জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দিনাজপুর-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এম জাকারিয়া বাচ্চুর উঠান বৈঠক অনুষ্ঠিত

মোঃ মশিউর রহমান 
দিনাজপুর-৫ (পার্বতীপুর–ফুলবাড়ী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং তৃণমূলের পরিচিত মুখ এস এম জাকারিয়া বাচ্চুর উদ্যোগে একাধিক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় মোস্তফাপুর ইউনিয়নের চকযামিনি কাজিপাড়া এবং হাবড়া ইউনিয়নের পশ্চিম কাশিমপুর গ্রামে নারী–পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে এলাকার সাধারণ মানুষ ছাড়াও বিভিন্ন শ্রেণি–পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁরা বিএনপির ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন। বৈঠক চলাকালে এস এম জাকারিয়া বাচ্চু নিজ হাতে লিফলেট ও প্রচারপত্র বিতরণ করেন এবং দলের নির্বাচনী ইশতেহার সংক্ষেপে তুলে ধরে জনগণের মতামত নেন।
বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে এস এম জাকারিয়া বাচ্চু বলেন,
“তারেক রহমানের ঘোষিত ৩১ দফা আমাদের রাজনৈতিক দর্শনের দিকনির্দেশনা। দেশকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য এসব দফা বাস্তবায়ন অপরিহার্য। তাই তৃণমূলে ধারাবাহিকভাবে উঠান বৈঠক করছি, মানুষের সঙ্গে কথা বলছি। আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতেই হবে। জনগণ পরিবর্তন চায়, ধানের শীষকে বিজয়ী করতে চায়।”
তিনি আরও বলেন,
“এই আসনে আগে আমরা ভালো নেতৃত্ব দাঁড় করাতে ব্যর্থ হয়েছিলাম। কিন্তু এবার মানুষ সচেতন। তৃণমূলের ভোটাররা সৎ, শিক্ষিত ও কর্মঠ নেতৃত্ব চান। আমি বিশ্বাস করি— এ আসনের জনগণ ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করবে।”
এস এম জাকারিয়া বাচ্চু জানান, প্রতিদিনই তিনি বিভিন্ন এলাকায় উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ করছেন এবং বিএনপির ৩১ দফা বার্তা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন। তাঁর মতে, জনগণ ইতোমধ্যেই পরিবর্তনের স্রোতে সামিল হয়েছে, যা মাঠপর্যায়ে ঘুরে দেখলেই বোঝা যায়।
উঠান বৈঠকে বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দও বক্তব্য রাখেন। যুবদল নেতা মাহফিজুল ইসলাম মাসুম, শওকত মাহমুদ, বিএনপি নেতা মাহফুজার রহমান মানিক ও আজিজার রহমানসহ উপস্থিত বক্তারা বলেন,
“আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে আমাদের সবাইকে মাঠে থাকতে হবে। তৃণমূলে জনগণের দ্বারে দ্বারে গিয়ে বিএনপির ৩১ দফা ব্যাখ্যা করতে হবে।”
স্থানীয়দের অংশগ্রহণ, আলোচনায় সক্রিয়তা এবং উপস্থিতির সংখ্যা দেখে আয়োজকরা সন্তোষ প্রকাশ করেন। তারা মনে করেন, এই ধরনের তৃণমূলভিত্তিক কর্মসূচি নির্বাচনের আগে দলকে আরও সুসংগঠিত করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাকসু নির্বাচনের জন্য ১৩ সদস্যের কমিশন গঠন

1

জোর করে দরজা বন্ধ করে যাত্রীদের ওপর হামলা - ছিনতাইচক্রের বির

2

চকরিয়ায় গ্রামীণ ব্যাংক কেন্দ্র প্রধান কর্মশালা ২০২৫ অনুষ্

3

ত্রয়োদশ জাতীয় নির্বাচনী কর্মীসভায় প্রসঙ্গে

4

শাহরাস্তিতে সাইবার অপরাধে কিশোর গ্রেফতার রাষ্ট্রীয় নিরাপত্তা

5

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শিবগঞ্জ সাংবাদিকদের সাথে এমপি প্

6

মেহেরপুরে জামায়াতে ইসলামীর দুই প্রার্থী নমিনেশন পেপার উত্তোল

7

গ্রাম থেকে ঢাবি - স্বপ্ন ছুলেন আনোয়ারার জিসান মোবারক

8

ঝিনাইদহে বিয়ে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষ

9

কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সেনবাগ উপজেলা কমিটির

10

উইজডম অ্যাটায়ার্সে পুলিশের অভিযান, সেলিম ওসমানের সন্ধান মেলে

11

কমান্ডর চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার এডমিরাল এম মঈনুল হাসান পরিদ

12

পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

13

সরাসরি আইন লঙ্ঘনের পরও ইসি তারেক রহমানকে শোকজ দেয়নি

14

নবাবগঞ্জের ঐতিহাসিক সিতাকোট বৌদ্ধবিহার আজও বেহাল অবস্থা

15

শিবচরে প্রকাশ্যে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা

16

জামায়াত প্রার্থী মুফতি আমির হামজাকে ভাঙ্গুড়ায় অবাঞ্ছিত ঘোষ

17

মানসিক ভারসাম্যহীন নারী খোলা পরিবেশে সন্তান প্রসব করে পালিয়ে

18

নতুন মোটরসাইকেল কেনার দু’দিন পরই ১০ হাজার টাকার মামলা

19

দিনাজপুর জেলার বিরামপুরে কৃষকের প্রাচীন ঐতিহ্য গরুর হাল বিলু

20