জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

দেশের সমসাময়িক শিক্ষা ব্যবস্থার পরিবর্তন চাই

 মিরজুল ইসলাম মিরাজ

স্বাধীনতার পরবর্তী সময় থেকে আজও পর্যন্ত দেশের শিক্ষা ব্যবস্থা শুধুমাত্র পাঠ্যবই  নির্ভরশীল। এ যেন একটি কৃত্তিম/প্রাণহীন, নিরানন্দ, বিস্বাদ ও রসহীন শিক্ষা পদ্ধতি। পড়ার টেবিলে পাঠ্যবইয়ের সাথে একগাদা গাইড, হাতে কলম, সম্মুখে খাতা, সেই সাথে মুখস্ত বিদ্যা; সাথে অতিরিক্ত ব্যাচ, প্রাইভেট, কোচিং ইত্যাদি তো আছেই। এ যেন এক কঠিন পাথরে ফুল ফোটানোর চেষ্টা। যার ফলে শিশুদের সৃজনশীল, কর্মদক্ষতা, মেধা ও মনোনবিকাশে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বাধা সৃষ্টি করছে। আর আমরা সেই কৃত্রিম ও রসহীন শিক্ষাকেই,  শিক্ষার অগ্রগতি হয়েছে বলে সাফাই গাইছি। এমন প্রাণহীন, বিস্বাদ শিক্ষা ব্যবস্থার জন্যই প্রাথমিক স্তরেই ঝরে পড়ছে লাখো শিক্ষার্থী। কারণ এমন শিক্ষাকেই তাদের উপর জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে।


আমরা চাই সমসাময়িক এই শিক্ষাকে প্রাণবন্ত করে তুলতে, পড়ার টেবিল, পাঠ্যবই, খাতা-কলমের বাইরে গিয়ে জীবন ও বাস্তবমুখী কর্মশিক্ষা গ্রহণ; শিশুদের শারীরিক ও মানসিকভাবে গড়ে তুলতে। 
কোমলমতি শিক্ষার্থীদের, শিক্ষার নামে মানসিক চাপ না দিয়ে, শিক্ষার্থীদের শিক্ষা, স্বাস্থ্য, নেতৃত্ব ও মেধাবিকাশের জন্য 'সহ-শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি, শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে আগামীর ভবিষ্যৎ হিসেবে গড়ে তুলতে হবে। তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে, শিক্ষার্থীদের প্রযুক্তি জ্ঞান দান বাধ্যতামূলক করতে হবে;  জ্ঞান, বিজ্ঞান ও গবেষণায় তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। পিছিয়ে পড়া শিক্ষার্থীদের কৌশলগত শিক্ষার মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে হবে; একই সাথে শিক্ষক ও শিক্ষার মান নিয়ে সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে হবে। শিক্ষাকে বাস্তবমুখী, প্রাণবন্ত, প্রযুক্তি সমৃদ্ধ, ও আনন্দময় করে তুলতে শিক্ষক, অভিভাবক ও সরকারের যুগান্তকারী পরিবর্তন চাই। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষের বিভিন্ন দুর্নীতির বির

1

নীলপদ্মের ঘ্রাণে বিষ

2

নিয়ামতপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহ

3

ঝালকাঠিতে ৬ লিটার মদ সহ মাদক ব্যবসায়ী আটক

4

টুঙ্গিপাড়ায় যুবলীগের পদ থেকে মোঃ লিটন শেখ অরুনের স্বেচ্ছা

5

বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন করা হবে

6

বিএনপি’র আস্থার কেন্দ্রে আসহাব উদ্দিন চৌধুরী

7

তারেক রহমানের স্বদেশ প্রত্যার্বতনকে স্বাগত জানিয়ে আনন্দ শোভা

8

দিনাজপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

9

মাদারীপুরে-সরস্বতী পূজা উপলক্ষে, ০৩ দিন ব্যাপি জমকালো অনুষ্ঠ

10

পাঁচবিবিতে গলায় কাপড়ের ফাঁস দিয়ে নিহত এক

11

শ্যামা পূজা, ব্যস্ততায় সময় কেটেছে মৃৎশিল্পী ও আয়োজকদের

12

সমস্ত দলে ১ লক্ষ ২০ হাজার টিকাদান কেন্দ্র বন্ধ

13

দিনাজপুর পুলিশ সুপারের নামে প্রতারণা ডিবির অভিযানে প্রতারক চ

14

কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর শীতবস্ত্র বিতরণ

15

দিনাজপুরে প্রতারণার ফাঁদে কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও ‘সাকসেস

16

মাদারীপুরে -সবজির মূল্য নিম্নমুখী হলেও, পিয়াজের ঝাঁঝ এখনও কম

17

বাবুগঞ্জে ৫২নং রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শি

18

ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরীর বাচ্চা প্রসব ঘটনার ৪ মাসেও

19

বৈদ্যুতিক ফাঁদে বন্য হাতির করুন মৃত্যু

20