এসকে এম মহসিন রেজা।।
খুলনার উপকূলীয় উপজেলা কয়রা যার পাশ দিয়ে বয়ে গেছে দুই টা নদী একটি হচ্ছে কপোতাক্ষ আর একটি শাকবাড়ীয়া নদী নামে পরিচিত।
এই নদী পার হলেই চোখে পড়ে বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্য সুন্দরবন। মজার ব্যপার হলো নদীর ওপারে সুন্দরবন আর এ পারেই জনবহুল এক সুন্দর এলাকা যা সুন্দরবন কে প্রাকৃতিক বন্ধু হিসেবে বরণ করে নিয়েছে।
আর এই এলাকা দিয়ে চললে চোখে পড়ে ঝোপ আকারে গজিয়ে ওঠা গোলপাতার গাছ যা অনায়াসেই মনের সৃত্মিতেই ভেসে ওঠে সুন্দরবনের সবুজ ছায়া মিশে গেছে এ পারের গ্রাম বাংলার চরভূমিতে।
গোল গাছের পাতার ফাকে ঝুলিয়ে থাকে তাল কাধির মত ফল, যাকে নদী পারের মানুষের মাঝে গোল ফল হিসেবে পরিচিত।
এই নদী পাড়ের গোল গাছ জন্মের বর্ণনা নিতে যেয়ে স্থানীয়দের বক্তব্যে প্রকাশ পায় যে নদীর জোয়ারের অসান্ত উত্তাল তরঙ্গের ঢেউয়ের মধ্যে ভেসে আসে গোল ফল, যা আটকে যায় লোকালয়ের চরভূমিতে।
আর সেখানেই অঙ্করিত হয়ে জন্ম নেয় নতুন গোল গাছ। সুন্দরবনের এই অন্যতম খ্যাতিমান গাছটির বৈজ্ঞানিক নাম Nypa truticans. যা বাংলাদেশে গোল পাতা বা গোল গাছ নামে পরিচিত। শাখাহীন এই উদ্ভিদের কান্ড থেকে মাটির নিচে,ওপরে ছড়িয়ে পড়ে নারিকেল পাতার মতো সবুজ পাতা।
গাছের নিচের অংশে ধরে কাধি কাধি ফল আর এই গাছের উপরের অংশের ব্যাস প্রায় ৩০ সেন্টিমিটার পযর্ন্ত বিস্তৃত।
মন্তব্য করুন