ইব্রাহিম বাদশা
প্রকাশঃ 14-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

নবদিগন্ত মিরসরাইয়ের ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলায় অনুষ্ঠিত হলো নবদিগন্ত মিরসরাইয়ের আয়োজনে ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা। শুক্রবার (১৩ জুন) বিকাল ৪টায় খইয়াছড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা আলীফ হাসান মেহেরাজের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য আরিফুল আসিফ, সাইফুল ইসলাম আকিব, পায়েল জান্নাত, মোহাম্মদ শাকিল, মোহাম্মদ নাফিজ, মুহায়মিনুল রাফি, রাহাত হোসাইন, আল আমিনসহ মিরসরাইয়ের বিভিন্ন এলাকার সমাজসচেতন তরুণেরা।

সভায় অংশগ্রহণকারীরা মিরসরাইয়ের উন্নয়নমূলক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত থাকার প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা পর্বে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, মানবিক সহায়তা কার্যক্রম এবং সামাজিক সচেতনতামূলক উদ্যোগ নিয়ে বিস্তৃত মতবিনিময় হয়।

নবদিগন্ত মিরসরাই একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী তরুণ সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে মিরসরাই অঞ্চলে বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগ গ্রহণ করে আসছে। ঈদ পরবর্তী এই মিলনমেলা ও সাধারণ সভা তাদের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে নতুন দিক নির্দেশনা হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকেরা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে লাইসেন্সের দাবিতে খুচরা বিক্রেতা সাব ডিলারদের মানবব

1

মনিরুল হাসান বাপ্পীকে সদস্য সচিব করাই কয়রায় আনন্দ মিছিল

2

‎ঈশ্বরগঞ্জে বিএনপির মনোনয়ন জমা দিলেন প্রকৌশলী লুৎফুল্লাহেল ম

3

অটোর চাবির আঘাতে বন্ধু খুন

4

ঈশ্বরদীতে মুফতি আমির হামজার বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

5

বিনাসরিষা - ১১ জাত প্রায়োগিক পরীক্ষনের মাঠ দিবস পালিত

6

কোটালীপাড়ায়-মন্দিরে মন্দিরে "শ্রী শ্রী কার্তিক" পূজার প্রস্ত

7

কালিগঞ্জে রূপান্তরের আয়োজনে বনজীবীদের নিয়ে দক্ষতা উন্নয়ন

8

কটিয়াদীতে অর্ধশতাধিক হাফেজ শিক্ষার্থীর মাঝে কম্বল বিতরণ

9

ধামরাই এর গর্ব, না ফেরার দেশে চলে গেলেন আ: নূর লিটন

10

ঠাকুরগাঁওয়ে একজন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

11

১৬ই ডিসেম্বর উপলক্ষে জাতিয় স্মৃতিসৌধে শেষ মুহূর্তের প্রস্তুত

12

নোবিপ্রবিতে মাদকবিরোধী ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

13

খালেদা জিয়ার মৃত্যুতে চীনের প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

14

নড়াইলের দু’টি আসনে প্রতীক বরাদ্দ

15

পটুয়াখালীতে সহকারী শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি

16

বিল সেঁচে মাছ নিধনে বিপন্ন জীববৈচিত্র্য

17

মৌতলা ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

18

নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত

19

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে নিয়োগপ্রাপ্ত ৯২২ জন ভিডিপি

20