জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

নলছিটিতে সেজদারত অবস্থায় মুসল্লীর ইন্তেকাল

মোঃইকবাল হোসাইন  

ঝালকাঠির নলছিটি উপজেলায় এশার নামাজের সময় সেজদারত অবস্থায় আবুল হোসেন তালুকদার (৬৫) নামে এক মুসল্লীর মৃত্যু হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) রাতে কুমারখালি বাজার মসজিদে এশার নামাজ আদায় করতে গিয়ে সেজদার মধ্যে হঠাৎ নিথর হয়ে পড়েন তিনি। নামাজ শেষে মুসল্লিরা তাকে সাড়া দিতে না দেখে কাছে গিয়ে বুঝতে পারেন, তিনি ইতোমধ্যেই ইন্তেকাল করেছেন।
রবিবার (৪ জানুয়ারি) সকাল ১১টায় জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আকস্মিক মৃত্যুতে জানাজার সময় এলাকায় শোকের মাতম তৈরি হয়, অনেক মুসল্লি ও স্বজনকে আবেগাপ্লুত হতে দেখা যায়।
নিহত আবুল হোসেন তালুকদার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠি গ্রামের বাসিন্দা এবং মৃত আব্দুল মন্নান তালুকদারের ছেলে। জীবিকা নির্বাহের জন্য তিনি দীর্ঘদিন ধরে কৃষিকাজ করছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, শনিবার তিনি সারাদিন ধান কাটার কাজে ব্যস্ত ছিলেন। মাগরিবের নামাজ বাড়িতে আদায় করে প্রয়োজনীয় কেনাকাটার উদ্দেশ্যে কুমারখালি বাজারে যান। এরপর এশার নামাজ পড়তে মসজিদে ঢুকেই আল্লাহর দরবারে সেজদারত অবস্থায় মৃত্যুবরণ করেন।
তার চাচাতো ভাই সাইফুল ইসলাম তালুকদার বলেন, আল্লাহ যেভাবে তাকে নিয়েছেন, তা সত্যিই সৌভাগ্যের। ইবাদতের মধ্যেই তার দুনিয়ার সফর শেষ হয়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আবুল হোসেন ছিলেন সৎ, শান্ত স্বভাবের ও ধর্মপ্রাণ একজন মানুষ। নিয়মিত নামাজ আদায় করতেন এবং এলাকায় একজন ভদ্র কৃষক হিসেবে পরিচিত ছিলেন।তার ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই এই মৃত্যুকে একজন ধর্মপ্রাণ মানুষের জন্য মর্যাদাপূর্ণ পরিণতি হিসেবে দেখছেন এবং মহান আল্লাহর কাছে তার মাগফিরাত কামনা করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় যমুনা টিভির সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানবব

1

রাজশাহীতে মাকে খু*ন করে রাস্তায় ফেলে গেল ছেলে

2

না.গঞ্জে ড্রামের ভেতরে যুবকের মরদেহ উদ্ধার

3

মাদারীপুরে ট্রাক–মোটরসাইকেল সংঘর্ষে ট্রাক উল্টে আহত ১

4

দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদয

5

বিএমপির উদ্যোগে সাভারে কম্বল বিতরণ অনুষ্ঠান

6

শহীদ আবদুল কাদের মোল্লার কবর জিয়ারত শেষে গণসমাবেশ

7

ফটিকছড়িতে ১৬ মাস বয়সি শিশু কন্যাকে হত্যার পর মায়ের আত্মহত্যা

8

নোয়াখালীতে ছাত্রদল নেতা রকির শীত কম্বল বিতরণ

9

মাদারীপুরে জেলা লিগ্যাল এইড অফিসের উদ্যোগে বিজ্ঞ প্যানেল আইন

10

ঈশ্বরদীতে এসএসসি পরীক্ষার্থীদের ফরম ফিলাপে অতিরিক্ত অর্থ আদা

11

চান্দিনা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওনের ৩১ দফা লিফলেট বিতর

12

মৌলভীবাজারের রাজনগরে ছিনতাইয়ের ঘটনায় ৩ জন গ্রেফতার

13

বান্দরবানের লামায় ফুটবল খেলায় ব্যাজ পরানো কে কেন্দ্র করে চ

14

খুলনার ৬ নং ঘাট এলাকায় যৌথ বাহিনীর অভিযান

15

কুড়িগ্রাম সীমান্তে ইয়াবাসহ দুই চোরাকারবারি যুবক আটক

16

কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের শিক্ষা ও সাংস্কৃতিক মনির

17

মহাদেবপুরে মোটরসাইকেল–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে যুবক গুরুতর

18

ঝিনাইদহে আউটসোর্সিং পদ্ধতিতে জনবল নিয়োগ প্রক্রিয়া বাতিলের দা

19

আমখোলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে জাতীয় খেলা কাবাডি প্রতিযোগিত

20