জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

ধামরাই থানায় নষ্ট হচ্ছে জব্দ করা মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন

ঢাকার ধামরাই থানা চত্বরে  খোলা আকাশের নিচে  রোদে পুড়ে  ও বৃষ্টিতে ভিজে   নষ্ট হচ্ছে জব্দকৃত প্রায় কোটি টাকার মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন।  সড়ক দুর্ঘটনা, চোরাই পণ্য, মাদকদ্রব্য বহনসহ বিভিন্ন অপরাধের  অভিযোগে পুলিশ মোটরসাইকেল, ট্রাক, পিকাপ, প্রাইভেট কার, সিএনজি, ব্যাটারিচালিত অটোরিকশা, মাইক্রোবাস ইত্যাদি যানবাহন জব্দ করে। আর জব্দ করার পর মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এসব যানবাহন অযত্নে থানা চত্বরেই পড়ে আছে দিন মাস ও বছরের পর বছর। জব্দকৃত ওইসব যানবাহন একদিকে যেমন ব্যবহারে অনুপযোগী হয়েছে পড়েছে অপরদিকে যন্ত্রাংশ ও খুলে খুলে পড়ে যাচ্ছে। 

সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন ব্র্যান্ডের মোটর সাইকেল  প্রাইভেটকার, ট্রাক, মাইক্রোবাস, পিকআপ, সিএনজিচালিত অটোরিকশাসহ নানা ধরনের যানবাহন ধামরাই  থানা প্রাঙ্গণে পড়ে আছে। জব্দকৃত যানবাহনের মধ্যে মোটরসাইকেলের সংখ্যা বেশি। দীর্ঘদিন অযত্ন-অবহেলায় রাখা এসব যান মরিচা ধরে জরাজীর্ণ ও বিবর্ণ হয়ে পড়েছে। কোনোটিতে আবার গজিয়েছে আগাছা।
খোঁজ নিয়ে জানা গেছে, মাদকসহ অবৈধ পণ্য পাচার, বৈধ কাগজপত্র না থাকা, ছিনতাইসহ অপরাধীদের ব্যবহারের সময় যানবাহনগুলো জব্দ করা হয়। আবার দুর্ঘটনাকবলিত ও চোরাই গাড়ি উদ্ধার করেও থানা প্রাঙ্গণে ফেলে রাখা হয়েছে। এসব যানবাহনের বেশীরভাগই  রেজিস্ট্রেশন নেই, আবার কোনোটি মামলার কারণে আটকে আছে। আদালতের অনুমতি না থাকায় এগুলো নিলামে বিক্রি করা যাচ্ছে না। এতে লাখ লাখ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। আইনগত প্রক্রিয়া শেষ না হওয়ায় মাসের পর মাস, বছরের পর বছর এসব যানবাহন থানায় পুলিশ হেফাজতে পড়ে থাকছে।
থানা পুলিশ জানায়, জব্দ করা এসব যানবাহন আলামত হিসেবে থানায় সুষ্ঠুভাবে সংরক্ষণের কোন ব্যবস্থা নেই। ফলে এসব যানবাহন নিয়ে পুলিশও বেকায়দায় রয়েছে। এসব যানবাহন থানা প্রাঙ্গণের বড় একটি জায়গা দখলে রাখার পাশাপাশি পরিবেশও নষ্ট করছে।
ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, থানায়  জব্দকৃত প্রায় ৬০টি মোটরসাইকেলসহ  শতাধিক যান  রয়েছে। 
তিনি আরো বলেন, এসব জব্দকৃত যান গুলির ব্যাপারে উর্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে।  অপরদিকে  নিলাম ও ধ্বংসের জন্য আদালতে আবেদন ও করা হয়েছে। উর্ধতন কর্মকর্তাদের এবং আদালতের সিদ্ধান্ত মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বারহাট্টায় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠ

1

৮ নং দক্ষিণ চর বংশি ইউনিয়ন ৫০ বছর পুরোনো ব্রিজ করে দেওয়ার প্

2

কালিয়াকৈর এ মাদ্রাসার ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

3

"দেশ গড়ার পরিকল্পনা" আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্ম

4

ঢাকায় পৌঁছেছে মেসির ছোঁয়া ফিফা বিশ্বকাপ ট্রফি, উন্মাদনায় ফুট

5

চাতরী চৌমুহনীতে ফুটপাত দখলে মারাত্মক জনদুর্ভোগ

6

দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়

7

বীরগঞ্জের নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ মহড়া

8

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত

9

টাইম ট্রাভেল করাবে গুগল ম্যাপ! নতুন ফিচার নিয়ে কৌতূহল

10

প্রকাশিত DSDtv এর মিথ্যা সংবাদ ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ.

11

গোপালগঞ্জে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক ২

12

মণিরামপুরে ইসলামী যুব আন্দোলনের মাসিক সভায় বেগম খালেদা জিয়

13

সলঙ্গায় মা-বাবার দোয়া খাবার হোটেলের আড়ালে বিক্রি হচ্ছে মাদক

14

গাজীপুর-১ আসনে ধানের শীষের প্রার্থীর ২৬ দফা কর্মপরিকল্পনা ঘো

15

ইকড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত, উপস্থিত ছি

16

নওগাঁ ৪৬-১,আসনে জামায়াতের প্রচার প্রচারণা শুরু

17

ত্যাগী যুবদল নেতা এস.এম. সিরাজুল ইসলামের প্রতি দলীয় মূল্যায়ন

18

খালেদা জিয়ার আত্মার মাগফেরাতের জন্য দোয়া

19

নিয়ামতপুর মডেল সপ্রাবিতে বার্ষিক পরীক্ষা-২০২৫ এর ফল প্রকাশ

20