জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে দুই দালালকে কারাদণ্ড

নারায়ণগঞ্জের ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে দুইজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 
শনিবার (৩ মে) নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলাম মিঞার নির্দেশে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোনাববর হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

আটক ব্যক্তিরা হলেন, নারায়ণগঞ্জ সদর মডেল থানার খানপুর এলাকার মোকসেদ আলীর ছেলে মো. মঞ্জু (৫৫) ও ফতুল্লা মডেল থানার গলাচিপা কলেজ রোড এলাকার মোতালেব হাওলাদারের ছেলে মো. মাসুদ হাওলাদার (৪২)। 

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, হাসপাতাল এলাকায় দালাল ও অবৈধ মধ্যস্থতাকারীদের কার্যক্রম সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকলেও দুই ব্যক্তি সরকারি আদেশ অমান্য করে সেখানে দালালির সঙ্গে জড়িত ছিলেন। অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তাদের হাতেনাতে আটক করা হয়। বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে বিচারকার্য পরিচালনা করে মোবাইল কোর্ট ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

জনসাধারণকে প্রতারণা থেকে রক্ষা করতে এবং হাসপাতাল ব্যবস্থাপনাকে স্বচ্ছ রাখার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় জেলা প্রশাসন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝালকাঠি-১ ( রাজাপুর - কাঠালিয়া) আসনে (বিএনপির বিদ্রোহী) প্রা

1

ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবক খুন

2

সুন্দরবন থেকে ১০০ কেজি হরিণের মাংসসহ ৪ হাজার মিটার ফাঁদ জব্দ

3

ঘুষ নিয়ে লকাপের আসামি ছাড়লেন এস আই

4

গর্তে গর্তে তাজা মাছ বর্ষায় গ্রামে উৎসবের আমেজ

5

মধুপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ উদ্বোধন

6

১৫ ঘণ্টা পর জামিনে মুক্তি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা

7

বগুড়ায় আবারও খু*ন, দুর্বৃত্ত*দের রা*ম দা দিয়ে খোকন নামে এক ব

8

পার্বতীপুরে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া ও কুইজ প্রতিযোগি

9

আমার নির্মাণে আমি

10

নবাগত পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার এর সাথে সৌজন্য স্বাক্ষ

11

জামিন পেলেন সেই ছাত্রলীগ নেতা সাদ্দাম

12

তালতলীতে ৬৩৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে

13

অসংখ্য যুদ্ধে সম্মুখ সারিতে নেতৃত্ব দেওয়া বীর মুক্তিযোদ্ধা ম

14

সিরাজগঞ্জে পারিবারিক বিরোধ নিয়ে সালিসে সংঘর্ষ, শ্বশুর নিহত

15

জামালপুরে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সম্প্রীতি সংলাপ

16

বেগম খালেদা জিয়ার আসনে বিএনপির নেতা মিল্টনের মনোনয়ন উত্তোলন

17

সাপাহারে ভূগর্ভস্থ পানির স্তর নামছে আশঙ্কাজনক হারে

18

চরভদ্রাসনে বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পন সম্পন্ন

19

গ্রামের মেয়ে মাহাবুবা সুলতানা: স্বপ্নছোঁয়া সাফল্য, ফটিকছড়িতে

20