জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

নরসিংদীতে গুণীজন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মোঃ আবুল কাশেম

 শিক্ষায় সমৃদ্ধ হোক আমার বাংলাদেশ”এই স্লোগানকে
সামনে রেখে সমাজের হতদরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদানের লক্ষ্যে জে এন্ড এম ফাউন্ডেশনের পথচলা শুরু হয় চার বছর পুর্বে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের চরমাধবপুর মদিনাতুল উলুম আলিম মাদরাসার হল রুমে মেধাবী, দরিদ্র শিক্ষার্থী ও শিক্ষাক্ষেত্রে অবদান রাখা অবসর প্রাপ্ত শিক্ষকদের এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাদের সংবর্ধনা দেয় জে এন্ড এম নামে এ ফাউন্ডেশন ।

সংবর্ধনা অনুষ্ঠানে সম্বর্ধিত এবং পুরস্কার প্রাপ্তদের মধ‍্যে ২০২৫ এ আলোকবালী ইউনিয়ন থেকে জে এন্ড এম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বৃত্তি প্রাপ্ত ৩০ জন শিক্ষার্থী কে সনদ সহ নগদ দুই হাজার, এসএসসি তে জিপিএ-৫ প্রাপ্ত ৭ জন এবং এইচএসসি তে জিপিএ -৫ প্রাপ্ত ২ শিক্ষার্থী।চারটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাদের সংবর্ধনা দেওয়া হয়।  অনুষ্ঠানে ১২ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের স্কলারসীপ প্রদানেরও ঘোষনা দেওয়া হয়।

আলোকবালী আব্দুল মান্নান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক আব্দুল বাতেন মাষ্টার এর সভাপতিত্বে নাজমুল হুদা মাস্টারের সঞ্চালনায় প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন আলোকবালী ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ রাকিবুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোকবালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ লিয়াকত হোসেন,এম এ শহিদ হাইস্কুল এর প্রধান শিক্ষক রাসেল মিয়া, আলোকবালী ফুলকলি একাডেমির প্রধান শিক্ষক কাউছার মিয়া, মুরাদনগর মাদ্রাসার প্রধান শিক্ষক আনিসুর রহমান,  কাজির কান্দি আদর্শ একাডেমির প্রধান শিক্ষক নাছির উদ্দিন,জুলাই যোদ্ধা আহমেদ ইসলাম,হুমায়ূন কবির, মোয়াজ্জেম বিএসসি, শুক্কুর আলী মাষ্টার, রায়হান মেম্বার, শরিফ মাষ্টার,জামান সরকার সফিক আহমেদ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে জে এন্ড এম ফাউন্ডেশনের চেয়ারম্যান লন্ডন প্রবাসী জাফর ইমাম বলেন, আমরা প্রথমে এই ফাউন্ডেশনের কাজ আলোকবালী ইউনিয়ন ভিত্তিক শুরু করলেও পরবর্তীতে এর কার্যক্রম পুরো নরসিংদী জেলায় এর পরিধি বৃদ্ধি করা হবে, ধীরে ধীরে এর পরিধি বিশ্ব মন্ডলে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। তিনি আরও বলেন শিক্ষাই জাতির মেরুদন্ড, আমার সামান্য এ প্রয়াস যদি জাতি গঠনে সামান্য উপকারে আসে আমি নিজেকে ধন্য মনে করবো।।
 
  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গলাচিপা উপজেলায় শিশু জন্ম–মৃত্যু নিবন্ধনে প্রধান হলেন: মো. ই

1

মহান মুক্তিযুদ্ধ, শহীদ বুদ্ধিজীবীদের অবদান ও গণতন্ত্র শীর্ষক

2

আগামীকাল থেকে শুরু হবে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের টেস্ট সির

3

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পার্বতীপুরে বর্ণাঢ্য র‍্যাল

4

পাবনায় আবু সাইয়িদের পক্ষে যাচাই-বাছাইয়ে গিয়ে ২ আ.লীগ নেত

5

যৌথ অভিযানে ০২টি বিদেশী পিস্তল, ০৫ রাউন্ড গুলি ও ০১টি ছুরি স

6

আজ ৮ই ডিসেম্বর ভালুকা মুক্ত দিবস

7

চাঁপাইনবাবগঞ্জের চাড়ালডাংগা সীমান্তে অবৈধ অনুপ্রবেশকালে ১৭

8

পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় সমবায় দিবস/ ২০২৫ পালিত

9

পিতার কবর জিয়ারতের মধ্য দিয়ে সেলিম রেজার নির্বাচনী প্রচারণা

10

গজারিয়ায় দুই প্রান্তে দোয়া ও শীতবস্ত্র বিতরণে মানবিক সংহতি

11

নির্বাচন প্রতিহত করতে আওয়ামী লীগের স্লোগান ও ঝটিকা মিছিল, আট

12

আদালতে হাজিরা দিতে এসে ট্রাকের চাপায় নিহত বিচারপ্রার্থী, চাল

13

বাউল আবুল সরকারের ফাঁসির দাবীতে নান্দাইলে তৌহিদী জনতার মানবব

14

বোগলাবাজার সড়কে অটোরিকশা দুর্ঘটনা

15

ঢাকায় পৌঁছেছে মেসির ছোঁয়া ফিফা বিশ্বকাপ ট্রফি, উন্মাদনায় ফুট

16

রক্তদানের অপেক্ষায় লালমোহন’-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে

17

লোহাগড়ায় সেনা অভিযানে মাদক ব্যবসায়ী আটক, উদ্ধার ইয়াবা ও নগ

18

কেন্দ্রীয় সংসদের নির্বাচনী প্রচার-প্রচারণার

19

কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সেনবাগ উপজেলা কমিটির

20