সাইফুর রহমানপারভেজ
প্রকাশঃ 28-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

দৌলতদিয়ায় বালু উত্তোলন ও পরিবহন যেন মৃত্যুর ফাঁদ

এখনও মাটি থেকে শুকায়নি  মৃত্যু আফিয়ার তাজাঁ রক্তের দাগ। সন্তানহারা মায়ের চোখের জল। স্বজনের আহাজারি। বিচার পায়নি নিহত আফিয়ার পরিবার। 
এক প্রকার সেই রক্তের উপর দিয়ে আবারও শুরু হয়েছে, বালু উত্তোলন ও পরিবহন। জ্বি শুনতে খানিটা অবাক লাগলেও, এমনি এক হৃদয় বিতরক ঘটনা ঘটেছে  দৌলতদিয়া ৭নং ফেরীঘাট সংলগ্ন সাত্তার মেম্বার পাড়া এলাকায়। এই গ্রামের মোঃ আয়জাল বেপারীর স্কুল পড়ুয়া মেয়ে আফিয়া। গত বছরের এই সময়ে অদক্ষ চালকের বেপরোয়া গতির বালুবাহী ট্রাক চাপায় মৃত্যু হয় আফিয়ার। এই ঘটনার পর থেকে এই গ্রামের মধ্যে দিয়ে বালুবাহী ট্রাক পরিবহন বন্ধ থাকলে,সম্পতি তা আবার চালু হয়েছে। এতে আফিয়ার মত মৃত্যুর ঝুঁকি রয়েছে শতাধিক শিশুর। এছাড়াও মারাত্মক নদী ভাঙান কবলে প্রায় ৫'শতাধিক পরিবারের প্রায় ১০ হাজার মানুষ। ভাঙ্গন ঝুঁকিতে একটি সরকারী প্রাথমিক স্কুল ও বেশকিছু সরকারী স্থাপনা। একদিকে ভয়াবহ নদী ভাঙন অন্যদিকে বালু উত্তোলন ও পরিবহন। এই দুইয়ে মিলে যেন মৃত্যুর ফাঁদ, দৌলতদিয়া ৭ন ফেরীঘাট। 
স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ প্রায় কয়েক বছর ধরে দৌলতদিয়া  ইউনিয়নের লাখো মানুষ ভয়াবহ নদী ভাঙনের স্বীকার। এই নদী ভাঙন রোধে সরকারের নেই কোন পদক্ষেপ। অথচ প্রতিবছর শুকনো মৌসুমে নানা তাল বাহানায় নদীর পাড় থেকে চলে বালু উত্তোলন ও পরিবহন।
আবজাল সেখ নামে স্থানীয় এক বাসিন্দা বলেন,কিছুদিন আগে একটি প্রভাবশালী মহল স্থানীয় প্রশাসনের ছত্রছায়ায় এখান থেকে বালু উত্তোলন,পরিবহন ও বিক্রি করে কোটি টাকা হাতিয়ে নিয়েছে। মাঝখানে কিছুদিন বন্ধ ছিল। এখন আবার নতুন কৌশলে বালু উত্তোলন চলছে।
মেছের খাঁ নামে আরেক বাসিন্দা বলেন, বালুবাহী ট্রাক চাপায় এই গ্রামের একজন শিশুর মৃত্যু হয়েছে। যেকোন সময় আবার ঘটতে পারে দুর্ঘটনা। আমরা এই গ্রামের মধ্য দিয়ে বালুবাহী ট্রাক চলাচল করতে দিব না। প্রয়োজনে মানববন্ধন করব।
জানা যায়, দৌলতদিয়ার ৭নং ফেরীঘাট সংলগ্ন পদ্মা নদীর পাড় থেকে বালু উত্তোলনের জন্য রাজবাড়ীর জেলা প্রশাসক অন্তর নামে এক ব্যবসায়ীকে প্রায় ৪৭ লাখ টাকায় নিলাম দিয়েছেন। তিনি প্রতিদিন ১টি ভেকু মেশিন (খনন যন্ত্র) ও ২৫ থেকে ৩০টি ড্রাম ট্রাকের মাধ্যমে বালু উত্তোলন ও পরিবহন করে বিক্রি করছে। এবিষয়ে অন্তর বলেন, আমি স্থানীয় সরকারের নিকট হতে নিলামে নিয়ে বালু উত্তোলন করছি। প্রশ্ন করা হয়েছিলে, গ্রামের মধ্যে দিয়ে বালুবাহী ট্রাক চলাচল করার অনুমতি আছে কি?না। এমন প্রশ্নের কোন জবাব দেননি তিনি। 
তবে এই বালু নিলাম নিয়ে ভিন্ন মতামত দিয়েছেন সুশিল সমাজের ব্যক্তিরা। তারা বলছেন, স্থানীয় সরকারের কি? এমন প্রয়োজন ছিলো, একটি গ্রামের শিশুদের জীবন বিপন্ন করে ও হাজারো মানুষকে নদী ভাঙনের মুখে ঠেলে দিয়ে সরকারের রাষ্ট্রীয় কোষাগারে সামান্য কিছু রাজস্ব জমা করা। 
 উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদুর রহমান। বলেন, নিলামের চুক্তিতে বলা আছে নিলামপ্রাপ্ত ব্যক্তি নিজ দায়িত্বে বালু স্থল ও নৌ পথে পরিবহন করতে পারবে। কিন্তু গ্রামের রাস্তা ব্যবহার করতে পারবে কিনা সে বিষয়ে আমার জানা নেই 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিনেমার মতো ভিডিও কয়েক সেকেন্ডেই তৈরি করে দিচ্ছে এই অ্যাপ

1

গোবিন্দগঞ্জে গণপিটু*নিতে ৩ গরুচোর নি'*হত

2

কাদামাটি দিয়ে সড়ক সোল্ডার, অভিযোগ এলাকাবাসীর

3

আশাশুনি সদর ও কুল্যা কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

4

গণভোট ও জাতীয় নির্বাচন সামনে রেখে ময়মনসিংহে ভোটের গাড়ির বর্ণ

5

টাংগাইলের নাগরপুরে বিজয় দিবস উদযাপন

6

কাালিয়াকৈর (গাজীপুর-১) আসনে বিএনপির ৭ মনোনয়ন প্রত্যাশীদের ব্

7

দিনাজপুরের বিরলে ব্রীজ নির্মাণ কাজ তদন্তে দুদক

8

ফরিদপুরে ট্রেনের সাথে শ্রমিকবাহী পিক-আপের সংঘর্ষ নিহত ৩, আহত

9

দলীয় শৃঙ্খলা মেনে পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে: খন্দকার মু

10

এক হাজারের বেশি টাকা পাঠানো যাবে না বিকাশ, রকেট ও নগদে

11

নাসিরনগরে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন

12

বেতন বৈষম্য দূরীকরণ ও ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বাবুগঞ্

13

আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ড কমিটির অনুমোদন দেন

14

ঝালকাঠিতে নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে কারখানা মালিকের বিরু

15

দ্বৈত নাগরিকত্ব জটিলতায় মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থীর মন

16

সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে দুর্ধর্ষ আন্তঃজেলা

17

লোহাগড়ায় হানাদার মুক্ত দিবস পালিত

18

কয়রায় জোরপূর্বক জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

19

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬: সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ কলেজ তাড়াশ

20