জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

নারীর নিরাপত্তায় অনন্য অবদান, সেরা সংগঠনের সম্মাননা পেল

মুহাম্মদ ইমদাদুল হক মুনতাসির। 

চট্টগ্রাম নগরীর সাংস্কৃতিক অঙ্গনে বর্ণিল আয়োজনে পালিত হলো সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন নগরফুলের এক দশক পূর্তি। গত ২২ আগস্ট জেলা শিল্পকলা একাডেমিতে নানা আয়োজনের মধ্য দিয়ে এই বর্ষপূর্তি উদযাপিত হয়। অনুষ্ঠানে ছিল সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা সভা, সম্মাননা প্রদানসহ নানা আয়োজন।

অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় পর্ব ছিল সেরা সংগঠনকে সম্মাননা প্রদান। এবারের আয়োজনে Save Our Women Bangladesh–কে সেরা সংগঠনের সম্মাননা স্মারক প্রদান করা হয়। নারী সুরক্ষা ও নারীর অধিকার নিয়ে কাজ করার সাহসী ভূমিকার স্বীকৃতিস্বরূপ এই সংগঠনকে বেছে নেয় আয়োজক কমিটি।

সমাজে যেখানে নারীর নিরাপত্তা নিয়ে কাজ করতে অনেকেই এগিয়ে আসতে দ্বিধা করেন, সেখানে Save Our Women Bangladesh দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে আসছে। অনলাইন ও অফলাইনে নারী হয়রানি প্রতিরোধ, সচেতনতামূলক কার্যক্রম, বিভিন্ন সেমিনার আয়োজন এবং স্কুল-কলেজ পর্যায়ে সচেতনতা তৈরির মতো উদ্যোগ ইতোমধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

Save our women Bangladesh Chittagong Division এর আহবায়ক বলেন, "নারীর নিরাপত্তা শুধু একটি সামাজিক ইস্যু নয়, এটি একটি মানবিক দায়বদ্ধতা। আর এই কাজকে আমরা সাহসের সঙ্গে করে যাচ্ছি, এখানের প্রতিটা স্বেচ্ছাসেবকই আমাদের আসল অনুপ্রেরণা।" 

সম্মাননা স্মারক গ্রহণ করে সংগঠনের নেতৃবৃন্দ জানান, এই স্বীকৃতি তাদের কাজের গতি আরও বাড়িয়ে দেবে। নারীদের জন্য নিরাপদ সমাজ গড়ে তোলার লক্ষ্যেই তারা ভবিষ্যতে আরও নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করবেন।

চট্টগ্রামের সামাজিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলে Save Our Women Bangladesh–এর এই স্বীকৃতি কেবল একটি সংগঠনকেই নয়, বরং সমগ্র নারী সমাজের অধিকার আন্দোলনকেই নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্বধলায় উপজেলা গনঅধিকার পরিষদের ৪র্থ তম প্রতিষ্ঠা বার্ষিকী

1

জয়পুরহাট চিনিকলের সামনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ রানা প্

2

অন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে, যাতে নির্বাচন বাধাগ্রস্ত হয়:

3

হলফনামা জমা দিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

4

জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জনের চিন্তায় এনসিপি

5

ভোলায় ভোটার উদ্বুদ্ধকরণে জেলা তথ্য অফিসের ব্যতিক্রমী উদ্যোগ

6

নাসিরনগরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিফাত সড়ক দুর্ঘটনায় মৃত্য

7

সাড়ে ১৫ বছর আ’লীগের লোকজনও ভোট দিতে পারেনি: প্রেস সচিব

8

বদলগাছীতে প্রকাশ্যে চলছে অবৈধ ভিটা মাটি কাটা

9

অপারেশন ডেভিল হান্ট ফেজ–২: কাশিমপুরে তিনজন গ্রেফতার

10

ডিমলায় প্রেমের সম্পর্ক ঘিরে সেনা সদস্যসহ আটক পাঁচ

11

নওগাঁয় শীতের আগমনী বার্তা

12

নারায়ণগঞ্জে নির্বাচনী মাঠে নারীরা অনুপস্থিত

13

মুরগি চুরি নিয়ে সংঘর্ষে দুই পক্ষের দুইজনের মৃত্যু

14

দূর্গাহাটা উচ্চ বিদ্যালয়ে বিজয় দিবস ২০২৫ উপলক্ষে শহীদদের প

15

ঝালকাঠিতে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিশুদের মধ্যে নতুন বই ও কম্ব

16

কালিগঞ্জে শান্তি, সম্প্রীতি ও সহনশীল সমাজ উন্নয়নে আন্তঃ প্র

17

বান্দরবানে শাশুড়ির গোপন ভিডিও করে ব্ল্যাকমেইল গ্রেপ্তার ২

18

ধাপেরহাট বাজার বনিক সমিতির অফিস উদ্বোধন

19

পার্বতীপুরে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া ও কুইজ প্রতিযোগি

20