেপ্তার

11

মুরাদনগর ধামঘর ইউনিয়নে কায়কোবাদের পক্ষে মহিলা দলের নির্বাচন

12

পাঁচতলা ভবনে ভয়াবহ ডাকাতির সময় মহিলা জঘম

13

গাইবান্ধায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানে ধর্ষণের শিকার মাদ

14

কলমাকান্দায় বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে মতবিনিময় সভা অনু

15

নাসিরনগরে প্রাচীন শ্রী শ্রী পাগল শংকর মন্দিরে দুঃসাহসিক চুরি

16

২৫শে ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান

17

চাঁপাইনবাবগঞ্জে তিন আসনেই দলীয় প্রতীক বরাদ্দ

18

সিলেটের রেলগেইট এলাকা থেকে ৩ জুয়াড়ি গ্রেপ্তার

19

চাঁপাইনবাবগঞ্জে ইউপি চেয়ারম্যান শহিদুল ছাদ থেকে পড়ে নিহত হ

20