জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 15-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে ব্রিজের ধারের রাস্তা ধস, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

মেহেদী হাসান

নবাবগঞ্জের একটি ব্রিজের দু’পাশে সড়কের বেহাল অবস্থার কারণে কয়েক হাজার  মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সাধারণ মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে এই ব্রীজ ব্যবহার করছেন।
দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় দাউদপুর ইউনিয়নের জুমারপাড়া নামক  স্থানে এই ব্রিজটি অবস্থিত। অতিবৃষ্টিতে এবং কর্তৃপক্ষের উদাসীনতার কারণে ব্রীজের দু’পাশে বড় ধরনের ভাঙন সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে যে,ব্রিজের দু’পাশের সড়ক ভেঙে পড়ে সরু হয়ে গেছে। ফলে ভ্যান, অটোরিকশা, পাওয়ারট্রলি ও তিন চাকার যানবাহনগুলো ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে। এই সড়ক দিয়ে প্রতিদিন দাউদপুর বাজারে যাওয়ার জন্য  হাজার হাজার মানুষ চলাচল করেন।
এক কলেজ ছাত্র বলেন, ❝অনেকদিন ধরে রাস্তাটি ভাঙা অবস্থায় পড়ে আছে। স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষ চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন। ইতোমধ্যে অনেকে গর্তে পড়ে দুর্ঘটনার স্বীকার হচ্ছে।❞
এক অটোরিকশা চালক বলে, অল্পের জন্য তিনি  দূর্ঘটনার হাত থেকে বেঁচে গেছেন। 

স্থানীয়রা রাস্তার বিভিন্ন জায়গা সংস্কার ও  ব্রিজের দু’পাশের সড়ক মেরামতের জন্য দাউদপুর ইউনিয়নের স্থানীয় জন প্রতিনিধি  ও উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহের যানযট নিরসনে ট্রাফিক ইন্সপেক্টর গোলাম মাওলার যোগ

1

চাঁপাইনবাবগঞ্জে শব্দ দূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করেছে

2

বরিশালের চরকাউয়া নয়ানীতে নারী নিখোঁজ, থানায় জিডি

3

গজারিয়ায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন খবিরুল আলম

4

পূবালী ব্যাংকের ২৫৯তম উপশাখার শুভ উদ্বোধন

5

টবগী ইউনিয়নে মহিলা দলের নির্বাচন প্রচারণা

6

দ্বি বার্ষিক সম্মেলন প্রমাণ করে নির্বাচনে জনগণের নির্বাচিত

7

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি তরুণ নিহত

8

লিপি আক্তার হত্যাকাণ্ডে দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির

9

সাদুল্লাপুর কে. এম পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অবকাঠা

10

কলম্বোতে ব্রুক ঝড়, সিরিজ জিতল ইংল্যান্ড

11

জনস্বাস্থ্যের ঝুঁকি, ‘রসের মিষ্টি’কে ফের জরিমানা করল প্রশাসন

12

সন্ত্রাস-দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে সাতক্ষীরায় জামায়াতে

13

ইউটিউবে ওয়াজ শুনে ইসলাম গ্রহণ

14

যৌথ বাহিনীর হাতে মাদক কারবারি পিতা-পুত্র গ্রেফতার

15

চাঁপাইনবাবগঞ্জে ট্যাপে পানি নেয়াকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে

16

শিবচরের পদ্মায় জাটকা নিধন—প্রশ্নের মুখে মৎস্য বিভাগ ও নৌ পুল

17

তারাগঞ্জে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার

18

নোয়াখালীতে দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যানকে অপসারণ

19

বিদ্যুৎ সংযোগে প্রকাশ্য ঘুষ বাণিজ্য

20