জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নতুন ঘর পেলেন অসহায় বিমলা হাজং

 
  নাজমুলহুদা 
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়নের বেলতলী গ্রামের অসহায় বৃদ্ধা বিমলা হাজং অবশেষে পেলেন মাথা গোঁজার নিরাপদ আশ্রয়। বহু বছর ধরে ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন করা এই বয়স্ক নারী সম্প্রতি একটি নতুন ঘর উপহার পেয়েছেন মানবিক উদ্যোগের অংশ হিসেবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে এ ঘর নির্মাণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। পুরো উদ্যোগের তত্ত্বাবধানে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল। স্থানীয় নেতাকর্মীদের সহায়তায় ঘর নির্মাণের সব কাজ সম্পন্ন হয়।

ঘর পেয়ে আবেগঘন কণ্ঠে বিমলা হাজং বলেন,
জীবনে কখনো ভাবিনি নতুন ঘর পাব। ভাঙা ঘরে কত কষ্টে থাকতাম… আজ যেন নতুন জীবন শুরু হলো।

স্থানীয় বাসিন্দারা জানান, এটি শুধু ঘর নয়—অসহায় মানুষের প্রতি মানবিক দায়বদ্ধতার এক উজ্জ্বল উদাহরণ। তাদের প্রত্যাশা, সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ বিষয়ে কলমাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া বলেন,
মানুষের কল্যাণে কাজ করাই আমাদের লক্ষ্য। অসহায় ও সুবিধাবঞ্চিতদের জীবনমান উন্নয়নে বিএনপি সবসময় পাশে থাকবে।

বিমলা হাজং-এর নতুন ঘর উদ্বোধনে এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এটাই প্রমাণ করে মানবিকতা রাজনীতির ঊর্ধ্বে, আর এক টুকরো আশ্রয় মানুষের জীবনে এনে দিতে পারে নতুন আলো।

 

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে জুমার নামাজ শেষে ব্যবসায়ীকে কুপিয়ে কান বিচ্ছিন্ন দ

1

যেখানে সরকার পৌঁছায়নি, সেখানে মানুষই গড়ল রাস্তা- প্রশংসায়

2

নোয়াখালী জেলা বিএনপি'র সতর্কতা নোটিশ জারি

3

বেলকুচিতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির ষান্মাসিক মিট

4

বগুড়ায় মাদকসহ ৭ জন গ্রেফতার

5

কিশোরগঞ্জ- ৫ (বাজিতপুর-নিকলী) আসনের ভোটোর সমীকরন:জনপ্রিয়তায়

6

পানছড়িতে ৩ বিজিবির অভিযানে অবৈধ গোলকাঠ জব্দ

7

ধর্মপাশায় কৃষকের সবজি ক্ষেত নষ্ট করলো দুর্বৃত্তরা

8

চাঁপাইনবাবগঞ্জে দুই দিন ব্যাপী রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ ও প্

9

একজন দক্ষ ও মানবিক অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুল ইসলাম

10

কিশোরগঞ্জে বেসরকারি স্কুল ডেভেলপমেন্ট এসোসিয়েশনের মেধা বৃত্ত

11

বিদ্যুৎ বিলের সাথে মিটার ভাড়া কেন দিতে হয়

12

ফুলবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত

13

সুবর্ণচরে ধর্ষণ মামলা করায় বাদীনিকে হুমকির প্রতিবাদে সংবাদ স

14

প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরুর দিনে সহকারী শিক্ষকদের কর্মবিরত

15

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৫১০ মেট্রিকটন চাল আমদানি

16

উখিয়া উপজেলা প্রশাসনে ৪টি গুরত্বপূর্ণ পদ নারী কর্মকর্তার দায়

17

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছ

18

নাসির নগরে শ্রম বিক্রির হাট

19

সুনামগঞ্জ জেলা পুলিশে ডিআইজির বার্ষিক পরিদর্শন ও বিশেষ কল্যা

20